আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

ইপিজেড থানা পুলিশ কর্তৃক

সংঘবদ্ধ চাঁদাবাজ চক্রের ০২ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চাঁদাবাজির শিকার ভিকটিম (বাদী) মোঃ ইসকান্দর মিয়া (২৫) পেশায় একজন আউটসোর্সিং কর্মী। তিনি তার পেশা ব্যতীত বিভিন্ন অনুষ্ঠানে নাচ পরিবেশন করে থাকেন। গত ১৬ মে রাত আনুমানিক ৭ টার সময় আসামি মোঃ রাকিবুল আলম (২৪) ও আসামি মোঃ রাকিবুর হাসান (১৯) বাদী (ভিকটিম) মোঃ ইসকান্দার আলীকে নাচ পরিবেশনের পারিশ্রমিকের বিষয় নিয়ে কথা বলার জন্য ইপিজেড থানাধীন ২নং মাইলের মাথা ইউনুছ কেরানীর বাড়ির সরোয়ারের নির্মানাধীন বিল্ডিংয়ে ৩য় তলায় যাওয়ার জন্য বলে। বাদী সরল বিশ্বাসে আনুমানিক ৮ সময় ইপিজেড থানাধীন ২ নং মাইলের মাথা ইউনুছ কেরানীর বাড়ির সরোয়ারের নির্মানাধীন বিল্ডিংয়ে ৩য় তলায় যায়। তখন আসামিরা বাদীকে এলোপাথাড়ি কিলঘুষি ও চড়থাপ্পড় মারতে থাকে। মারধরের এক পর্যায়ে ৩ নং আসামী মোঃ সাকিব (২২) বাদীর মোবাইলে কী আছে দেখার কথা বলে তার মোবাইল চাইলে বাদী তাকে তার ব্যবহৃত মোবাইল দিলে আসামিরা বাদীর মোবাইলে খারাপ ছবি আছে বলে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে তার নিকট থেকে ৫০হাজার টাকা দাবি করে। বাদী টাকা নাই বলে জানালে তারা ভিকটিমকে আটক করে মারধর করতে থাকে। সর্বশেষ বাদী নিরুপায় হয়ে ১নং আসামি সাকিবের কাছ থেকে বাদীর মোবাইল নিয়ে তার বোনকে তার ব্যবহৃত মোবাইল ফিন্যান্সিয়াল নম্বরে টাকা পাঠানোর জন্য বললে বাদীর বোন ১৫ হাজার টাকা এবং ভিকটিমের বন্ধুকে টাকা পাঠানোর জন্য বললে সেও ২ হাজার টাকা পাঠায়। তখন বাদীর মোবাইলে অ্যাকাউন্টে টাকা আসার বিষয়টি নিশ্চিত হয়ে আসামিরা উক্ত টাকা ভাগবন্টন করে নেয়। ওই সময় আসামি রাকিবুল আলম ছেহাল বাদীর মোবাইলটি নিয়ে আমাকে চলে যেতে বলে। তখন বাদী ইপিজেড থানায় এসে ইপিজেড থানা পুলিশকে ঘটনার বিষয়টি বিস্তারিত জানালে তাৎক্ষণিক ইপিজেড থানা পুলিশ অভিযান পরিচালনা করে আসামি মোঃ রাকিবুল আলম ও মোঃ রাকিবুর হাসানকে গ্রেফতার করে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামের পতেঙ্গায় বাল্কহেড থেকে সাড়ে ৫ কোটি টাকার ইয়াবাসহ গ্রেফদার-৫।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

: চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানার ১৫ নম্বর ঘাট এলাকায় মাদকবিরোধী অভিযানে প্রায় ৫ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ১ লাখ ৮২ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব-৭। বৃহস্পতিবার সকাল আনুমানিক ১০টা ২০ মিনিটে কর্ণফুলী নদীর তীরবর্তী ১৫ নম্বর ঘাট এলাকায় অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, চট্টগ্রামের বাকলিয়া এলাকার মো. ইমরান (২১), আনোয়ারার পূর্ব গহিরা এলাকার মো. আনিস (২৯), ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ভাঙ্গারা এলাকার মো. মনির হোসেন (৪৫), আনোয়ারার করুশকুল এলাকার মো. আলী (৪৭) এবং লক্ষীপুরের রামগতি উপজেলার চর কলাকুপা এলাকার মো. রুবেল (২৭)।
র‌্যাব সূত্রে জানা যায়, গোপন খবরের ভিত্তিতে তারা জানতে পারে যে কয়েকজন মাদক কারবারি মিয়ানমার থেকে সমুদ্রপথে একটি বাল্কহেডে করে বিপুল পরিমাণ ইয়াবা চট্টগ্রাম মহানগরীতে নিয়ে আসছে। খবর পেয়ে র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল বাল্কহেডটির পিছু নেয়।

এক পর্যায়ে বাল্কহেডটি ১৫ নম্বর ঘাটে নোঙর করে কয়েকজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে র‌্যাব সদস্যরা তাদের ধাওয়া করে আটক করেন। পরে বাল্কহেডে তল্লাশি চালিয়ে ইঞ্জিন রুমে রাখা দুটি প্লাস্টিকের ড্রাম থেকে ১ লাখ ৮২ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ কোটি ৫০ লাখ টাকা বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

চট্টগ্রামে নিখোঁজ গাড়ি চালকের লাশ মিলল ডোবায়

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামে নিখোঁজ গাড়ি চালকের
লাশ মিলল ডোবায়
ছবি-৭
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মহানগরের বন্দর থানা এলাকার একটি ডোবা থেকে মঞ্জুর আলম (৪৬) নামে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। নিহত মঞ্জুর আলম ৩৮ নম্বর ওয়ার্ডের কলসিদিঘির পাড় আলী মিয়া চেরাগের বাড়ির বাদশা মিয়ার ছেলে। তিন গাড়িচালক ছিলেন। বুধবার সকাল ১১টায় কলসিদিঘির পাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।নিহতের শ্যালক মো. হাসান বলেন, গত ৬ মার্চ থেকে আমার দুলাভাই নিখোঁজ ছিলেন। এ ঘটনায় আমরা থানায় জিডিও করেছিলাম। আমার দুলাভাইকে কেউ পরিকল্পিতভাবে কেউ মেরে ফেলে চলে গেছে বলে ধারণা করা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসাইন বলেন, কলসিদিঘির পাড় এলাকার একটি ডোবা থেকে মঞ্জুর আলম নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, গত শুক্রবারে তার মৃত্যু হয়েছে। তিনি মাদকাসক্ত ছিলেন বলে জানতে পেরেছি। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর রহস্য উদঘাটনে কাজ চলছে বলে তিনি জানান।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ