আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

লালমনিরহাটে রেলপথ সংস্কার কাজের অনিয়ম অনুসন্ধানে অভিযান চালিয়েছে দুদক 

সাহিদ বাদশা বাবু , লালমনিরহাট  ::

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

 রেলওয়ের লালমনিরহাট বিভাগীয় কার্যালয়ে দুর্নীতি দমন কমিশনের কুড়িগ্রাম সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক সিরাজুল হকের নেতৃত্বে ছয় সদস্যের একটি দল এ অভিযান চালায়।
দুদক সূত্র জানায়, প্রায় ৩৪ কোটি ব্যয়ে কুড়িগ্রাম জেলার উলিপুর থেকে চিলমারী পর্যন্ত সাড়ে দশ কিলোমিটার রেলপথ সংস্কার প্রকল্পের কাজে অনিয়মের মাধ্যমে রেলপথ সংলগ্ন জমি থেকে মাটি কেটে রেলপথের দুই ধার সংস্কার করার অভিযোগের প্রেক্ষিতে দুদকের প্রধান কার্যালয়ের নির্দেশে অভিযানে আসে দুদকের দলটি।
অভিযানের সময় অভিযোগ সংশ্লিষ্ট রেলপথ মেরামত কাজের অগ্রগতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এছাড়া ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় লোকজনের সাথে কথা বলে রেলওয়ে কাজের বিষয়ে বক্তব্য গ্রহণ করেন। পরবর্তীতে অভিযোগ সংশ্লিষ্ট কাজের বিষয়ে যাবতীয় নথিপত্র সংগ্রহ করার উদ্দেশ্যে রেলওয়ের লালমনিরহাট বিভাগীয় প্রকৌশলীর দফতরে আসে এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার বিভাগীয় প্রকৌশলী আহসান হাবীবের সাথে কথা বলে অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করেন।দুদকের কুড়িগ্রাম সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক সিরাজুল হক সাংবাদিকদের বলেন, আমরা সংশ্লিষ্ট কর্মকর্তার সাথে কথা বলেছি এবং প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করেছি। পরবর্তীতে রেকর্ডপত্র পর্যালোচনা পূর্বক কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবো।
পরে সাংবাদিকরা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বিভাগীয় প্রকৌশলী আহসান হাবীবের সাথে কথা বলতে চাইলে, তিনি বলেন আমি এখন এ বিষয়ে কিছু বলতে পারবো না।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ