আজঃ বৃহস্পতিবার ২২ জানুয়ারি, ২০২৬

আনোয়ারায় স্বামীর হাতে নিজ বউ খুন, স্বামী আটক

এম ইমরান বিন ইসলাম দক্ষিণ চট্টগ্রাম,প্রতিনিধি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের আনোয়ারায় বারশত এলাকায় সানজিদা আক্তার (২৭) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে। গত শুক্রবার ( ৩ মে) দুপুরে ২নং বারশত ইউনিয়নের (৪ নম্বর ওয়ার্ড) দুধকুমড়া এলাকার আলম খান মেম্বারের বাড়িতে এই ঘটনা ঘটে। ভিকটিমের শ্বশুর বাড়ি থেকে লাশ উদ্ধার করেন আনোয়ারা থানা পুলিশ।নিহত সানজিদা বারশত (৪ নম্বর ওয়ার্ড) দুধকুমড়া এলাকার মোঃ আবদুল করিমের স্ত্রী ও (৫ নম্বর ওয়ার্ড) একই গ্রামের মো. ফরিদের মেয়ে। তাদের সংসারে ৫ বছর ও ৭ বছর বয়সী দু,জন ছেলে সন্তান রয়েছে বলে জানা গেছে।

সূত্রে আরও জানা গেছে, দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলা চলমান। এ নিয়ে প্রায় সময়ই স্বামী ভিকটিমকে মারধর করত। সর্বশেষ ঝামেলা হলে স্ত্রী সানজিদা বাপের বাড়িতে চলে যায়। গত এক সপ্তাহ আগে স্বামীর চাচা গিয়ে বাপের বাড়ি থেকে আবারও নিয়ে আসে। আসার পর গত বৃহস্পতিবার রাতে তাদের মধ্যে আবারও ঝামেলা হয়েছিল বলে জানা যায়। একপর্যায়ে শুক্রবার সকালে তার কক্ষে লাশ পাওয়া যায়।বিষয়টি হত্যাকান্ড নিশ্চিত করে আনোয়ারা থানা কর্মকর্তা (ওসি) সোহেল আহাম্মদ বলেন, এটা অবশ্যই হত্যাকান্ড। ভিকটিমের স্বামী করিমই এই হত্যাকান্ড ঘটিয়েছে। তাকে গত শুক্রবার পুলিশ আটক করেছে। এই হত্যাকান্ডে আইনানুগ ব্যবস্থা এগিয়ে যাচ্ছে।

 

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামে র‌্যাব সদস্য খুনের ৪৮ ঘণ্টা পর মামলা, গ্রেফতার – ৩।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামে অপরাধীদের অভয়ারণ্য জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‌্যাব সদস্য নিহতের ৪৮ ঘণ্টা পর মামলা করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এরা হলেন, মো. জাহিদ, মো. ইউনুস ও আরিফুর রহমান। বুধবার রাতে সীতাকুণ্ড থানায় র‌্যাব-৭ এর উপ সহকারী পরিচালক (ডিএডি) পুলিশ পরিদর্শক গাজী আব্দুর রহমান মামলাটি করেছেন বলে সিনিয়র সহকারী পরিচালক এএসপি এ আর এম মোজাফফর হোসেন জানিয়েছেন।

এর আগে, গত সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় অভিযানে যাওয়া র‌্যাব সদস্যদের ওপর অতর্কিতে হামলা চালায় একদল সন্ত্রাসী। এতে র‌্যাব-৭ এর উপ-সহকারী পরিচালক (ডিএডি) বিজিবির নায়েক সুবেদার মো. মোতালেব হোসেন ভূঁইয়া (৪৮) নিহত হন। তার বাড়ি কুমিল্লা জেলায়। একই হামলায় আরও তিনজন র‌্যাব সদস্য আহত হন। তারা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সীতাকুণ্ড থানার অফিসার ইনিচার্জ (ওসি) মহিনুল ইসলাম জানিয়েছেন, র‌্যাব সদস্য খুনের ঘটনায় জঙ্গল সলিমপুর এলাকার বাসিন্দা মো. ইয়াসিনকে প্রধান আসামি করে ২৯ জনের নামে মামলা হয়েছে। এতে অজ্ঞঅতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে। মামলার এজাহারনামীয় দুইজন এবং তদন্তে সম্পৃক্ততার তথ্য পাওয়ায় একজনকে গ্রেফতার করা হয়েছে।

চট্টগ্রামে মিতু হত্যা মামলার আসামি ভোলা আটক।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামে বহুল আলোচিত সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলার আসামি এহতেশামুল হক প্রকাশ ভোলাকে আটক করেছে পুলিশ। বুধবার রাত দশটার দিকে কল্পলোক আবাসিক মিডিয়া টাওয়ারের সামনে থেকে তাকে আটক করা হয়। বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, বুধবার রাত দশটার দিকে কল্পলোক আবাসিক মিডিয়া টাওয়ারের সামনে থেকে এহতেশামুল হক প্রকাশ ভোলাকে আটক করা হয়েছে।

আলোচিত খবর

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশে অনুমোদন।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ – ২০২৬
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের এক সভায় এতে অনুমোদন দেওয়া হয়।প্রধান উপদেষ্টার প্রেস উইং এর প্রেস রিলিজে বলা হয় উচ্চশিক্ষার গুণগত মান উন্নয়ন এবং দীর্ঘদিনের প্রশাসনিক জট নিরসনে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।

কলেজগুলোর নিজস্ব পরিচয়, অবকাঠামো এবং স্থাবর-অস্থাবর সম্পত্তির ওপর তাদের অধিকার অক্ষুণ্ণ থাকবে।বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এইপ্রতিষ্ঠানগুলোর শিক্ষা, পরীক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রম পরিদর্শন, মূল্যায়ন ও নির্দেশনার ক্ষমতা পাবে।

নতুন অধ্যাদেশের মাধ্যমে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওযার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি বাংলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ ‘সংযুক্ত কলেজ’ হিসেবে পরিচালিত হবে।

আরও পড়ুন

সর্বশেষ