আজঃ মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি, ২০২৬

উল্লাপাড়ায় হিটস্ট্রোকে কৃষকের মৃত্যু। 

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

 সিরাজগঞ্জের উল্লাপাড়ায় হিটস্ট্রোকে জিল্লুর রহমান (৩৪)নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার সলপ ইউনিয়নের চর তারাবাড়িয়া মাঠে ধান কাটার সময় হিটস্ট্রোকে আক্রান্ত হলে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।  তিনি চর তারাবাড়িয়া গ্রামের লুৎফর রহমানের ছেলে।
সলপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকাত ওসমান জানান, ঘটনার সত্যতা স্বীকার করে বলে ঘটনার সময় জিল্লুর রহমান অপর দিনমজুরদের সঙ্গে তারাবাড়িয়া মাঠে ধান কাটছিলেন। প্রচন্ড তাপদাহে তিনি অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়রা প্রথমে উল্লাপাড়া কেয়ার হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা দেবার পর তার অবস্থার অবনতি হলে তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। কিছু দুর যাওয়ার পর রাস্তায় তিনি মারা যান।উল্লাপাড়ার কেয়ার হাসপাতালের ব্যবস্থাপক আলামিন হোসেন জানান, জিল্লুর রহমানকে ভর্তির পর প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ইসিজিও করা হয়। পরে তার অবস্থা আরো খারাপ হলে তাকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

খুলনা বিভাগ সফরে তারেক রহমান তারেক রহমান।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দীর্ঘ ২২ বছর পর আজ সোমবার খুলনা আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। হেলিকপ্টারে খুলনায় এসে দুপুর ১২টায় খালিশপুর প্রভাতী স্কুল মাঠে জনসভায় বক্তব্য দেবেন। এই জনসভা শেষে দুপুর ১টার দিকে হেলিকপ্টারে তিনি যশোরের উদ্দেশে খুলনা ছাড়বেন। যশোর উপশহর ডিগ্রি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় অংশ নিয়ে ২টা ৪০ মিনিটে তিনি ঢাকার উদ্দেশে রওনা দেবেন।

চমেক হাসপাতালে কারাবন্দী ক্যানসারাক্রান্ত আ.লীগ নেতার মৃত্যু।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার মৃত্যু হয়েছে। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, ৭০ বছর বয়সী এই নেতা ক্যানসারে ভুগছিলেন। শনিবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত আবদুর রহমান মিয়া (৭০) চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ পূর্ব মহুরী পাড়ার বাসিন্দা। তিনি ২৪ নম্বর উত্তর আগ্রাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। এদিকে আবদুর রহমান মিয়ার মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করেছে কারা কর্তৃপক্ষ।

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মারামারি, হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনে করা একটি মামলার আসামি হিসেবে পুলিশ আবদুর রহমান মিয়াকে গ্রেফতারের পর গত বছরের ১৭ নভেম্বর থেকে তিনি কারাগারে ছিলেন। ২৪ ডিসেম্বর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে কারা কর্তৃপক্ষ। তিন সপ্তাহ চিকিৎসার পর ১৮ জানুয়ারি তাকে কারাগারে ফেরত পাঠানো হয়।এরপর আবারও অসুস্থ হয়ে পড়লে গত ২৬ জানুয়ারি তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার সৈয়দ শাহ শরীফ বলেন, দুই মাস আগে উনি (আবদুর রহমান মিয়া) কারাগারে আসেন। বয়স ৭০ হয়ে গেছে। বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। তবে মূল সমস্যা ছিল ফুসফুসের ক্যানসার। কারাগারে আসার পর থেকে তিনি প্রায়ই হাসপাতালে ছিলেন। শনিবার তিনি মারা গেছেন।

আলোচিত খবর

বাংলার নবযাত্রা, জাহাজ বাংলাদেশ শিপিং করপোরেশনের নতুন সংযোজন।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)এর বহরে যুক্ত হয়েছে এমভি ‘বাংলার নবযাত্রা’। জাহাজটি পূর্বে এক্সসিএল লায়ন (XCL LION) নামে পরিচিত ছিল।বিএসসি সূত্রে জানা যায় , চীনের তৈরি
জাহাজটির ক্লোজিং প্রোগ্রাম বিক্রেতা পক্ষের আইন প্রতিষ্ঠান স্টিভেনসন হারউড এর কার্যালয়ে শুরু হয়।

বিএসসি জানায়, জাহাজটির ডেলিভারি গত ২৯ জানুয়ারি ২০২৬ তারিখে চীনের জিংজিয়াং-এর নানইয়াং শিপইয়ার্ডে সম্পন্ন হয়েছে। সব আনুষ্ঠানিকতা শেষ হওয়ার মাধ্যমে বর্তমানে জাহাজটি সম্পূর্ণভাবে বাংলাদেশ শিপিং করপোরেশনের মালিকানায় এসেছে।এ বিষয়ে বিএসসি ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সন্তোষ প্রকাশ করে বলেন-আজ আমাদের জন্য একটি আনন্দের দিন। ‘বাংলার নবযাত্রা’ আমাদের বহরে যুক্ত হওয়ায় বিএসসির সক্ষমতা আরও বাড়বে।

আরও পড়ুন

সর্বশেষ