আজঃ মঙ্গলবার ১৭ মার্চ, ২০২৬

নোয়াখালীতে অস্ত্রসহ গ্রেফতার চট্টগ্রামের ছয় যুবক

রিপন মজুমদার নোয়াখালী:

নোয়াখালী:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নোয়াখালীর সদর উপজেলায় অস্ত্রসহ ছয় যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার (১৫ মে) ভোরে সোনাপুর জিরো পয়েন্ট ও ধর্মপুর ইউনিয়ন থেকে তাদের গ্রেফতার করা হয়। র‌্যাবের দাবি, ডাকাতির প্রস্তুতির বিষয়টি তারা স্বীকার করেছেন।
আটকরা হলেন, চট্টগ্রামের মিরসরাই উপজেলার পূর্ব খৈয়াছাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মজিবুল হকের ছেলে সেলিম (৩৫), নোয়াখালীর সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ভাটিরটেক গ্রামের ইসমাইলের ছেলে ইব্রাহীম (৩৫), ৫ নম্বর ওয়ার্ডের মোবারক হোসেনের ছেলে সোহাগ (২৬), মানিক ওরফে মালেক মাঝির ছেলে নবীর হোসেন (২২), মৃত আবদুর রশিদের ছেলে মোবারক হোসেন (৪৫) ও ১ নম্বর ওয়ার্ডের মৃত জাফর হোসেনের ছেলে আমির হোসেন (৩০)।
এসময় তাদের কাছ থেকে একটি কিরিচ, রামদা, তালা কাটার যন্ত্র ও পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
র‌্যাব-১১ (সিপিসি-৩) ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার গোলাম মোর্শেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোনাপুর জিরো পয়েন্ট ও ধর্মপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মালেক মাঝির বাড়ির মোবারকের টিনশেড ঘর থেকে তাদেরকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানা গেছে। গ্রেফতারকৃতদের সুধারাম মডেল থানায় সোপর্দ করা হয়েছে
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির মামলা হয়েছে। বৃহস্পতিবার তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামে ভাড়ার তালিকা প্রদর্শন না করায় জরিমানা গুনল ৪ বাস কাউন্টার

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরের বাস কাউন্টারগুলোতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ঈদযাত্রায় ঘরমুখো মানুষের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে এ অভিযান চালানো হয়। সোমবার মহানগরীর গরিবুল্লাশাহ মাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন তীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মো. ফয়েজ উল্ল্যাহ। অভিযানে আরও উপস্থিত ছিলেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, মাহমুদা আক্তার ও রানা দেবনাথ।

মো. ফয়েজ উল্ল্যাহ বলেন, গরীবুল্লাহশাহ মাজার এলাকায় বাস কাউন্টারগুলোতে অভিযান চালিয়েছি। এসময় ভাড়ার তালিকা প্রদর্শন না করায় সেন্টমার্টিন পরিবহনেকে ৫ হাজার টাকা, রিলাক্স পরিবহনকে ৩ হাজার, দেশ ট্রাভেলস ৩ হাজার ও রয়েল মত্রি সার্ভিসকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ঈদে যাতে কেউ অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে সে লক্ষ্যে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

সিএমপির নতুন কমিশনার মো. শওকত আলী

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিআইজি হাসান মো. শওকত আলী।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিআইজি) হাসান মো. শওকত আলীকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে সিএমপি কমিশনার হাসিব আজিজকে অতিরিক্ত আইজিপি হিসেবে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়েছে।বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (সদর), অতিরিক্ত দায়িত্বে সহকারী পুলিশ কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ।

এছাড়া বিশেষ শাখা (এসবি) ঢাকার ডিআইজি মো. মনিরুজ্জামানকে চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে। চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. আহসান হাবীব পলাশকে সুপারনিউমারারি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দিয়ে মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি) হিসেবে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে (র‌্যাব) পদায়ন করা হয়েছে।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ