আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

পুনরায় জনগণের সেবা করার সুযোগ চান প্রার্থী মাহফুজা ইয়াছমিন 

এএসটি সাকিল:-

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আসন্ন ষষ্ঠ  উপজেলা পরিষদ নির্বাচনে ভোলার বোরহানউদ্দিন উপজেলা পরিষদের তিনবারের সফল মহিলা ভাইস চেয়ারম্যান (প্রার্থী) মাহফুজা ইয়াছমিন পুনরায় জনগণের সেবা করার সুযোগ চান। তিনি বলেন, বিগত দিনের কার্যকালাপের ভিত্তিতে সাধারণ জনগণ আমাকে প্রজাপতি মার্কায় ভোট দিয়ে পুনরায় নির্বাচিত করবেন বলে আমি আশাবাদী।কুতুবা ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল আহসান জোবায়েদ মিয়ার ছোট ভাইয়ের সহধর্মিণী ও তিনবারের সফল মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা ইয়াসমিন আসন্ন উপজেলা পরিষদ ২০২৪ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রজাপতি মার্কা নিয়ে লড়ছেন।
তিনি তার নির্বাচনী ইস্তেহারে বলেন, আমি এইবার  নির্বাচিত হতে পারলে সমাজের নারীদের স্বাবলম্বী হয়ে নিজের পায়ে দাঁড়াতে ও নারী উন্নয়ন মূলক বিভিন্ন নতুন কার্যক্রম হাতে নেওয়ার পরিকল্পনা রয়েছে।
 নিজের উদ্যোগে বোরহানউদ্দিনের নারীদের ঘরে বসে আয় করা সুযোগ করে দিবো নারীদের সেলাই কাজ, ও সমাজে স্মার্ট কথা বলার বিষয়ে বিভিন্ন ক্যাম্পেইন হাতে নিব। তাদের বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে আত্মনির্ভরশীল করে তুলবো। সমাজের যুবকদের কিভাবে মাদক থেকে দূরে রাখা যায় সেই বিষয়ে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করবো। নারীরা তাদের সন্তানের একটি নিরাপদ স্থানে রেখে নির্ভয়ে চাকরি করতে পারে সেই জন্য একটি চাইল্ড হোম করে দেয়ার একটি পরিকল্পনা হাতে নিয়েছি। আমি প্রজাপতি মার্কায় চতুর্থ বারের মতো নির্বাতি হলে চাইল্ড হোম পরিকল্পনাটি বাস্তবায়িত করার সুযোগ পাব।তিনি ২১ মে ২০২৪ খ্রি: মঙ্গলবার প্রজাপতি মার্কায় ভোট চেয়ে উপজেলাবাসীর খেদমত করার সুযোগ ও সকলের কাছে দোয়া কামনা করেছন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

কালিয়াকৈরে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হাটুরিয়াচালা–লস্করচালা এলাকায় অবৈধভাবে মাটি কাটাকে কেন্দ্র করে আবারও একটি তাজা প্রাণ ঝরে গেছে। শনিবার (১৫ মার্চ) রাতে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাসুম নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে মাটি কাটা ও পরিবহন কার্যক্রম চলছিল। শনিবার রাতে মাটি পরিবহনের সময় একটি ড্রাম ট্রাক চলাচলের সময় মাসুম নামে ওই যুবক ট্রাকের নিচে পড়ে যান। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় স্থানীয়দের অভিযোগ, অবৈধ মাটি কাটার সঙ্গে জড়িতদের বেপরোয়া কর্মকাণ্ডের কারণেই এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এলাকাবাসীর দাবি, প্রশাসনের নজরদারির অভাবে দীর্ঘদিন ধরে এসব অবৈধ কার্যক্রম চললেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

দুর্ঘটনার পর এলাকাজুড়ে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিষয়টি তদন্ত করছে।এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাছির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ