বরিশালে  এক কর্মশালায় বক্তারা

নারীর ক্ষমতায়নের মাধ্যমে পরিবেশগত সুরক্ষা নিশ্চিত করতে পুরুষ ও কিশোরদেরকে আরও বেশি সম্পৃক্ত করা প্রয়োজন

নিজস্ব প্রতিবেদক

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নারীর ক্ষমতায়নের মাধ্যমে পরিবেশগত সুরক্ষা নিশ্চিত করতে পুরুষ ও কিশোরদেরকে আরও বেশি সম্পৃক্ত করা প্রয়োজন। বরিশালে  এক কর্মশালায় বক্তারা এ কথা বলেন।সুইডেন ভিত্তিক উন্নয়ন সংস্থা ম্যান’র সহযোগিতায় পরিবেশবাদী সংগঠন ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস ও বাংলাদেশ এনভায়রনমেন্টাল ডেভেলপমেন্ট সোসাইটির যৌথ আয়োজনে নগরীর একটি হলরুমে আয়োজিত দিনব্যাপি কর্মশালায় দেশের ৪ টি জেলার অর্ধশত তরুণ অংশ নেন। বরিশালসহ জেলাগুলো হল খুলনা, সাতক্ষীরা ও কুড়িগ্রাম।  এসময় ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের নির্বাহী সমন্বয়কারী সোহানুর রহমান ইকো-মেন উদ্যোগের বিষয়ে কর্মাশালায় প্রধান ধারণাপত্র উপস্থাপন করেন।কর্মশালায় ৮ মাস ব্যাপী চলমান ইকো-মেন প্রকল্পের ২য় পর্যায়ের কার্যক্রম উদ্বোধন করা হয়। এ প্রকল্পের আওতায় জেন্ডার বৈষম্য দূর ও পরিবেশ রক্ষায় বিভিন্ন কার্যক্রম পরিচালিত হবে। নারী অধিকার ও পরিবেশের অধিকারসহ যেকোনো অধিকারের মূল্যবোধ একই। ফলে যে কৌশল পরিবেশের সুরক্ষা ও তত্বাবধানে কাজ করবে, তা নারী অধিকার রক্ষায়ও কাজ করবে। তাই পুরুষ ও কিশোরদের সম্পৃক্তকরণের মাধ্যমে পরিবেশগত তত্বাবধানে জেন্ডার রুপান্তরমূলক (ট্রান্সফরমেটিভ) কৌশল প্রয়োগ করতে হবে।

কর্মশালায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল জেলা এনজিও সমন্বয়ক ও সেইন্ট বাংলাদেশের নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গীর কবির, বিশিষ্ট শিক্ষাবিদ ও নারীনেত্রী প্রফেসর শাহ-সাজেদা, সাংবাদিক আমিনুল ইসলাম প্রমূখ। কর্মশালায় বক্তারা বলেন,  আসলে যুদ্ধটা পুরুষতন্ত্রের বিরুদ্ধে। এ পুরুষতন্ত্রের মধ্যে পুরুষ যেমন রয়েছেন, নারীও রয়েছেন। পুরুষত এ জায়গাগুলোতে একসঙ্গে কাজ করার সুযোগ । সরকারের দিক থেকে নীতিমালার দিকগুলো আসবে। সাংস্কৃতিক পরিমণ্ডলের পরিবর্তনে আমাদের পরিবার, সমাজ—সবাইকে নিয়ে কাজ করতে হবে। পুরুষতান্ত্রিকতা ও পরিবেশ দূষণ মোকাবিলায় পুরুষ ও কিশোরদেরকে সম্পৃক্ত করার এখনই সময়। ক্ষতিকর সামাজিক রীতিনীতি পরিবর্তনের জন্য বিভিন্ন ক্ষেত্রে কাজ করা দরকার। বাংলাদেশের জনসংখ্যার এক–চতুর্থাংশই তরুণ। তাঁরাই ভবিষ্যতে জেন্ডার বৈষম্য দূর করার পাশাপাশি একই সাথে পরিবেশগত উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করতে পারেন। তাই তাদের দক্ষতা উন্নয়ন ও নেতৃত্ব বিকাশের বিকল্প নেই বলে বক্তারা মন্তব্য করেন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইয়ুথনেটের পার্টনারশিপ কো-অর্ডিনেটর আরিফুর রহমান শুভ,  ইকো-মেন প্রজেক্ট লিড এসজেড অপু, ইয়ুথনেটের বরিশাল জেলা সমন্বয়কারী আশিকুর রহমান সাকিব, ইকো-মেনে’র জেলা সমন্বয়কারী আশিকুর রহমান, ইকো-ম্যান প্রকল্প ব্যবস্থাপক ময়ূরী আক্তার টুম্পা ও বেডস-এর প্রকল্প ব্যবস্থাপক শামসুর রহমান শুভ প্রমুখ।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

দেশের অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার হাফিজ উদ্দিন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দেশের অধিকাংশ সরকারি কর্মকর্তা ঘুষ ও দুর্নীতির সঙ্গে জড়িত এবং তাদের অনিয়ম ও লুটপাটের কারণে সাধারণ মানুষের জীবনে তীব্র নাভিশ্বাস উঠেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে ভোলার তজুমদ্দিন উপজেলা অডিটোরিয়ামে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি আরও বলেন , বিগত সরকারের আমলে প্রশাসনের বিভিন্ন স্তরে যে অনিয়ম ও দুর্নীতির সংস্কৃতি তৈরি হয়েছিল, তার খেসারত এখনো সাধারণ মানুষকে দিতে হচ্ছে।

রাঙ্গাবালী এলাকায় জেলেদের সামুদ্রিক মাছ ধরতে লাখ টাকা চাঁদা দাবীর অভিযোগ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পটুয়াখালী জেলার রাঙ্গাবালীর চর হেয়ার ও চর আগারা এলাকায় জেলেদের সামুদ্রিক মাছ ধরতে হলে দিতে হবে চাঁদা। এমন অভিযোগ উঠেছে মো. শাহজালাল মীরের বিরুদ্ধে।অভিযোগ উঠেছে, বৈধভাবে ইজারা নেওয়া চরে ইলিশ মাছ ধরতে যাওয়া জেলেদের কাছে ছয় লাখ টাকা চাঁদা দাবি করেন তিনি। চাঁদা নাদিলে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।

আলোচিত খবর

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তিনি জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।শ্রদ্ধা নিবেদনের সময় তিন বাহিনীর একটি চৌকস দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। তখন বিউগলে করুণ সুর বেজে ওঠে।

আরও পড়ুন

সর্বশেষ