আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

নানা আয়োজনের মধ্যদিয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবের পারিবারিক সম্মিলন

নিজস্ব প্রতিবেদক

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নানা আয়োজনের মধ্যদিয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবের পরিবারিক সম্মিলন অনুষ্ঠিত হয়েছে। নগরীর ফয়’স লেক সী-ওয়ার্ল্ডে আয়োজিত এ অনুষ্ঠানে বিপুল সংখ্যক সদস্য এবং তাদের পরিবারবর্গ অংশগ্রহণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার কৃষ্ণ পদ রায়। প্রেস ক্লাব সভাপতিসালাহউদ্দিন মো. রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রেস ক্লাব সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক। বিকাল ৩টা থেকে রাত ১১টা পর্যন্ত অনুষ্ঠানমালায় ছিলো বিভিন্ন রাইডস উপভোগ, নৌকাভ্রমণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, আড্ডা, কথামালা, চা- নাস্তা, নৈশভোজ ও র‌্যাফল ড্র। অনুষ্ঠানে বক্তারা বলেন, পেশাগত ব্যস্ততার কারণে সাংবাদিকরা পরিবারকে খুব একটা সময় দিতে পারেন না। এ ধরনের পারিবারিক সম্মিলন করা গেলে নিজেদের পরিবারের পাশাপাশি সকল সদস্যদের পরিবার একসাথে আনন্দে মেতে উঠতে পারেন। এতে মানসিক প্রশান্তি আসে। নতুন উদ্যমে কাজ করার স্পৃহা জাগে।চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি সালাহ্ উদ্দিন মো. রেজা বলেন, বর্তমান কমিটি দায়িত্ব গ্রহণের পর থেকে সদস্যদের কল্যাণে কাজ করে যাচ্ছে। প্রেস ক্লাবকে স্বাবলম্বী করতে নানা উদ্যোগের পাশাপাশি বিভিন্ন সৃজনশীল অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। আগামীতেও আরো নতুন নতুন কিছু করার চেষ্টা অব্যাহত থাকবে। স্বাগত বক্তব্যে প্রেস ক্লাব সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক বলেন, আজকের এই বিশাল মিলনমেলায় সদস্যরা তাদের পরিবার নিয়ে মেতে উঠেছে-এটাই আমাদের সার্থকতা। মহান মে দিবসে অতীতে প্রেস ক্লাবের বার্ষিক পিকনিক হতো। এবারের এই দিনে পারিবারিক সম্মিলনের আয়োজন করা হয়েছে। পরিবারের সকলেই স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করে দিনটি উপভোগ করেছেন। যুগ্ম সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পারিবারিক সম্মিলন উদযাপন কমিটির আহবায়ক ও প্রেস ক্লাবে সিনিয়র সহসভাপতি চৌধুরী ফরিদ, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মোহাম্মদ গিয়াস উদ্দিন, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি তপন চক্রবর্তী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, রাউজান উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, সম্মিলন উপকমিটির সদস্যসচিব এবং প্রেস ক্লাবের সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক আল রাহমান। এ সময় সম্মিলন উপকমিটির যুগ্ম আহবায়ক ও প্রেস ক্লাবের সহসভাপতি মনজুর কাদের মনজু, অর্থ সম্পাদক রাশেদ মাহমুদ, সাংস্কৃতিক সম্পাদক নাসির উদ্দিন হায়দার, ক্রীড়া সম্পাদক এম সরওয়ারুল আলম সোহেল, গ্রন্থাগার সম্পাদক কুতুব উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক খোরশেদুল আলম শামীম, কার্যকরী সদস্য জসীম চৌধুরী সবুজ, মো. আইয়ুব আলী ও বীর মুক্তিযোদ্ধা মঞ্জুরুল আলম মঞ্জু।সাংস্কৃতিক সম্পাদক নাসির উদ্দিন হায়দারের উপস্থাপনায় অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন প্রত্যয় বড়ুয়া অভি, জিয়াউদ্দিন বাদশা, জুলি, লিজা, চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সুবল বড়ুয়া এবং সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিকের সহধর্মিণী কান্তা দে ও প্রেস ক্লাব সদস্য ঋত্বিক নয়নের সহধর্মিণী সুবর্ণা দাশ।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ