আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

চট্টগ্রামে উচ্ছেদের তিন মাসের মধ্যে ফের দোকান ঃ ক্ষোভ ফুঁসছেন স্থানীয়রা

নিজস্ব প্রতিবেদক

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

 চট্টগ্রাম মহানগরের পাঁচলাইশ ওআর নিজাম রোডে মক্কী মসজিদের পাশে সৌন্দর্যবর্ধন নির্মাণ প্রকল্পের আওতায় নির্মিত দুটি দোকান উচ্ছেদের তিন মাসের মধ্যেই সেখানে পুনরায় দোকান গড়ে উঠে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এর এই উচ্ছেদের পর ফের দোকান গড়ে উঠায় ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা।
এদিকে স্থানীয়রা পুনর্দখল রোধে কর্পোরেশনকে আবারও উচ্ছেদ অভিযানের দাবি জানান। এ বিষয়ে চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম বলেন, স্থগিতাদেশ হওয়ায় সেখানে যে অবস্থায় আছে সেভাবে থাকবে। তাই নতুন করে দোকান দেয়ার সুযোগ নেই। এমন কিছু হলে তা আমরা উচ্ছেদ করব বলে জানান তিনি।
চসিক সূত্রে জানা গেছে, আর নিজাম রোডের প্রবর্তক মোড় থেকে পাঁচলাইশ পর্যন্ত অংশে সৌন্দর্যবর্ধনের জন্য ২০১৮ খ্রিস্টাব্দের অক্টোবর মাসে ‘গ্রিড এ ওয়ান ইঞ্জিনিয়ারিং’ নামে একটি প্রতিষ্ঠানের সঙ্গে পাঁচ বছর মেয়াদী চুক্তি করে চসিক। চুক্তির আওতায় প্রতিষ্ঠানটি শেভরন ডায়াগনস্টিক সেন্টারের সামনে মক্কী মসজিদের পাশে নির্মাণ করে দুটি দোকান। বাণিজ্যিকভাবে পরিচালিত দোকান দুটি’র একটি হচ্ছে ‘ফ্রেশ ফুড’ নামে রেস্টুরেন্ট। অপরটি হচ্ছে ‘শ্রেষ্ঠা মেডিসিন’ নামে ফার্মেসি। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন ছিল, এখানে সৌন্দর্যবর্ধন নাকি বাণিজ্যিকীকরণ প্রাধান্য পেয়েছে?
তবে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় ২২ জানুয়ারি দোকান দুটি উচ্ছেদ করে চসিক। তবে সরেজমিনে দেখা গেছে, উচ্ছেদ হওয়া দোকানের একটি অংশ টিন দিয়ে ঘেরাও করে রাখা হয়েছে। অপর অংশে চা এবং পান সিগারেটের দোকান গড়ে তোলা হয়। এছাড়া পাশে একটি সাইনবোর্ড টাঙ্গানো। সেখানে বিশেষ বিজ্ঞপ্তি দিয়ে লেখা আছে- উক্ত প্রকল্প এলাকা উচ্ছেদের বিষয়ে মহামান্য হাইকোর্টের রিটি পিটিশন নং-০৪/২০২৩ মূলে স্থগিতাদেশ প্রদান করেছেন। প্রকল্প এলাকায় প্রবেশাধিকার সংরক্ষিত।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

কালিয়াকৈরে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হাটুরিয়াচালা–লস্করচালা এলাকায় অবৈধভাবে মাটি কাটাকে কেন্দ্র করে আবারও একটি তাজা প্রাণ ঝরে গেছে। শনিবার (১৫ মার্চ) রাতে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাসুম নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে মাটি কাটা ও পরিবহন কার্যক্রম চলছিল। শনিবার রাতে মাটি পরিবহনের সময় একটি ড্রাম ট্রাক চলাচলের সময় মাসুম নামে ওই যুবক ট্রাকের নিচে পড়ে যান। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় স্থানীয়দের অভিযোগ, অবৈধ মাটি কাটার সঙ্গে জড়িতদের বেপরোয়া কর্মকাণ্ডের কারণেই এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এলাকাবাসীর দাবি, প্রশাসনের নজরদারির অভাবে দীর্ঘদিন ধরে এসব অবৈধ কার্যক্রম চললেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

দুর্ঘটনার পর এলাকাজুড়ে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিষয়টি তদন্ত করছে।এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাছির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

চট্টগ্: চট্টগ্রাম মহানগরে ডেঙ্গুর বিস্তার রোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্: চট্টগ্রাম মহানগরে ডেঙ্গুর বিস্তার রোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। শনিবার সকাল ১০টায় নগরীর ডিসি হিলে এই কার্যক্রমে অংশ নেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং জেলার সিভিল সার্জন জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় বিভাগীয় কমিশনার বলেন, সামনে বর্ষাকাল আসছে। তার আগেই যদি আমাদের শহরকে পরিচ্ছন্ন করতে পারি তাহলে ডেঙ্গু মশার বিস্তার রোধ করা সম্ভব হবে। এতে নগরবাসী উপকৃত হবে। ডেঙ্গু প্রতিরোধটাই সবচেয়ে বড় পদক্ষেপ। সরকার এ কাজে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম মাসব্যাপী চলছে। এ কাজে সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে মানুষকে সচেতন করা ও পরিষ্কার করা। চট্টগ্রামে যেসব জায়গা বেশি অরক্ষিত, যেখানে ডেঙ্গু বেশি বিস্তার ঘটতে পারে সেগুলো আমরা পরিষ্কার করব এবং নিরাপদ ও সুস্থ চট্টগ্রাম আমরা গড়ে তুলব।
বেলুন উড়িয়ে মাসব্যাপী এই পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়। এরপর পরিচ্ছন্নতা কার্যক্রমে প্রশাসনের কর্মকর্তারা, স্কাউটের সদস্য এবং পরিচ্ছন্ন কর্মীরা অংশ নেন। এরপর চট্টগ্রাম সার্কিট হাউজে ‘ডেঙ্গু রোগের ভয়াবহতা ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে’ আলোচনা সভার আয়োজন করে।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ