এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পতেঙ্গা মডেল থানাধীন টিএসপি কারখানা সংলগ্ন কালো তেলের গলি মাহাবুবের চায়ের দোকানের সামনে খোলা রাস্তায় মামলার বাদী মোঃ সাইফুল ইসলাম (৩২)-এর একটি SUZUKI GIXXER (LARGE) 160 CC (কালো) বর্ণের মোটরসাইকেল অজ্ঞাতনামা চোর/চোরেরা চুরি করে নিয়ে যায়। উল্লেখিত ঘটনার প্রেক্ষিতে বাদীর দায়েরকৃত এজাহারের উপর ভিত্তি করে পতেঙ্গা মডেল থানার মামলা নং- ১২, ধারা- ৩৭৯ পেনাল কোড রুজু করা হয়। পরবর্তীতে অফিসার ইনচার্জ পতেঙ্গা মডেল থানার নির্দেশনায় তথ্যপ্রযুক্তির সহায়তায় মামলাটির তদন্তকারী অফিসার এসআই (নি.) কিশোর বড়ুয়া চট্টগ্রাম মহানগরী ও ফেনী জেলায় অভিযান পরিচালনা করে ঘটনার সহিত জড়িত মোঃ জাবেদ হোসেন প্রঃ বাবু (২০), ও মোঃ আসিফ শেখ (২৩)-কে গ্রেফতার করে। ২০মে তারিখ ৭ ট ১০ মিনিটে ফেনী জেলার ছাগলনাইয়া থানাধীন ১০ নং গোপাল ইউনিয়নের ০৮ নং ওয়ার্ডস্থ নিজ কুঞ্জুরা গ্রাম থেকে চুরি যাওয়া মোটরসাইকেলটি রেজিস্ট্রেশন নম্বর প্লেইটবিহীন উদ্ধার করা হয়। আসামিদ্বয়কে বর্ণিত মামলায় গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।












