আজঃ বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

রূপগঞ্জে  গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক ফুটবল টুর্নামেন্ট ২৪ শুভ উদ্বোধন

মাহাবুবুর রহমান রনি, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)প্রতিনিধি : 

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কায়েতপাড়া ইউনিয়নের পূর্বগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে পূর্বগ্রাম স্পোর্টস্  এন্ড ইয়থস ওয়েল ফেয়ার ক্লাব এর উদ্যোগে গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক ফুটবল টুর্নামেন্ট  ২০২৪ (সিজন৫)  এর শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব   করেন কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাহেদ আলী, অনুষ্ঠানে প্রদান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  জনাব মোঃ নুরুজ্জামান খান   সাবেক স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান পায়েতপাড়া ইউনিয়ন পরিষদ, অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  জনাব কর্নেল কামরুজ্জামান খান, জনাব মোঃ মেজবাহ উদ্দিন আহমেদ, রূপগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক আলমগীর হোসেন,  রূপগঞ্জ উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সেলিনা আক্তার রিতা,   জনাব মোহাম্মদ সাজ্জাদ হোসেন তুহিন, জনাব ডক্টর রাশেদুন নবী খানঁ সোহেল,    জনাব মোঃ মাহমুদুল হাসান পলিন, জনাব কে. এম ওবায়দুল্লাহ খাঁন রাকিব। পরে উদ্বোধনী ম্যাচের শুরুতে কবুতর উড়িয়ে খেলার শুভ সূচনা করে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

পাকিস্তানের ভুল সিদ্ধান্তের জন্য আইসিসি খুব কঠোর ব্যবস্থা নেবে: বিসিসিআই।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ১৫ ফেব্রুয়ারির গ্রুপ ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। তাদের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। সিদ্ধান্তটিকে যেকোনো খেলাধুলার ক্রীড়াসুলভ মানসিকতার পরিপন্থী বলে আখ্যা দিয়েছে সংস্থাটি।

ভাদোদরার বিসিএ স্টেডিয়ামে উইমেন্স প্রিমিয়ার লিগের (ডব্লিউপিএল) ফাইনালের ফাঁক সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিসিসিআইয়ের যুগ্ম সম্পাদক প্রভতেজ সিং ভাটিয়া। সেখানেই তিনি জানান-পাকিস্তানের সিদ্ধান্ত খুবই ভুল এবং আইসিসি এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেবে বলে তিনি আত্মবিশ্বাসী।

পাকিস্তানের ম্যাচ বয়কটের সিদ্ধান্তের সমালোচনা করে ভাটিয়া বলেন-এটি যে কোনো খেলাধুলার ক্রীড়াসুলভ আচরণের বিরুদ্ধে। পাকিস্তানের এই সিদ্ধান্ত খুবই ভুল। আমি নিশ্চিত, আইসিসি খুব কঠোর ব্যবস্থা নেবে। আমরা আইসিসির সিদ্ধান্তের অপেক্ষায় থাকব।আইসিসি কী ধরনের ব্যবস্থা নিতে পারে, এ প্রশ্নে তিনি যোগ করেন-এখানে সে বিষয়ে আলোচনা করা সম্ভব নয়, তবে আইসিসি অবশ্যই দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেবে।

অধিনায়কদের মিডিয়া ব্রিফিংয়ে তিনি জানান, কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ম্যাচের জন্য ভারত পুরোপুরি প্রস্তুত।আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ অনুষ্ঠিত হবে ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত। ভারত তাদের অভিযান শুরু করবে ৭ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ১২ ফেব্রুয়ারি নামিবিয়ার বিপক্ষে গ্রুপ ম্যাচ খেলবে।
সংগৃহীত +

পাটুলী পাড়ার উচ্চ বিদ্যালয়ে ৪৫তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পাটুলী পাড়ার উচ্চ বিদ্যালয়ে উৎসব মুখর পরিবেশে ৪৫তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা–২০২৬ অনুষ্ঠিত হয়েছে।দিনব্যাপী এ আয়োজনে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গণ প্রাণবন্ত হয়ে ওঠে।অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আতিকুজ্জামান। উদ্বোধনী বক্তব্যে তিনি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন এবং এমন আয়োজন নিয়মিতভাবে অব্যাহত রাখার আহ্বান জানান।

ক্রীড়া প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠান উপভোগ করেন পাবনা–৩ (৭০) আসনে জামায়াতের মনোনীত প্রার্থী অধ্যাপক মাওলানা মোঃ আজগার আলী।এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষা অনুরাগী মোহাম্মদ রশিদুল ইসলাম এবং আরেকজন শিক্ষা অনুরাগী ব্যক্তিত্ব মোঃ নুরুল ইসলাম সবুজ, সাধারন সম্পাদক, ভাঙ্গড়া ইউনিয়ন ১ নং ওয়ার্ড বি এন পি।

বিভিন্ন ক্রীড়া ইভেন্টে শিক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করে এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।অনুষ্ঠানের সমাপনী বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আবু সাঈদ। তিনি অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হওয়ার আহ্বান জানান।

আলোচিত খবর

জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাংলাদেশের নবনিযুক্ত প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে তিনি মন্ত্রিপরিষদের নতুন সদস্যদের সঙ্গে নিয়ে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা জানান।

জানা যায়, এরপর প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যরা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করার কথা রয়েছে। এ সময় তারা উভয় নেতার মাজার জিয়ারতও করবেন।

আরও পড়ুন

সর্বশেষ