আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

গরীব অসহায় ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য আইনগত সহায়তার সৃষ্টি ঃ জেলা ও দায়রা জজ

নিজস্ব প্রতিবেদক

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ ড. আজিজ আহমদ ভূঞা বলেন, আইনের চোখে সাবই সমান, কিন্তু দারিদ্রতা, অজ্ঞতাসহ নানা কারণে অনেকে আইনী সহায়তা নিতে চায় না। গরীব, নিঃস্ব, অসহায় ও পিছিয়ে পড়া জনগোষ্ঠী যারা আর্থিক কিংবা অন্যান্য আর্থ-সামাজিক কারণে আইনের আশ্রয় নিতে অক্ষম তাদের জন্য আইনগত সহায়তার সৃষ্টি করা হয়েছে। গতকাল রোববার চট্টগ্রাম জেলা দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৪ উপলক্ষে দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
সভাপতি বলেন, বিপুল জনগোষ্ঠীর এ দেশে প্রচুর মামলা রয়েছে। সবগুলো ট্রায়ালের মাধ্যমে শেষ করা যাবে না। আইনে আপোষগোয্য মামলার বিধান রয়েছে বলে সেটাকে গুরুত্ব দিয়ে এবং মধ্যস্থতার মাধ্যমে মামলার জট থেকে সংশ্লিষ্টদের মুক্ত করার জন্য এ লিগ্যাল এইড তৈরি করা হয়েছে। চট্টগ্রামে জেলা পরিষদের উদ্যোগে স্মার্ট মেডিয়েশন রুম করা হয়েছে। প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ তৈরির অংশ হিসেবে স্মার্ট মেডিয়েশন রুম নির্মাণ করা হয়েছে। সেখানে স্মার্ট পদ্ধতিতে মধ্যস্থতার মাধ্যমে আপোষে মামলা মীমাংসা করা হবে।
পুলিশ কমিশনার বলেন, সবার আইনগত সাহায্য পাওয়ার অধিকার থাকলেও সেটা সবাই নিতে চায় না। সামাজিক বা আর্থিক কারণে কিংবা সঠিক জায়গায় না পৌঁছানোর কারণে যথাযথ আইনানুগ সহায়তা থেকে বঞ্চিত হয়। এ অসুবিধা থেকে মুক্তি পাওয়ার জন্য জাতীয় আইনগত সহায়তা কেন্দ্রের সাহায্য নিতে হবে।
পুলিশ সুপার বলেন, লিগ্যাল এইড সৃষ্টির ফলে যারা সারাজীবন শোষিত হয়েছে তারা এখন ন্যায় বিচার পাচ্ছে। আর্থিক সহায়তা এবং ন্যায় বিচারের নিশ্চয়তার ফলে মানুষ এখন লিগ্যাল এইডের উপর ভরসা রাখছে। লিগ্যাল এইডের বিষয়টি যদি বিদ্যালয়ের পাঠ্য-পুস্তকে পাঠ্য রাখা যায় সেক্ষেত্রে প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ আরো অধিকতর সচেতন হবে।
জেলা লিগ্যাল এইড কমিটি চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ ড. আজিজ আহমদ ভূঞা’র সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে নারী ও শিশু দমন ট্রাইবুন্যালের বিচারক মুরাদ মৌল্লা সোহেল, চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ রবিউল আলম, পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়, পুলিশ সুপার এস. এম শফিউল্লাহ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ. কে. এম. গোলাম মোর্শেদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি মোঃ নাজিম উদ্দিন এবং বিজ্ঞ বিচারক ও বিজ্ঞ আইজীবীসহ বিভিন্ন এনজিওর কর্মকর্তা উপস্থিত ছিলেন। এসময় লিগ্যাল এইডের সুবিধাভোগী আনোয়ারার বাসিন্দা কামাল উদ্দিন তার অভিজ্ঞতার কথা সবার মাঝে তুলে ধরেন।সকালে এ দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। এছাড়া এ উপলক্ষে সেচ্ছায় রক্তদান কর্মসূচি ও ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। অতিথিগণ স্টল ও ক্যাম্প পরিদর্শন করেন।
সভাপতি ও আমন্ত্রিত অতিথিগণ ও বেলুন উড়িয়ে কর্মসূচি শুভ সূচনা করেন। র‌্যালি পরবর্তী লিগ্যাল এইড ফেয়ারের সেচ্চায় রক্তদান কর্মসূচি ও ফ্রি মেডিক্যাল ক্যাম্পসহ বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামের পতেঙ্গায় বাল্কহেড থেকে সাড়ে ৫ কোটি টাকার ইয়াবাসহ গ্রেফদার-৫।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

: চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানার ১৫ নম্বর ঘাট এলাকায় মাদকবিরোধী অভিযানে প্রায় ৫ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ১ লাখ ৮২ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব-৭। বৃহস্পতিবার সকাল আনুমানিক ১০টা ২০ মিনিটে কর্ণফুলী নদীর তীরবর্তী ১৫ নম্বর ঘাট এলাকায় অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, চট্টগ্রামের বাকলিয়া এলাকার মো. ইমরান (২১), আনোয়ারার পূর্ব গহিরা এলাকার মো. আনিস (২৯), ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ভাঙ্গারা এলাকার মো. মনির হোসেন (৪৫), আনোয়ারার করুশকুল এলাকার মো. আলী (৪৭) এবং লক্ষীপুরের রামগতি উপজেলার চর কলাকুপা এলাকার মো. রুবেল (২৭)।
র‌্যাব সূত্রে জানা যায়, গোপন খবরের ভিত্তিতে তারা জানতে পারে যে কয়েকজন মাদক কারবারি মিয়ানমার থেকে সমুদ্রপথে একটি বাল্কহেডে করে বিপুল পরিমাণ ইয়াবা চট্টগ্রাম মহানগরীতে নিয়ে আসছে। খবর পেয়ে র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল বাল্কহেডটির পিছু নেয়।

এক পর্যায়ে বাল্কহেডটি ১৫ নম্বর ঘাটে নোঙর করে কয়েকজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে র‌্যাব সদস্যরা তাদের ধাওয়া করে আটক করেন। পরে বাল্কহেডে তল্লাশি চালিয়ে ইঞ্জিন রুমে রাখা দুটি প্লাস্টিকের ড্রাম থেকে ১ লাখ ৮২ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ কোটি ৫০ লাখ টাকা বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

চট্টগ্রামে নিখোঁজ গাড়ি চালকের লাশ মিলল ডোবায়

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামে নিখোঁজ গাড়ি চালকের
লাশ মিলল ডোবায়
ছবি-৭
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মহানগরের বন্দর থানা এলাকার একটি ডোবা থেকে মঞ্জুর আলম (৪৬) নামে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। নিহত মঞ্জুর আলম ৩৮ নম্বর ওয়ার্ডের কলসিদিঘির পাড় আলী মিয়া চেরাগের বাড়ির বাদশা মিয়ার ছেলে। তিন গাড়িচালক ছিলেন। বুধবার সকাল ১১টায় কলসিদিঘির পাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।নিহতের শ্যালক মো. হাসান বলেন, গত ৬ মার্চ থেকে আমার দুলাভাই নিখোঁজ ছিলেন। এ ঘটনায় আমরা থানায় জিডিও করেছিলাম। আমার দুলাভাইকে কেউ পরিকল্পিতভাবে কেউ মেরে ফেলে চলে গেছে বলে ধারণা করা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসাইন বলেন, কলসিদিঘির পাড় এলাকার একটি ডোবা থেকে মঞ্জুর আলম নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, গত শুক্রবারে তার মৃত্যু হয়েছে। তিনি মাদকাসক্ত ছিলেন বলে জানতে পেরেছি। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর রহস্য উদঘাটনে কাজ চলছে বলে তিনি জানান।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ