আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পেশাগত সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান

প্রেস রিলিজ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কারিগরি শিক্ষাকে মর্যাদা প্রদান ও সমাজে গ্রহণযোগ্যতা বৃদ্ধির প্রয়াসে শিক্ষা মন্ত্রণালয় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাকে বিএসসি (পাস) সমমান মর্যাদা প্রদানের উদ্যোগ গ্রহণের প্রেক্ষিতে ডিগ্রি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের যুক্তিহীন বিরোধিতা ও বিদ্বেষী কার্যক্রমের প্রতিবাদে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) চট্টগ্রাম জেলা শাখার সংবাদ সম্মেলন ১১ মে শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে আইডিইবি নেতৃবৃন্দ শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগকে সময়োপযোগী আখ্যায়িত করে এর দ্রুত বাস্তবায়নের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি আহৃবা জানিয়ে বলেন, ডিগ্রি ইঞ্জিনিয়ার ও তাদের সংগঠন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)’র পক্ষে যে বিরূপ প্রতিক্রিয়া দেখানো হচ্ছে, সেটি অনভিপ্রেত ও অগ্রহণযোগ্য। এ ধরনের জাতি বিনাশী কর্মকান্ড থেকে বিরত থাকার জন্য আইডিইবি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। আইডিইবি নেতৃবৃন্দ বলেন, ডেস্ক ও ফিল্ড ইঞ্জিনিয়ারিং এ বিভক্ত দেশের প্রকৌশল কর্মাঙ্গনের সুষ্ঠু ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে ব্যাপক অর্থে শিক্ষিত ডিগ্রি প্রকৌশলীদের প্রকৌশল গবেষণা, উদ্ভাবনী ও পরিকল্পনায় মনোযোগ বাড়াতে হবে। পাশাপাশি ডেস্ক ইঞ্জিনিয়ারিং নিয়োজিত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দক্ষতা উন্নয়নে এই শিক্ষা আধুনিকায়ন করা প্রয়োজন। ঘোষিত দাবি বাস্তবায়নে সংবাদ সম্মেলন থেকে মাসব্যাপী আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন আইডিইবি চট্টগ্রাম জেলা শাখার আহবায়ক কমিটির সদস্য সচিব, প্রকৌশলী মোহাম্মদ করিম উদ্দিন। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আইডিইবি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি (চট্টগ্রাম অঞ্চল) প্রকৌশলী জাফর আহমেদ সাদেক ও আহবায়ক প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন প্রকৌশলী আবু তাহের, প্রকৌশলী মোঃ রহিম উল্লাহ, প্রকৌশলী এস.এম সেলিম, প্রকৌশলী মোঃ কাজী আনোয়ারুল ইসলাম, প্রকৌশলী সৈয়দ মোরশেদ উল্লাহ, প্রকৌশলী মোঃ আব্দুল খালেক, প্রকৌশলী আব্দুল মালেক, প্রকৌশলী এখলাস উদ্দিন আহমেদ, প্রকৌশলী সনাতন চক্রবর্তী বিজয়, প্রকৌশলী এস.এম মাহফুজুর রহমান, প্রকৌশলী মোঃ জয়নাল আবেদীন, প্রকৌশলী মোঃ হাবিব উল্লাহ, প্রকৌশলী মোঃ আবু জাফর, প্রকৌশলী সৌরজিত বড়ূয়া, প্রকৌশলী খোরশেদ আহমদ প্রকৌশলী হারুনুর রশীদ নোবেল, প্রকৌশলী রবিউল হোসেন রাসেল সহ প্রমূখ।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ