আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

চেম্বারে ট্যাক্সেশন বিষয়ক সভা

সরকারি কিছু নিয়মনীতির জটিলতার কারণে মাঝে মাঝে হয়রানীর শিকার ব্যবসায়ীরা

নিজস্ব প্রতিবেদক

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র ট্যাক্সেশন বিষয়ক স্ট্যান্ডিং সাব-কমিটির প্রথম সভা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে অনুষ্ঠিত হয়। কমিটির ডিরেক্টর ইনচার্জ ও চেম্বার পরিচালক মাহফুজুল হক শাহ’র সভাপতিত্বে আহবায়ক এম. আর. দে, যুগ্ম-আহবায়ক জি. সি. পাল, জহির উদ্দিন ও রুবায়েদ বিন সিদ্দিক এবং সদস্য সাইফুল হুদা জাহাঙ্গীর বক্তব্য রাখেন। এ সময় অন্যান্যদের মধ্যে চেম্বার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ডিরেক্টর ইনচার্জ মাহফুজুল হক শাহ বলেন-ট্যাক্সেশন বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের ব্যবসায়ীরা এ বিষয়টি নিয়ে বিভিন্ন সময়ে নানা ধরণের সমস্যার সম্মুখীন হন। আবার দেশের ট্যাক্স টু জিডিপি রেশিও খুবই কম। চিটাগাং চেম্বার ট্যাক্সেশন সংক্রান্ত ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধানে নিয়মিত কাজ করে যাচ্ছেন। এবারও বর্তমান কমিটি বিষয়টিকে গুরুত্ব দিয়ে সাব-কমিটির মাধ্যমে বিভিন্ন সমস্যা চিহ্নিতকরণের লক্ষ্যে কাজ করছে। এরই অংশহিসেবে আগামীতে ট্যাক্সেশন সংক্রান্ত সমস্যা নিরসনে দেশের বড় শিল্প প্রতিষ্ঠান এবং কর সংক্রান্ত কর্মকর্তাদের নিয়ে ডায়ালগ কিংবা সেমিনারের আয়োজন করা হবে।
অন্যান্য বক্তারা বলেন-ব্যবসায়ীরা কর কিংবা ভ্যাট প্রদানে আন্তরিক। কিন্তু ট্যাক্সেশন সংক্রান্ত সরকারি কিছু নিয়মনীতির জটিলতার কারণে মাঝে মাঝে হয়রানীর শিকার হন ব্যবসায়ীরা। এ সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের জন্য কাজ করতে হবে। এছাড়া ব্যবসা প্রতিষ্ঠানের অডিট, এআইটি রিফান্ড সংক্রান্ত সমস্যাগুলো দ্রুত সমাধানে কার্যকর পদক্ষেপ নেয়া উচিত। একই সাথে যারা উচ্চহারে কর প্রদান করে তাদেরকে বিভিন্ন নাগরিক সুবিধা প্রদানের জন্য চেম্বারের মাধ্যমে সরকারের প্রতি আহবান জানান বক্তারা।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ