আজঃ বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

রাণীশংকৈলে উপজেলা চেয়ারম্যান বিপ্লব,ভাইস চেয়ারম্যান সোহেল ও শারমিন।

বিজয় রায়, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সারা দেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ২১ মে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে চলে এই ভোটগ্রহণ। এরপর শুরু হয় গণনা। গণনা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ফল ঘোষিত হতে থাকে।

রাণীশংকৈল উপজেলায় বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আহাম্মদ হোসেন বিপ্লব । তিনি ঘোড়া প্রতীকে পেয়েছেন ৪৪ হাজার ২৫৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ সইদুল হক আনারস প্রতীকে পেয়েছেন ৩৪ হাজার ১৮০ ভোট। ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করেন এর মধ্যে সোহেল রানা টিউবওয়েল প্রতীকে ৩৩০১২ ভোট পেয়ে জয়ী হোন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রমজান আলী বৈদ্যুতিক বাল্বে ৩২০৮৩ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করেন, শারমিন আক্তার হাঁস প্রতীকে
৩২৭৪৩ ভোট পেয়ে জয়ী হোন।
তার নিকটতম প্রতিবন্ধী ফরিদা ইয়াসমিন ফুটবলে ২৯১৭৫ ভোট পান।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী
প্রতিদ্বন্দ্বীতা করেন এবং ভাইস চেয়ারম্যান পদে ৯জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে পুরুষ ভাইস চেয়ারম্যান ৫জন ও মহিলা ভাইস চেয়ারম্যান ৪জন এ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১লক্ষ ৮৩ হাজার ৩৯১ জন। ৬৬ টি কেন্দ্রে বৈধ ভোটের সংখ্যা ১ লক্ষ ১০ হাজার ৬৭০ ভোট।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার রকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চাটমোহরের রামনগর ঘাটে বড়াল নদীর উপর পাকা ব্রিজ নির্মাণ কাজ একযুগেও করা হয় নাই।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পাবনার চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের রামনগর ঘাটে নির্মিত বড়াল নদীর উপর পাকা ব্রিজ নির্মাণ কাজ করার প্রকল্প গ্রহণ করা হয়।
প্রকল্প কাজের বেজ বা ভিত্তি স্থাপন ,দুই পাশে সাইড পিলার এবং নদীর মাঝে পৃথক দুইটি পিলার নির্মাণ করা হয়। কিন্তু রহস্যজনক কারনে ব্রিজের ভিম,ছাদের কাজ না করে, অস্থায়ী সরু বেইলি ব্রিজ দেওয়া হয়। বর্তমানে বেইলি ব্রিজটির নাট- বোল্ট প্লেট,সিড খুলে নড়বরে হয়ে বিপজ্জনক অবস্থার সৃষ্টি হয়েছে।

ওয়ান-ওয়ে বেইলি ব্রিজে উপর দিয়ে ভারি যানবাহন চলাচল করতে পারে না। অধিক ব্যস্ততম চাটমোহর- ছাইকোলা-কাচিকাটা সড়কের রামনগর ঘাটে বড়াল নদীর উপর নির্মাণ করা হয় ঐ বেইলি ব্রিজ। এলাকাবাসী দাবীর প্রেক্ষিতে রামনগরের নদীর মাটির ক্রসবাঁধ অপসারণ করে প্রশস্ত পাকা ব্রিজ নির্মাণ কাজ শুরু করা হয়। কিন্তু প্রায় একযুগ পরও এখানে পাকা স্থায়ী ব্রিজ নির্মাণ করা হয় নাই।

আজ ১৮ ফেব্রুয়ারি বেইলি ব্রিজ এলাকায় সরোজমিনে গিয়ে দেখা যায়,অপসারিত মাটির ক্রস বাঁঁধের নদী বক্ষ থেকে মাটি অপসারণ করা হয় নাই। ফলে বড়াল নদীর সরাসরি পানি প্রবাহ বাধাগ্রস্থ হচ্ছে।অপর দিকে বড়াল নদীর ঐতিহ্য হারাতে বসেছে। রামনগর ঘাটের পাকা ব্রিজ নির্মাণ কাজের তদন্ত এবং বেইলি ব্রিজটি অপমারণ করে প্রশস্ত পাকা ব্রিজ নির্মাণের অসমাপ্ত কাজ সমাপ্ত করা আশু প্রয়োজন।

প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন ডা. জাহেদ উর রহমান

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন ডা. জাহেদ উর রহমান।

আলোচিত খবর

জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাংলাদেশের নবনিযুক্ত প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে তিনি মন্ত্রিপরিষদের নতুন সদস্যদের সঙ্গে নিয়ে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা জানান।

জানা যায়, এরপর প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যরা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করার কথা রয়েছে। এ সময় তারা উভয় নেতার মাজার জিয়ারতও করবেন।

আরও পড়ুন

সর্বশেষ