আজঃ মঙ্গলবার ১৭ মার্চ, ২০২৬

চাটখিল থানার ওসির অপসারণ চাইলেন আজাদ 

রিপন মজুমদার নোয়াখালী:

নোয়াখালী:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নোয়াখালীর চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.এমদাদুল হকের অপসারণ দাবি করেছে চেয়ারম্যান প্রাথী জেড এম আজাদ খান।  তিনি ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত চাটখিল উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকে প্রার্থী।
মঙ্গলবার (১৪ মে) প্রধান নির্বাচন কমিশনার বরাবর লিখিত অভিযোগ পত্রে এ অপসারণ দাবি করেন প্রার্থী।
লিখিত অভিযোগে বলা হয়েছে, আগামী ২১ মে অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে আজাদ খান একজন চেয়ারম্যান পদপ্রার্থী। তিনি নির্বাচন কমিশন ঘোষিত নির্দেশনা মোতাবেক শান্তিপূর্ণ ভাবে নির্বাচন পরিচালনা করে আসছে।  তার প্রতিপক্ষ বিভিন্ন জায়গায় তার কর্মি-সমর্থকদের নির্বাচন কাজে বাধা প্রদানসহ হত্যার হুমকি দেখিয়ে নির্বাচন পরিচালনা কার্যক্রম থেকে দূরে রাখার চেষ্টা করছে। এই ক্ষেত্রে ভারপ্রাপ্ত কর্মকর্তাকে লিখিত অভিযোগ দায়ের করেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। ওসিকে একাধিকবার ফোন করলেও তিনি কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই।  অভিযোগে আরও বলা হয়েছে, ওসি তাহার দায়িত্ব পালনের ক্ষেত্রে নিরপেক্ষতা হারিয়েছেন। যাহা সুষ্ঠু-নিরপেক্ষ ভোটের পরিবেশের অন্তরায়।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে চাটখিল উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও দোয়াত কলম প্রতীকে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর কবির অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, এখানে সুষ্ঠু ভোট হলেও আমি নির্বাচিত হব।  সে ক্ষেত্রে কারো কর্মি-সমর্থককে হুমকি দেওয়ার প্রশ্নই উঠেনা।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.এমদাদুল হক বলেন, প্রার্থী সরাসরি কোনো অভিযোগ করেনি।  তবে প্রার্থীর সমর্থকদের অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এরপর একটি সাধারণ ডায়েরি (জিডি) নেওয়া হয়েছে। পরবর্তীতে পুলিশ তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।  তবে কিজন্য প্রার্থী এমন অভিযোগ করেছেন এটি আমার বোধগম্য নয়।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামে ভাড়ার তালিকা প্রদর্শন না করায় জরিমানা গুনল ৪ বাস কাউন্টার

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরের বাস কাউন্টারগুলোতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ঈদযাত্রায় ঘরমুখো মানুষের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে এ অভিযান চালানো হয়। সোমবার মহানগরীর গরিবুল্লাশাহ মাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন তীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মো. ফয়েজ উল্ল্যাহ। অভিযানে আরও উপস্থিত ছিলেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, মাহমুদা আক্তার ও রানা দেবনাথ।

মো. ফয়েজ উল্ল্যাহ বলেন, গরীবুল্লাহশাহ মাজার এলাকায় বাস কাউন্টারগুলোতে অভিযান চালিয়েছি। এসময় ভাড়ার তালিকা প্রদর্শন না করায় সেন্টমার্টিন পরিবহনেকে ৫ হাজার টাকা, রিলাক্স পরিবহনকে ৩ হাজার, দেশ ট্রাভেলস ৩ হাজার ও রয়েল মত্রি সার্ভিসকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ঈদে যাতে কেউ অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে সে লক্ষ্যে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

সিএমপির নতুন কমিশনার মো. শওকত আলী

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিআইজি হাসান মো. শওকত আলী।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিআইজি) হাসান মো. শওকত আলীকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে সিএমপি কমিশনার হাসিব আজিজকে অতিরিক্ত আইজিপি হিসেবে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়েছে।বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (সদর), অতিরিক্ত দায়িত্বে সহকারী পুলিশ কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ।

এছাড়া বিশেষ শাখা (এসবি) ঢাকার ডিআইজি মো. মনিরুজ্জামানকে চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে। চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. আহসান হাবীব পলাশকে সুপারনিউমারারি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দিয়ে মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি) হিসেবে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে (র‌্যাব) পদায়ন করা হয়েছে।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ