আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

গাজীপুরের পূবাইলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক প্রকৌশলী নিহত

সুরুজ্জামান রাসেল গাজীপুর প্রতিনিধি:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

 

 

গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন মীরের বাজার এলাকায় শক্তি ইঞ্জিনিয়ারিং কোম্পানির সামনে মিরের বাজার তুরাগ পাম্পের পাশে নিজের তত্বাবধানে তৈরি করা মদনপুর-ভোগরা ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের মিরের বাজার অংশে ০১ মে বুধবার সকালে ৯টার দিকে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক প্রকৌশলী নিহত হয়েছেন।পূবাইল থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান নিহতের তথ্য নিশ্চিত করেন।নিহত মোটরসাইকেল চালক ময়মনসিংহ জেলার নান্দাইল থানার রামগতি গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে শাহাদাত হোসেন মুন্না(২৭) তিনি গাজীপুর টু গাউছিয়া হাইওয়ে সড়কের উন্নয়ন প্রজেক্টের একজন ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন।পুলিশ জানায়, শাহাদাত হোসেন মোটরসাইকেলে গাজীপুরে যাওয়ার পথে বিপরীতগামী আসা মালবোঝাই ট্রাক তাকে ধাক্কা দেয়। এসময় গাড়ির পেছনের চাকায় চাপা পড়েন তিনি। এতে শাহাদাত গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।পূবাইল থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান আরও বলেন, ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই আহত হলে হাসপাতালে নেওয়ার পর মোটরসাইকেল চালকের মৃত্যু হয়। তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে তবে চালক পালিয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ