চট্টগ্রামে প্রার্থীর গাড়ি ভাংচুর ও প্রচারে বাঁধার অভিযোগ

এম মনির চৌধুরী রানা চট্টগ্রাম

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

৷ আনোয়ারায় নির্বাচনী প্রচারণা চলাকালীন সময়ে উপজেলা নির্বাচনে মহিলা ভাইস- চেয়ারম্যান প্রার্থী মরিয়ম বেগমের গাড়ি ভাংচুর ও প্রচারে বাঁধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার (২ মে) বিকালে উপজেলা নির্বাচনী কর্মকর্তার কাছে এ অভিযোগ করেন প্রার্থী মরিয়ম বেগম। গতকাল মঙ্গলবার (২১ মে) রাত সাড়ে ৭ টায় উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ গ্রামে ভাংচুরের এঘটনা ঘটেছে বলে জানা যায়। এর আগে গত শনিবার প্রতিপক্ষ কলসি প্রতীকের প্রার্থী পারভীন হাবিব নিজে ফুটবল প্রতীকের পোস্টার লাগাতে বাঁধা দেন বলেও অভিযোগে উল্লেখ করেন। অভিযোগের বিষয়টি তদন্ত করছেন বলে জানান উপজেলা নির্বাচন অফিসার আবু জাফর ছালেহ। অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে প্রার্থী মরিয়ম বেগম ফুটবল প্রতীকের প্রচারণা করতে তৈলারদ্বীপ আরিফ মেম্বারের বাড়িতে গেলে প্রতিপক্ষ কলসি প্রতীকের কর্মীরা মাইক নিয়ে বারবার তাদের প্রচারে বিঘ্ন ঘটাতে চেষ্টা করে, এক পর্যায়ে মরিয়ম বেগম সড়কের পাশে গাড়ি রেখে আরিফ মেম্বারের ঘরে গেলে প্রতিপক্ষরা গাড়িতে হামলা করে গ্লাস ভাংচুর করে। এসময় গাড়ির চালক বাঁধা দিলে তাকে নিভৃত করে। এর আগে গত শনিবার ফুটবল প্রতীকের পোস্টার লাগাতে গেল পারভীন হাবিব নিজে বাঁধা দেন বলে জানা যায়। এ বিষয়ে মরিয়ম বেগম বলেন, আমার নির্বাচনি প্রচারে কলসি প্রতীকের লোকজন হামলা করেছে, আমি তাদের বিষয়ে আইনগত ব্যবস্থা নিতে নির্বাচন অফিসে অভিযোগ দিয়েছি। তবে মহিলা ভাইস- চেয়ারম্যান প্রার্থী পারভীন হাবিব বলেন, ‘গতকাল আমি শহরে ছিলাম। কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে আমার জানা নেই। এরপরও আমার বাড়ির পাশে এঘটনা ঘটেছে বলে জানালে আমি মরিয়ম বেগমকে ফোন করে ক্ষমা চেয়েছি। অভিযোগের বিষয়টি স্বীকার করে উপজেলা নির্বাচনী কর্মকর্তা আবু জাফর ছালেহ বলেন, নির্বাচনী প্রচারে হামলার একটি অভিযোগ পাওয়া গেছে, বিষয়টি তদন্ত করে আমার ব্যবস্থা নিচ্ছি।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি প্রার্থী ফয়সাল আমিন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে শেষপর্যন্ত মির্জা পরিবারের মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মির্জা ফয়সাল আমিনই বিএনপি দলীয় প্রার্থী।

বিএনপির মহাসচিব থেকে এলজিআরডি মন্ত্রী এবং পরবর্তীতে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল দায়িত্ব নিয়েছেন। শূন্য হওয়া এই আসনটিতে জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ফয়সাল আমিনকেই চূড়ান্ত প্রার্থী হিসেবে বেছে নিচ্ছে দল।

নয় দফা না মানলে এক দফার ডাক দিতে বাধ্য হবো: জামায়াত আমির

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নসহ নয় দফা দাবি সরকার না মানলে এক দফার আন্দোলনের ডাক দিতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে বগুড়া মহানগরের মাটিডালি বিমান মোড়ে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের লং মার্চের সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামাত আমির ডা. শফিকুর রহমান বলেন- সরকার নয় দফা দাবি না মানলে এক দফার ডাক দিতে বাধ্য হবো। নয় দফা দাবি মেনে নিলে এক দফার প্রয়োজন হবে না। তবে দাবি না মানলে এক দফার আন্দোলনের জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে।

আলোচিত খবর

গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্ক ও যুক্তরাষ্ট্র সমঝোতায়

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

যুক্তরাষ্ট্র ও ডেনমার্ক গ্রিনল্যান্ডের নিরাপত্তা ইস্যুতে সমঝোতায় পৌঁছেছে । আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সাইড মিটিং এ দুই দেশের মধ্যে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা জানিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ বিষয়ে বক্তব্য স্পষ্ট, এই ব্যবস্থার মাধ্যমে গ্রিনল্যান্ডের নিরাপত্তা ও প্রয়োজনীয় অন্যান্য ক্ষেত্রে যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদি নিয়ন্ত্রণের সুযোগ পাবে।

আরও পড়ুন

সর্বশেষ