আজঃ বুধবার ৬ মে, ২০২৬

চট্টগ্রামে ডিবির সোর্স পরিচয়ে হামলা-ভাঙচুর

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের কর্ণফুলীতে একটি টেইলার্সে হামলা চালিয়ে মালিককে মারধর করে রক্তাক্ত করার অভিযোগে উঠেছে একই প্রতিষ্ঠানের সাবেক মহিলা দর্জি ফারজানা ও ডিবি সোর্স পরিচয়ধারী সাইফুল নামে ব্যক্তির বিরুদ্ধে।
‘এশিয়া বোরকা হাউস’ নামক ওই টেইলার্সে হামলার ঘটনা ঘটে। এতে টেইলার্স মালিক মোহাম্মদ তৈয়ব (৩৩) এর হাত-পা কেঁটে রক্তাক্ত হয়ে আহত হন। তৈয়ব চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর (৫ নং ওয়ার্ড) এলাকার ছাবের আহমদের ছেলে। গত বুধবার রাত ৮ টার দিকে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর আয়ুব বিবি রোডের নুরুন্নবী চেয়ারম্যানের মার্কেটে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় প্রতিকার চেয়ে থানা পুলিশের দ্বারস্ত হলে পুলিশ ঘটনাস্থলে এসে ঘুরে দেখেন। পরে জিডি (নং-৭৭৬)। জিডিতে অভিযুক্তরা হলেন-চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর এলাকার সুমনের স্ত্রী আনু বেগম (৫০), তার মেয়ে রিনা আক্তার (৩০) ও ফারজানা (১৮) সহ কথিত ডিবি সোর্স সাইফুল।
জিডি সূত্রে জানা যায়, এশিয়া বোরকা হাউসের মালিক মোহাম্মদ তৈয়বের দোকানে দর্জি শ্রমিক হিসেবে এক বছর কাজ করেছেন। গত ১৫ রমজানের পরে আর দোকানে আসেনি। কাজও করেনি। কোন ধরনের যোগাযোগ না করায় দোকান মালিক অন্য দর্জি মেয়েকে কর্মচারী হিসেবে নিয়োগ দেন।
এরমধ্যে ফারজানা গত ১৩ মে সকালে দোকানে এসে বলে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। তখন দোকান মালিক তৈয়ব তাকে জানান, দোকানে তো এখন কর্মচারীর প্রয়োজন নেই। অন্য একজন কে নেওয়া হয়েছে। পর দিন ১৪ মে রাত ৮ টার সময় আবারো দর্জি শ্রমিক ফারজানা ও তাঁর মা-সহ ডিবি সোর্স পরিচয়দানকারী সাইফুল দোকানে হাজির হন।
হঠাৎ তারা জানতে চান কেন ফারজানাকে দোকানে নেওয়া হবে না। কথা কাটাকাটির এক পর্যায়ে তারা তৈয়ব কে মারধর করে শরীরের বিভিন্ন জায়গায় জখম করেন। এতে তৈয়বের হাত পা কেটে দোকানের ফ্লোর রক্তাক্ত হয়ে যায়। দোকানের সামনের বড় কাঁচ ভেঙে যায়। এলোপাতাড়ি তাণ্ডবে ভাঙচুর চালিয়ে পালিয়ে যায়। যাবার সময় কিভাবে ব্যবসা করে দেখে নিবে বলে হুমকি দিয়ে যান।
এ বিষয়ে জানতে চাইলে এশিয়া বোরকা হাউসের মালিক মোহাম্মদ তৈয়ব বলেন, হঠাৎ ডিবি সোর্স পরিচয়ে সাইফুলসহ ফারজানার মা ও ফারজানা আমার টেইলার্সে এসে ভাঙচুর করেন। আমাকেও মারধর করেন। সাথে সাথে আমি থানায় জানিয়েছি। এলাকার লোকজন সব দেখেছেন। পুলিশ এসে সব কিছু দেখে গেছেন। আমি এর বিচার চাই।
কর্ণফুলী থানার এসআই মো. বিল্লাল হোসেন বলেন, অভিযোগ পাওয়ার সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার সত্যতা পাওয়া গেছে। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মার্কেট মালিক হিসেবে চেয়ারম্যান পুত্র এম গোলাম ঊন নবী রিশাদ বলেন, ডিবি সোর্স পরিচয়ে সাইফুল নামে লোকটি আমার ভাড়া দেওয়া দোকানে সন্ত্রাসী হামলা করেছে। ভাড়াটিয়ার উপর মহিলা সন্ত্রাসী দ্বারা হামলার ঘটনায় আমি আইনের প্রতি শ্রদ্ধা রেখে থানা পুলিশকে জানিয়েছি। পুলিশ অবশ্যই ন্যায় বিচার পেতে সহযোগিতা করবে।
এ প্রসঙ্গে কর্ণফুলী থানার ওসি মো. জহির হোসেন জানান, এশিয়া বোরকা হাউসের মালিক মোহাম্মদ তৈয়ব তাঁকে হুমকির অভিযোগে একটি জিডি করেছেন। যা তদন্ত করা হচ্ছে। আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ডিপ্লোমা প্রকৌশলী সমিতি (ডিপ্রকৌস)’র সাধারণ সভা ও আহ্বায়ক কমিটি গঠিত

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ডিপ্লোমা প্রকৌশলী সমিতি (ডিপ্রকৌস) এর সাধারণ সভার মধ্যে দিয়ে সর্বসম্মতিক্রমে প্রকৌশলী মোঃ সোহরাব হোসেন আহ্বায়ক ও প্রকৌশলী মোঃ নাজমুল ইসলামকে সদস্য সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি আজ ৫ মে, মঙ্গলবার বিকাল ৩.০০ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত আগ্রাবাদস্থ বিদ্যুৎ ভবন চট্টগ্রাম কার্যালয়ে গঠিত হয়। উক্ত সাধারণ সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন প্রকৌশলী মোঃ সিহাব উদ্দীন, প্রকৌশলী মোঃ সোরহাব হোসেন, প্রকৌশলী মোঃ সাজিদ, প্রকৌশলী মোঃ রায়হানুর রহমান রুহেল, প্রকৌশলী মোঃ সজীব উদ্দীন, প্রকৌশলী মোঃ ওলিউল ইসলাম, প্রকৌশলী মোঃ নূর ইসলাম, প্রকৌশলী আলাউদ্দীন সোহাগ, প্রকৌশলী মোঃ আনিছুর রহমান সহ অসংখ্য ডিপ্লোমা প্রকৌশলীনেতৃবৃন্দ। অনুষ্ঠিত সাধারণ সভায় নেতৃবৃন্দ বলেন- ফ্যাসিস্ট হাসিনা আমলে ডিপ্লোমা প্রকৌশলী সমিতিকে আওয়ামী লীগের লেজুড়বৃত্তি সংগঠনে পরিণত করেছিল ডিপ্লোমা প্রকৌশলী নামধারী কিছু চিহ্নিত সুবিধাভোগী।

১২ ফেব্রুয়ারি অবাধ সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর প্রশাসনের সকল সেক্টরকে ফ্যাসিস্টমুক্ত-স্বতন্ত্র পেশাজীবী এবং বৈষম্যহীন রাষ্ট্র ও সমাজ বিনির্মাণে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবার আগে বাংলাদেশ গঠনে ডিপ্লোমা প্রকৌশলীনেতৃবৃন্দ ঐক্যবদ্ধ। সাধারণ ডিপ্লোমা প্রকৌশলীদের দাবি দাওয়া আদায়ে স্বতন্ত্র সংগঠন হিসেবে নতুন কমিটির নেতৃবৃন্দ সাধারণ প্রকৌশলীদের পাশে থাকতে সর্বদা বদ্ধপরিকর। নতুন কমিটি গঠনের মধ্যে দিয়ে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ডিপ্লোমা প্রকৌশলী সমিতি (ডিপ্রকৌস) ফ্যাসিস্ট মুক্ত হইল।

বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটে ইউসিটিসির সেমিনার

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগাং (ইউসিটিসি)-এর উদ্যোগে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়েছে। ডিপ্লোমা পর্যায়ের শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার গুরুত্ব, একাডেমিক অগ্রগতি এবং পেশাগত উন্নয়নের সম্ভাবনা তুলে ধরার লক্ষ্যে সেমিনারের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউসিটিসির উপাচার্য প্রফেসর ড. মো. জাহিদ হোসেন শরীফ। বিশেষ অতিথি ছিলেন চুয়েট-এর প্রফেসর ও সাবেক উপ-উপাচার্য ড. জামালউদ্দিন আহমেদ, রেজিস্ট্রার সালাহউদ্দিন আহমেদ। সভাপতিত্ব করেন বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ রূপক কান্তি বিশ্বাস।

সেমিনারে বক্তারা ডিপ্লোমা শিক্ষা সম্পন্ন করার পর উচ্চশিক্ষা গ্রহণের প্রয়োজনীয়তা, প্রকৌশল শিক্ষায় ক্যারিয়ার গঠনের সুযোগ, গবেষণা এবং আন্তর্জাতিক পর্যায়ে সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।পাশাপাশি ইউসিটিসির আধুনিক একাডেমিক পরিবেশ, উন্নত ল্যাব সুবিধা এবং সমসাময়িক শিক্ষা ব্যবস্থাপনা সম্পর্কে উপস্থিত অতিথি ও শিক্ষার্থীদের অবহিত করা হয়।

আলোচিত খবর

ক্রুড অয়েলের সরবরাহ স্বাভাবিক উৎপাদনে ফিরবে একমাত্র রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দীর্ঘ এক মাস বন্ধ থাকার পর আবার চালু হতে যাচ্ছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি।মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে দীর্ঘ সময় ধরে ক্রুড অয়েল (অপরিশোধিত তেল) আমদানি ব্যাহত হওয়ায় গত ১৪ এপ্রিল প্রতিষ্ঠানটির ক্রুড অয়েল প্রসেসিং ইউনিট বন্ধ হয়ে যায়। যার প্রভাব পড়ে পুরো রিফাইনারিতে। ক্রুড অয়েল (অপরিশোধিত তেল) সংকট কেটে যাওয়ায় উৎপাদনে ফিরছে রিফাইনারিটি।সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ৭ মে থেকে প্রতিষ্ঠানটির অপারেশন কার্যক্রম পুনরায় শুরু হবে। এদিকে, বাংলাদেশ শিপিং করপোরেশন জানিয়েছে, চলতি মাসের শেষদিকে সংযুক্ত আরব আমিরাত থেকেও আরও এক লাখ টন ক্রুড অয়েল আসার কথা রয়েছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন সূত্রে জানা গেছে, রিফাইনারিতে সাধারণত সৌদি আরবের এরাবিয়ান লাইট এবং সংযুক্ত আরব আমিরাতের মারবান ক্রুড অয়েল পরিশোধন করা হয়। প্রতিবছর চাহিদা অনুযায়ী প্রায় ১৫ লাখ মেট্রিক টন ক্রুড অয়েল আমদানি করা হয়ে থাকে। কিন্তু সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতিতে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় গত ১৮ ফেব্রুয়ারির পর আর কোনো ক্রুড অয়েল দেশে আসেনি।

এতে করে প্রথমবারের মতো উৎপাদন বন্ধ করতে বাধ্য হয় প্রতিষ্ঠানটি, যা ১৯৬৮ সালে বাণিজ্যিক উৎপাদন শুরুর পর নজিরবিহীন ঘটনা।পরবর্তীতে বিকল্প রুট ব্যবহার করে তেল আমদানির উদ্যোগ নেয় বিপিসি। এর অংশ হিসেবে লোহিত সাগর হয়ে সৌদি আরব থেকে ‘এমটি নিনেমিয়া’ নামের একটি জাহাজে এক লাখ টন ক্রুড অয়েল দেশে আনা হচ্ছে। জাহাজটি ৫ মে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছাবে এবং ৬ মে থেকে তেল খালাস শুরু হবে। ইস্টার্ন রিফাইনারির উপ-মহাব্যবস্থাপক (প্ল্যানিং অ্যান্ড শিপিং) মো. মোস্তাফিজুর রহমান জানান, সৌদি আরব থেকে আমদানি করা এক লাখ টন ক্রুড অয়েলবাহী একটি জাহাজ ৫ মে চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে। জাহাজ থেকে তেল খালাস শেষে ৭ মে থেকে পরিশোধন কার্যক্রম শুরু হবে। তিনি আরও বলেন, আপাতত ক্রুড অয়েলের বড় ধরনের কোনো সংকটের আশঙ্কা নেই। চলতি মাসেই আরও একটি জাহাজ তেল নিয়ে দেশে আসার কথা রয়েছে, ফলে সরবরাহ স্বাভাবিক থাকবে।

আরও পড়ুন

সর্বশেষ