আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

গ্রেফতার পুলিশের এসআই

চট্টগ্রামে প্রবাসীর স্বর্ণ ছিনতাই

নিজস্ব প্রতিবেদক

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামে প্রবাসীর কাছ থেকে স্বর্ণ ছিনিয়ে নেওয়ার অভিযোগে পুলিশের এক উপ-পরিদর্শককে (এসআই) গ্রেফতার করা হয়েছে। নগরের আখতারুজ্জামান ফ্লাইওভারে আব্দুল মালেক নামে এক প্রবাসীর কাছ থেকে গতকাল রোববার স্বর্ণ ছিনিয়ে নেয় খুলশী থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম। পরে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া দিয়ে আটক করেছেন উপস্থিত জনতা। আটক করার পর পুলিশে দেওয়া হয়। একই সময় ওই পুলিশ কর্মকর্তার সাথে থাকা এক সোর্সকেও আটক করা হয়। বিকেলে আখতারুজ্জামান ফ্লাইওভারে খুলশী থানার অংশে এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের উপকমিশনার (উত্তর) মো. মোখলেসুর রহমান বলেন, এক প্রবাসীর কাছ থেকে স্বর্ণ ছিনিয়ে নেওয়ার ঘটনায় নগরের খুলশী থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নগরের খুলশী থানায় তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নগরের টাইগারপাস এলাকায় এক ব্যক্তির কাছ থেকে স্বর্ণ ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন ওই পুলিশ কর্মকর্তাকে ধাওয়া দেয়। এরপর তাকে স্বর্ণসহ আটক করে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার হাতে তুলে দেওয়া হয়।
তবে মামলার বিষয়ে জানতে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেয়ামত উল্লাহকে মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ