আজঃ মঙ্গলবার ১৭ মার্চ, ২০২৬

শ্বশুড়বাড়ির প্ররোচনায় আত্মহত্যা, পরিবারের দাবি

ওবায়দুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ময়মনসিংহের গৌরীপুরে শ্বশুড়বাড়ির লোকজনের প্ররোচনায় স্ত্রী নাসরিন আক্তার (২০) আত্মহত্যা করেছেন বলে অভিযোগ তুলেছে নিহতের পরিবারের লোকজন। নিহত নাসরিন আক্তার ময়মনসিংহ কোতোয়ালী থানার চরকালিবাড়ী এলাকার জয়নাল আবেদীনের মেয়ে।
বৃহস্পতিবার (২৩ মে) বিকেলে উপজেলার উজান কাশিয়ারচর এলাকায় স্বামীর বাড়িতে আত্মহত্যার এ ঘটনাটি ঘটেছে। পরে পুলিশ ওই রাতেই লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
শুক্রবার দুপুরে নিহতের বাবা জয়নাল আবেদীন বাদী হয়ে গৌরীপুর থানায় ৪ জনকে আসামী করে আত্মহত্যার প্ররোচনায় অভিযোগ দায়ের করেছেন।
আসামীরা হলেন নিহতের স্বামী মোঃ শিমুল (২৬), শ^শুড় আব্দুল আজিজ (৫২), শ^াশুড়ি মোছাঃ শিরিনা খাতুন (৪৫) ও স্বামীর বোন জামাই মোঃ শিপন মিয়া (৩২)।
পরিবার ও অভিযোগসূত্রে জানা গেছে, ৩ বছর পূর্বে উজান কাশিয়ারচর গ্রামের আব্দুল আজিজের ছেলে মোঃ শিমুল এর সঙ্গে নাসরিনের বিয়ে হয়। নিহতের সন্তানাদি না হওয়ায় শ^শুড়বাড়ির লোকজন কটুকথা এবং অপমান-অপদস্ত ও মানসিকভাবে নির্যাতন করত। ঘটনার দিন বিকেলে নাসরিন স্বামীর বসতঘরের উত্তর পাশের কক্ষে লোহার ধর্নার সঙ্গে উড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। নাসরিনের পরিবারের লোকজন গিয়ে দেখে লাশ ঘরের খাটে শোয়ানো রয়েছে। ঘটনার পরপরই নিহতের শ^শুড়বাড়ির লোকজন গা-ঢাকা দেয়।
এ ঘটনায় অভিযুক্ত নিহতের স্বামী ও শ্বশুড়ের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।
নিহতের বাবা মোঃ জয়নাল আবেদীন বলেন, আমার মেয়ের আত্মহত্যার প্ররোচনাকারীদের বিচার ও সর্বোচ্চ শাস্তি দাবি করছি।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন চন্দ্র রায় বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। লিখিত অভিযোগ পেয়েছি তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

কালিয়াকৈরে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হাটুরিয়াচালা–লস্করচালা এলাকায় অবৈধভাবে মাটি কাটাকে কেন্দ্র করে আবারও একটি তাজা প্রাণ ঝরে গেছে। শনিবার (১৫ মার্চ) রাতে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাসুম নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে মাটি কাটা ও পরিবহন কার্যক্রম চলছিল। শনিবার রাতে মাটি পরিবহনের সময় একটি ড্রাম ট্রাক চলাচলের সময় মাসুম নামে ওই যুবক ট্রাকের নিচে পড়ে যান। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় স্থানীয়দের অভিযোগ, অবৈধ মাটি কাটার সঙ্গে জড়িতদের বেপরোয়া কর্মকাণ্ডের কারণেই এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এলাকাবাসীর দাবি, প্রশাসনের নজরদারির অভাবে দীর্ঘদিন ধরে এসব অবৈধ কার্যক্রম চললেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

দুর্ঘটনার পর এলাকাজুড়ে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিষয়টি তদন্ত করছে।এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাছির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

চট্টগ্: চট্টগ্রাম মহানগরে ডেঙ্গুর বিস্তার রোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্: চট্টগ্রাম মহানগরে ডেঙ্গুর বিস্তার রোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। শনিবার সকাল ১০টায় নগরীর ডিসি হিলে এই কার্যক্রমে অংশ নেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং জেলার সিভিল সার্জন জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় বিভাগীয় কমিশনার বলেন, সামনে বর্ষাকাল আসছে। তার আগেই যদি আমাদের শহরকে পরিচ্ছন্ন করতে পারি তাহলে ডেঙ্গু মশার বিস্তার রোধ করা সম্ভব হবে। এতে নগরবাসী উপকৃত হবে। ডেঙ্গু প্রতিরোধটাই সবচেয়ে বড় পদক্ষেপ। সরকার এ কাজে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম মাসব্যাপী চলছে। এ কাজে সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে মানুষকে সচেতন করা ও পরিষ্কার করা। চট্টগ্রামে যেসব জায়গা বেশি অরক্ষিত, যেখানে ডেঙ্গু বেশি বিস্তার ঘটতে পারে সেগুলো আমরা পরিষ্কার করব এবং নিরাপদ ও সুস্থ চট্টগ্রাম আমরা গড়ে তুলব।
বেলুন উড়িয়ে মাসব্যাপী এই পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়। এরপর পরিচ্ছন্নতা কার্যক্রমে প্রশাসনের কর্মকর্তারা, স্কাউটের সদস্য এবং পরিচ্ছন্ন কর্মীরা অংশ নেন। এরপর চট্টগ্রাম সার্কিট হাউজে ‘ডেঙ্গু রোগের ভয়াবহতা ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে’ আলোচনা সভার আয়োজন করে।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ