আজঃ রবিবার ১৫ মার্চ, ২০২৬

ক্ষমতা আর টাকার লোভে মানুষ এই দুনিয়ায় কতো কি করে

নির্মাতা এস.ডি.জীবন এর নাটক “দুনিয়ার খেলা”

বিনোদন প্রতিবেদক:

নাটক হচ্ছে সমাজের প্রতিচ্ছবি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রাজধানীর মিরপুর, খিলগাঁও, টঙ্গী রেলস্টেশন সহ বিভিন্ন লোকেশনে চিত্রায়ন করা হয়েছে নাটক “দুনিয়ার খেলা”। প্রিয়া সেন এর লেখা গল্পে নাটকটিতে জুটি বেঁধেছেন আশিক খান চৌধুরী ও খান রশ্নি, রিকো ডি রোজারিও ও তানহা নুফা।

নাটকটি নির্মাণ করেছেন নির্মাতা এস.ডি.জীবন।  “জীবন প্রিয়া ডিজিটাল” ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে  নাটকটি। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বাপ্পা দ্বীপ রায়, নুরুল কবির,মাহফুজ সাফি, ডিজে রুবেল, এম.এন.শিপু, মেহেদি ও নিরব উদ্দিন সহ আরো অনেকে।আশিক খান ফ্লিমস এর সহযোগিতায় তত্ত্বাবধানে ছিলেন রাকিবুল হাসান।চিত্রগ্রহনে ছিলেন আর.আই লিপসন।

নির্মাতা এস.ডি.জীবন বলেন,”দুনিয়ার খেলা” নামটি যেমন সুন্দর, নাটকের গল্পটিও অসাধারণ। প্রিয়া সেন ভালোই লিখেছে। এটি আমাদের একটি স্বপ্নের প্রজেক্ট। গল্পটা মুলত রোমান্টিক এ্যাকশান টাইপের। যাতে প্রেম, অভাবের তাড়না, ক্ষমতার লোভ এই ধরণের বিষয়গুলো আছে। আমি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সুন্দর একটি টিম ওয়ার্ক করেছি। আশিক খান ও রাকিবুল হাসান সহ টিমের সকলে আন্তরিকতার সাথে কাজটি করেছেন।আমরা মুলত ভিন্নভাবে একটি গল্প বলতে চেয়েছি।নাটকে আশিক খান ও খান রশ্নি’র রসায়নটা দারুণ ছিলো। বাকীটা বিচার করবে দর্শকরা, আমি সকলকে নাটকটি দেখার আমন্ত্রন জানাচ্ছি। যদি নাটকটি সবার ভালো লাগে, তাহলে আমাদের কষ্ট সার্থক হবে।

এ প্রসঙ্গে গল্পকার প্রিয়া সেন বলেন, নাটক হচ্ছে সমাজের প্রতিচ্ছবি। আমি মুলত আমার গল্পে সমাজের চিত্র তুলে ধরার চেষ্টা করেছি। আমাদের চারপাশে কতো ঘটনা প্রনিয়তই ঘটছে। বিশেষ করে ক্ষমতার লোভ মানুষকে অনেক নিচে নামিয়ে দেয়। পারিবারিক সর্ম্পক, বন্ধুত্ব এমনকি প্রেমও নষ্ট করে দেয় এই ক্ষমতার লোভ। আমি আশা করছি এই ঈদে আমার লেখা গল্পে নির্মিত নতুন নাটকটি দর্শকদের আনন্দে বাড়তি মাত্রা যোগ করবে। আশা করছি এই নাটকটি সবার পছন্দ হবে।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে আশিক খান চৌধুরী বলেন, বর্তমান সময়ের সমাজকে সুন্দর একটি বার্তা দিবে এই নাটকটি। ক্ষমতা আর টাকার লোভে মানুষ এই দুনিয়ায় কতো খেলা খেলে সেটিই বুঝতে পারবেন এই নাটকে। প্রিয়া সেন দিদির গল্পে পরিচালক এস.ডি.জীবন দাদা একটি সুন্দর কাজ করেছেন। এটি আমাদের একটি টিম ওয়ার্ক। আমরা সবাই নিজেদের পরিবারের সদস্যদের মতোই কাজ করেছি। আমি আশা করছি দর্শকরা অন্যরকম কিছু দেখতে পাবেন। আমি সকলকে নাটকটি দেখার আমন্ত্রন জানাচ্ছি।

এতে অভিনয় প্রসঙ্গে খান রশ্নি বলেন, ‘নাটকের গল্প অসাধারণ। সমাজের বাস্তবতা, প্রেম ও দন্ধ, অভাবের তাড়না, ক্ষমতার লোভ, সবকিছু মিলে দর্শক ঈদের আয়োজনে যে ধরনের নাটক দেখতে চায় এটি তেমনই। এতে আমি ভিন্ন ধরণের চরিত্রে অভিনয় করেছি। আশা করছি আমার চরিত্রটি দর্শকের পছন্দ হবে। গল্প ও চরিত্র নিয়ে বিস্তারিত বলতে চাই না। আমি চাই দর্শক এটি পর্দায় দেখুক।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

শাহ আমানত বিমানবন্দরে আরও ৭ ফ্লাইট বাতিল

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে শনিবার ফ্লাইট বাতিলের তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্যের কয়েকটি গুরুত্বপূর্ণ এয়ারফিল্ডে কার্যক্রম সীমিত বা বন্ধ থাকায় এসব ফ্লাইট বাতিল করা হয়েছে। দুবাই, আবুধাবি ও শারজাহর এয়ারফিল্ড সীমিত পরিসরে পরিচালিত হচ্ছে এবং দোহা এয়ারফিল্ড পুরোপুরি বন্ধ রয়েছে।

বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাই থেকে আসা একটি আগমন (এরাইভাল) ও দুবাইগামী একটি প্রস্থান (ডিপার্চার) ফ্লাইট। এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা একটি আগমন এবং দুটি প্রস্থান ফ্লাইট বাতিল হয়েছে। অন্যদিকে সালাম এয়ারের মাস্কাট থেকে আসা একটি আগমন এবং মাস্কাটগামী একটি প্রস্থান ফ্লাইটও বাতিল করা হয়েছে।তবে সব ফ্লাইট বন্ধ না থাকায় কিছু আন্তর্জাতিক ফ্লাইট স্বাভাবিকভাবে চলাচল করেছে। বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত ৬টি আগমন ফ্লাইট এবং ৪টি প্রস্থান ফ্লাইট চলাচল করেছে।শা

টররসহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইনস, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ ও দুবাই থেকে চট্টগ্রামগামী ফ্লাইটগুলো ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। তবে দোহা এয়ারফিল্ড এখনো পুরোপুরি বন্ধ রয়েছে। পরিস্থিতি বিবেচনায় ধীরে ধীরে আরও কিছু রুটের ফ্লাইট স্বাভাবিক হবে বলে আশা করছি।’তিনি আরও জানান, ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মধ্যে বৃহস্পতিবারের ৭টি বাতিল ফ্লাইটসহ এখন পর্যন্ত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মোট ১১৬টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।’

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ