আজঃ মঙ্গলবার ১৭ মার্চ, ২০২৬

চবি বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধনকালে চবি উপাচার্য

পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর আহবান

নিজস্ব প্রতিবেদক

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এ. এফ. রহমান হলের উদ্যোগে গতকাল বুধবার সকালে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ আবু তাহের। এসময় চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে, চবি সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর সিরাজ উদ-দৌল্লাহ, চবি এ. এফ. রহমান হলের প্রভোষ্ট প্রফেসর ড. মোঃ আলী আরশাদ চৌধুরী, হলের আবাসিক শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।উপাচার্য তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান।
তিনি বলেন, বৃক্ষ মানবজীবনের অবিচ্ছেদ্য অংশ। অপরিকল্পিত ও দ্রুত নগরায়নের ফলে সর্বত্র চলছে বৃক্ষনিধন, যার ফলশ্রুতিতে বৈশি^ক উষ্ণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ পরিস্থিতির মোকাবেলায় বিশ^ব্যাপি পবিবেশবিদরা সবুজায়নের উপর গুরুত্ব দিচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা দেশে বৈশি^ক উষ্ণতা মোকাবেলায় ও পরিবেশের ভারসাম্য রক্ষার্থে বেশি বেশি গাছ লাগানোর নির্দেশ প্রদান করেছেন। মাননীয় উপাচার্য বৃক্ষরোপনের মাধ্যমে একটি সবুজ-শ্যামল দেশ গড়তে সকলকে অন্তত একটি করে গাছ লাগানোর আহবান জানান। পরে মাননীয় উপাচার্য সকলকে সাথে নিয়ে হল প্রাঙ্গণে নিম গাছের একটি চারা রোপন করেন। চবি এ. এফ. রহমান হল প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ৫৬টি গাছের চারা রোপন করা হয়।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামে ভাড়ার তালিকা প্রদর্শন না করায় জরিমানা গুনল ৪ বাস কাউন্টার

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরের বাস কাউন্টারগুলোতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ঈদযাত্রায় ঘরমুখো মানুষের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে এ অভিযান চালানো হয়। সোমবার মহানগরীর গরিবুল্লাশাহ মাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন তীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মো. ফয়েজ উল্ল্যাহ। অভিযানে আরও উপস্থিত ছিলেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, মাহমুদা আক্তার ও রানা দেবনাথ।

মো. ফয়েজ উল্ল্যাহ বলেন, গরীবুল্লাহশাহ মাজার এলাকায় বাস কাউন্টারগুলোতে অভিযান চালিয়েছি। এসময় ভাড়ার তালিকা প্রদর্শন না করায় সেন্টমার্টিন পরিবহনেকে ৫ হাজার টাকা, রিলাক্স পরিবহনকে ৩ হাজার, দেশ ট্রাভেলস ৩ হাজার ও রয়েল মত্রি সার্ভিসকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ঈদে যাতে কেউ অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে সে লক্ষ্যে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

সিএমপির নতুন কমিশনার মো. শওকত আলী

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিআইজি হাসান মো. শওকত আলী।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিআইজি) হাসান মো. শওকত আলীকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে সিএমপি কমিশনার হাসিব আজিজকে অতিরিক্ত আইজিপি হিসেবে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়েছে।বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (সদর), অতিরিক্ত দায়িত্বে সহকারী পুলিশ কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ।

এছাড়া বিশেষ শাখা (এসবি) ঢাকার ডিআইজি মো. মনিরুজ্জামানকে চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে। চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. আহসান হাবীব পলাশকে সুপারনিউমারারি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দিয়ে মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি) হিসেবে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে (র‌্যাব) পদায়ন করা হয়েছে।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ