আজঃ শুক্রবার ১৩ মার্চ, ২০২৬

মোবাইল ফোনসহ গুরুত্বপূর্ণ মালামাল উদ্ধার

মসজিদে মুসল্লিবেশে প্রবেশ।। চোরচক্রের চারজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

. ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ বাদামতলী শাহী জামে মসজিদে নামাজ পড়ার সময় অভিযোগকারী বাদী মোঃ শফিউল্লাহ খাঁন (৫৫) তার একটি হ্যান্ডব্যাগ মূল্যবান মালামালসহ পাশে রেখে নামাজ পড়া শুরু করেন। নামাজ শেষে দেখেন যে ব্যাগটি পাশে নেই। পরে তিনি ডিবি (বন্দর ও পশ্চিম) বিভাগের উপ-পুলিশ কমিশনার মহোদয়ের নিকট তার চুরি যাওয়া মালামালগুলো উদ্ধারের জন্য আবেদন করেন। এরই প্রেক্ষিতে টিম-৫২ এর ইনচার্জ জনাব মোঃ মোক্তার হোসেনের নেতৃত্বে এসআই মোহাম্মদ আইয়ুব উদ্দিন তথ্যপ্রযুক্তির মাধ্যমে প্রকৃত চোরদের শনাক্ত করে গত ১৫ মে দিনভর চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে চোরচক্রের সদস্য আসামি ১। আব্দুল মালেক (৩৭), ২। মোঃ লোকমান হাকীম (৪৫), ৩। মোঃ নয়ন (২৬) ও ৪। সেলিম উদ্দিন (৪০)-দের আটক করে তাদের হেফাজত থেকে অভিযোগকারীর চুরি যাওয়া মোবাইল ফোন,স্মার্ট ঘড়ি, জাতীয় পরিচয়পত্র, SID card, ব্যাংক চেকবুক, ও অন্যান্য মূল্যবান মালামাল উদ্ধার করেন। আসামিদের জিজ্ঞাসাবাদে তারা জানায় যে, তারা পেশাদার মসজিদভিত্তিক চোরচক্রের সক্রিয় সদস্য। চট্টগ্রাম মহানগরীর বড়ো বড়ো মসজিদগুলোতে মুসল্লি হিসেবে প্রবেশ করে। যে-সকল মুসল্লির পাশে ব্যাগ ও মোবাইল ফোন থাকে তাদের পাশে দাঁড়িয়ে নামাজ পড়ার ভান করে এবং কৌশলে মুসল্লিদের মোবাইল ও মালামাল চুরি করে নিয়ে যায়। তাহাদের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এই সংক্রান্তে ডবলমুরিং থানায় মামলা রুজু করা হয়েছে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

দুবাই এয়ারপোর্টের কাছে ড্রোন পড়ে বাংলাদেশি-সহ চারজন আহত।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দুবাই কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে বুধবার সকালে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের (DXB) আশেপাশে দুটি ড্রোন পড়ে, যার ফলে দুই ঘানার নাগরিক এবং একজন বাংলাদেশী নাগরিক সামান্য আহত হন এবং একজন ভারতীয় নাগরিক মাঝারি আহত হন। বিমান চলাচল স্বাভাবিক রয়েছে।City & Local Guides

DXB এবং DWC পরিচালনাকারী দুবাই বিমানবন্দর, সংক্ষিপ্ত বিঘ্নের পর ৭ মার্চ থেকে আংশিকভাবে কার্যক্রম শুরু করে।সময়সূচী পরিবর্তন অব্যাহত থাকায়, যাত্রীদের তাদের বিমান সংস্থা কর্তৃক তাদের বিমান নিশ্চিত না হওয়া পর্যন্ত বিমানবন্দরে ভ্রমণ না করার জন্য অনুরোধ করা হয়েছে।

DXB-তে একটি কনকোর্সে একটি ঘটনায় সামান্য ক্ষতি হয়, যা দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। জরুরি প্রতিক্রিয়া দলগুলিকে তাৎক্ষণিকভাবে মোতায়েন করা হয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে পরিস্থিতি পরিচালনা করা হয়।

চারজন কর্মী আহত হন এবং তাদের দ্রুত চিকিৎসা সেবা দেওয়া হয়। ইতিমধ্যেই জরুরি পরিকল্পনার কারণে, বেশিরভাগ টার্মিনাল আগেই যাত্রীদের সরিয়ে নেওয়া হয়েছিল,বিমানবন্দরটি পূর্বের এক বিবৃতিতে বলেছে।

চট্টগ্রামে নিখোঁজ গাড়ি চালকের লাশ মিলল ডোবায়

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামে নিখোঁজ গাড়ি চালকের
লাশ মিলল ডোবায়
ছবি-৭
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মহানগরের বন্দর থানা এলাকার একটি ডোবা থেকে মঞ্জুর আলম (৪৬) নামে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। নিহত মঞ্জুর আলম ৩৮ নম্বর ওয়ার্ডের কলসিদিঘির পাড় আলী মিয়া চেরাগের বাড়ির বাদশা মিয়ার ছেলে। তিন গাড়িচালক ছিলেন। বুধবার সকাল ১১টায় কলসিদিঘির পাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।নিহতের শ্যালক মো. হাসান বলেন, গত ৬ মার্চ থেকে আমার দুলাভাই নিখোঁজ ছিলেন। এ ঘটনায় আমরা থানায় জিডিও করেছিলাম। আমার দুলাভাইকে কেউ পরিকল্পিতভাবে কেউ মেরে ফেলে চলে গেছে বলে ধারণা করা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসাইন বলেন, কলসিদিঘির পাড় এলাকার একটি ডোবা থেকে মঞ্জুর আলম নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, গত শুক্রবারে তার মৃত্যু হয়েছে। তিনি মাদকাসক্ত ছিলেন বলে জানতে পেরেছি। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর রহস্য উদঘাটনে কাজ চলছে বলে তিনি জানান।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ