আজঃ মঙ্গলবার ১৭ মার্চ, ২০২৬

চট্রগ্রামের লালদিঘীর পাড় মসজিদ-মন্দিরের পাশে দিব্যি পতিতার হাট

নিজস্ব প্রতিবেদক:

বানিজ্যিক নগরী:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম নগরীর গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক এলাকা এবং প্রশাসনিক অঞ্চল খ্যাত লালদিঘীর পাড় জামে মসজিদের মেইন গেইটের সামনে দীর্ঘদিন চলতে থাকা এসব অপকর্ম যেন দেখার কেউ নেই,
লালদিঘীর পাড় হোটেল লালদিঘি(আবাঃ) পরিচালনায় বকুল খাদেম পিতা রহমত আলী খাদেম, মুন্না মিয়া পিতা বাচ্চুমিয়া ও মাহফুজ নামের সিন্ডিকেটে হোটেল লালদিঘীতে দীর্ঘদিন ধরে চলে আসছে দিব্যি দেহ ব্যাবসা।
এলাকাবাসী ও স্থানীয় ব্যাবসায়ী মহল প্রতিদিন মসজিদে নামাজ আদায় শেষে ধর্মপ্রাণ মুসল্লীরা লজ্জায় মাথা নিচু করে বাহির হতে দেখা যায়।

এসব হোটেলে প্রতি বৃহস্পতিবার ও শুক্রবারে আরও বেড়ে যায় নারীর সংখ্যা, এমনকি কতৃপক্ষ গতকাল পবিত্র শবে বরাতের রাতেও বন্ধ করেনি এই পতিতার হাট।
অপরদিকে মন্দিরের পাশে হোটেল সুপার গেষ্ট হাউসে দিন-রাত চলে পতিতা ব্যাবসা,

জানাগেছে চট্টগ্রাম শহরের একসময়ের মাদক ও নারীপাচার মামলার আসামী আহাম্মদ আলীর ছেলে, আল-আমিন ওরফে কানা রাজু ও আনোয়ার খাদেম ওরফে আঙুর পিতা কালা মিয়া, হেলাল খাদেম পিতা মতিউর রহমান এখানেও তিন সিন্ডিকেটের নেতৃত্বে চলে জমজমাট মাদক আর নারীর দেহ ব্যাবসা, এই আঙুর ও রাজুর নামেও নগরীর বিভিন্ন থানায় রয়েছে নারী ও মানব পাচারের মামলা, অপর পাশে কেসিদে রোড এলাকার কলংক নামে খ্যাত হোটেল সৌদিয়া যেন নগরীর প্রসিদ্ধ দির্ঘ কয়েক যুগের এক পতিতার হাট, বার বার পুলিশি অভিযানেও কিছুতেই কিছু হয়না হোটেল সৌদিয়ার পরিচালক ও চট্টগ্রাম শহরের বাকলিয়া, হালিশহর, ২নং গেইট ও বহদ্দারহাট এলাকার ভয়ংকর কুখ্যাত নারী ব্যাবসায়ী মানিকের, বিভিন্ন ঝামেলার ভয়ে নাকি মানিকের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করার সাহসও করেনা, নাম প্রকাশে অনিচ্ছুক স্হানীয় এক ব্যাবসায়ী বলেন ভাই এসব কারনে দোখানে কোন ভাল গ্রাহকও আসেনা, আপনাদের মাধ্যমে বিষয়গুলো আমরা প্রশাসনের দৃষ্টিতে আনতে চায়। আগামী পবিত্র রমজান মাসে এসব অসামাজিক কার্যকলাপ বন্ধে দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন এলাকার ধর্মপ্রাণ মুসল্লী ও বিভিন্ন ব্যাবসায়ী মহল।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামে ভাড়ার তালিকা প্রদর্শন না করায় জরিমানা গুনল ৪ বাস কাউন্টার

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরের বাস কাউন্টারগুলোতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ঈদযাত্রায় ঘরমুখো মানুষের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে এ অভিযান চালানো হয়। সোমবার মহানগরীর গরিবুল্লাশাহ মাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন তীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মো. ফয়েজ উল্ল্যাহ। অভিযানে আরও উপস্থিত ছিলেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, মাহমুদা আক্তার ও রানা দেবনাথ।

মো. ফয়েজ উল্ল্যাহ বলেন, গরীবুল্লাহশাহ মাজার এলাকায় বাস কাউন্টারগুলোতে অভিযান চালিয়েছি। এসময় ভাড়ার তালিকা প্রদর্শন না করায় সেন্টমার্টিন পরিবহনেকে ৫ হাজার টাকা, রিলাক্স পরিবহনকে ৩ হাজার, দেশ ট্রাভেলস ৩ হাজার ও রয়েল মত্রি সার্ভিসকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ঈদে যাতে কেউ অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে সে লক্ষ্যে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

সিএমপির নতুন কমিশনার মো. শওকত আলী

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিআইজি হাসান মো. শওকত আলী।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিআইজি) হাসান মো. শওকত আলীকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে সিএমপি কমিশনার হাসিব আজিজকে অতিরিক্ত আইজিপি হিসেবে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়েছে।বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (সদর), অতিরিক্ত দায়িত্বে সহকারী পুলিশ কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ।

এছাড়া বিশেষ শাখা (এসবি) ঢাকার ডিআইজি মো. মনিরুজ্জামানকে চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে। চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. আহসান হাবীব পলাশকে সুপারনিউমারারি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দিয়ে মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি) হিসেবে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে (র‌্যাব) পদায়ন করা হয়েছে।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ