
চট্টগ্রামে বোয়ালখালীতে আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৩য় ধাপে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ৮ প্রার্থীসহ ১৬ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
বৃহস্পতিবার (২ মে) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে প্রার্থীরা অনলাইনে এসব মনোনয়নপত্র দাখিল করেন।
বোয়ালখালী নির্বাচন অফিসার মোহাম্মদ মাঈনুল হক এ তথ্যটি নিশ্চিত করে করেছেন , এবার সম্পূর্ণ অনলাইনে মনোনয়নপত্র জমা নেওয়া হয়েছে। বোয়ালখালী উপজেলায় চেয়ারম্যান পদে ৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। বোয়ালখালী উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন বোয়ালখালীর বর্তমান চেয়ারম্যান রেজাউল করিম রাজা, বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, বোয়ালখালীর বর্তমান ভাইস-চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এসএম সেলিম, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা জাহেদুল হক, বোয়ালখালী পৌরসভা আওয়ামী লীগের সভাপতি শফিউল আলম শফি, মোহাম্মদ শফিক, নারী সাংবাদিক কাজী আয়েশা ফারজানা, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম। বোয়ালখালী উপজেলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন মোহাম্মদ মীর নওশাদ, মোহাম্মদ রিদওয়ানুল হক, মোহাম্মদ সেলিম উদ্দীন, শফিকুল আলম, সজল কান্তি চৌধুরী। বোয়ালখালী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন বোয়ালখালী উপজেলার বর্তমান ভাইস-চেয়ারম্যান শামীম আরা বেগম, মর্জিনা বেগম, মোছাম্মৎ উম্মে সালমা। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়ন ফরম যাচাই–বাছাই ৫ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১২ মে। প্রতীক বরাদ্দ ১৩ এপ্রিল এবং ২৯ মে বোয়ালখালী উপজেলায় ভোটগ্রহণ হবে।

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন-বিএনপি প্রতিশ্রুতি পূরণের রাজনীতি করে। বিএনপি যখনই ক্ষমতায় এসেছে, দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করেছে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া যতবারই দেশ পরিচালনা করেছে ততবারই দেশের মানুষ কাঙ্ক্ষিত উন্নয়নের দেখা পেয়েছে। জিয়া পরিবারের সুুযোগ্য উত্তরসূরী প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর থেকেই জনগণের প্রতিশ্রুতি পূরণে দিনরাত পরিশ্রম করছেন।











