আজঃ রবিবার ১৫ মার্চ, ২০২৬

ফরিদপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত 

মিজানুর রহমান  নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ফরিদপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

মিজানুর রহমান

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি

“মুক্তিযুদ্ধের চেতনায় জনস্বার্থে সাংবাদিকতা সাংবাদিকতায় নিরাপত্তা দাবিতে এই শ্লোগানে ফরিদপুর জেলায় বাংলাদেশ প্রেসক্লাব ফরিদপুর জেলা শাখার উদ্যেগে ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে রেলি ও  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৩ মে সকাল সাড়ে ৯ টার সময় বিশ্ব গণমাধ্যম দিবস উপলক্ষে  বাংলাদেশ প্রেসক্লাব সদরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও দৈনিক খবরপত্রের উপজেলা প্রতিনিধি সোবাহান সৈকত এর সঞ্চলনায় মুক্ত সাংবাদিকতা দিবসে

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেসক্লাব ফরিদপুর জেলা শাখার সভাপতি মোঃ কাওসার রহমান, বিশেষ অতিথি হিসাবে ছিলেন  বাংলাদেশ প্রেসক্লাব সদরপুর উপজেলা শাখার সভাপতি মোঃ শিমুল তালুকদার, অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেসক্লাব ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মামুন মিয়া। তিনি বলেন বিশ্ব গণমাধ্যম দিবসে দেশ এবং দেশের বাইরের সকল সাংবাদিক যেন মুক্ত এবং স্বাধীন ভাবে সংবাদ প্রকাশ করতে পারে এজন্য সকলকে  ঐক্যবদ্ধ হতে হবে।

বিশ্ব গণমাধ্যম দিবসে উপস্থিত ছিলেন  বাংলাদেশ প্রেস ক্লাব ফরিদপুর জেলা শাখার ক্রিড়া সম্পাদক সেক মোঃ আফজাল, দৈনিক চৌকস পত্রিকার জেলা প্রতিনিধি আলী আকবর হোসেন, দৈনিক গণসংহতি পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ নজরুল শেখ, আব্দুস সালাম মোল্লা, বাংলাদেশ প্রেসক্লাব নগরকান্দা উপজেলা শাখার সভাপতি

মিজানুর রহমান মিজান,বাংলাদেশ প্রেসক্লাব ভাঙ্গা উপজেলা শাখার সভাপতি মাসুম অর রশিদ, দৈনিক সমকালীন পত্রিকার চরভদ্রাসন প্রতিনিধি আহম্মেদ আল ইভান,দৈনিক  বাঙালীসময় প্রতিনিধি  লুৎফর রহমান, শাহজাহান শেখ দৈনিক সরেজমিন, শাহজাহান জুয়েল দৈনিক আজকের গোয়েন্দা সংবাদ,  লিটন খান দৈনিক খোলাচোখ সাংবাদিক সবুজ খান, মোঃ লিয়াকত হোসেন,আবিদ হোসেন প্রমুখ।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

শাহ আমানত বিমানবন্দরে আরও ৭ ফ্লাইট বাতিল

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে শনিবার ফ্লাইট বাতিলের তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্যের কয়েকটি গুরুত্বপূর্ণ এয়ারফিল্ডে কার্যক্রম সীমিত বা বন্ধ থাকায় এসব ফ্লাইট বাতিল করা হয়েছে। দুবাই, আবুধাবি ও শারজাহর এয়ারফিল্ড সীমিত পরিসরে পরিচালিত হচ্ছে এবং দোহা এয়ারফিল্ড পুরোপুরি বন্ধ রয়েছে।

বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাই থেকে আসা একটি আগমন (এরাইভাল) ও দুবাইগামী একটি প্রস্থান (ডিপার্চার) ফ্লাইট। এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা একটি আগমন এবং দুটি প্রস্থান ফ্লাইট বাতিল হয়েছে। অন্যদিকে সালাম এয়ারের মাস্কাট থেকে আসা একটি আগমন এবং মাস্কাটগামী একটি প্রস্থান ফ্লাইটও বাতিল করা হয়েছে।তবে সব ফ্লাইট বন্ধ না থাকায় কিছু আন্তর্জাতিক ফ্লাইট স্বাভাবিকভাবে চলাচল করেছে। বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত ৬টি আগমন ফ্লাইট এবং ৪টি প্রস্থান ফ্লাইট চলাচল করেছে।শা

টররসহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইনস, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ ও দুবাই থেকে চট্টগ্রামগামী ফ্লাইটগুলো ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। তবে দোহা এয়ারফিল্ড এখনো পুরোপুরি বন্ধ রয়েছে। পরিস্থিতি বিবেচনায় ধীরে ধীরে আরও কিছু রুটের ফ্লাইট স্বাভাবিক হবে বলে আশা করছি।’তিনি আরও জানান, ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মধ্যে বৃহস্পতিবারের ৭টি বাতিল ফ্লাইটসহ এখন পর্যন্ত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মোট ১১৬টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।’

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ