আত্রাই উপজেলা পরিষদ নির্বাচনে ভোটের উত্তাপ বাড়ছে

ফিরোজ আহমেদ প্রতিনিধি আত্রাই নওগাঁ।

নওগাঁ:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আগামী ২৯ মে নওগাঁর আত্রাই উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। দিন যতই ঘনিয়ে আসছে প্রার্থী ও ভোটারদের মধ্যে ভোটের উত্তাপ ততোই বৃদ্ধি পাচ্ছে। ১ লাখ ৭০ হাজার ১’শ ৫২ জন ভোটারের মন জয় করতে ৮ চেয়ারম্যান প্রার্থী, ৩ পুরুষ ৪ মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী দিন রাত সমান করে ভোটারের দারে দারে ঘুরছেন। দিচ্ছেন নানান প্রতিশ্রুতি।

৮ চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ৭ জনই নতুন মুখ। ইতিপূর্বে কেউ ওই চেয়ারে বসতে পারেন নি তারা। ভোটারদের ধারনা সব কিছু ঠিকঠাক থাকলে দীর্ঘ ১৫ বছর ধরে এক জনের দখলে থাকা চেয়ার অন্যের দখলে যাচ্ছে।

তথ্য অনুসন্ধানে ভোটারদের সাথে আলাপ করে জানা গেছে, ৮ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে হেলিকপ্টার প্রতীক নিয়ে ভোটের মাঠে রয়েছেন উপজেলা যুবদল আহবায়ক ও বিএনপির বহিস্কৃত সদস্য একরামুল বারী রঞ্জু। বিএনপির পক্ষ থেকে ভোট বর্জনের কর্মসূচি পালন করা হলেও ভোটারের মধ্যে তার কোন প্রভাব লক্ষ করা যাচ্ছে না। বরং হেলিকপ্টার প্রতীকের প্রতি তাদের আকৃষ্ট করছে বলে বিএনপি ঘরনার ভোটাররা জানান।

জোড়াফুল প্রতীক নিয়ে উপজেলা আ’লীগ সহ-সভাপতি আজিজুর রহমান পলাশ ভোটের মাঠে রয়েছেন। পল্লী বিদ্যুতের দুর্নাম তার ঘারে থাকলেও দুই বার চেয়ারম্যান পদে দাঁড়িয়ে পরাজয়ের দরুন সিমপ্যাথি ভোট এবং বর্তমান এমপির নির্বাচন করা ৫০ শতাংশ নেতা-কর্মী তার পক্ষে কাজ করায় ওই ভোটগুলো তার দখলে আছে বলে ভোটাররা মনে করছেন।

কৈ মাছ প্রতীক নিয়ে উপজেলা আ’লীগ সহ-সভাপতি এবাদুর রহমান প্রামানিক ভোটের মাঠে রয়েছেন। তিনি দীর্ঘ ১৫ বছর চেয়ারম্যানের চেয়ারে থাকায় তাঁর বিরুদ্ধে সালিসের নামে উভয় পক্ষের কাছ থেকে টাকা নেওয়া, মুখের ভাসা বুঝতে না পারা, জমি জবর-দখল, উন্নয়ন প্রকল্প দেওয়ার নামে উৎকোচ গ্রহণ, অস্বাভাবিক হারে তার সম্পদ বৃদ্ধির অভিযোগ থাকলেও মসজিদ-মন্দির এবং ভোটারদের মাঝে অনুদানের মাধ্যমে ভোটের মাঠ উৎফুল্ল করে রেখেছেন তিনি।

মোটরসাইকেল প্রতীক নিয়ে উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক আক্কাছ আলী প্রামানিক ভোটের মাঠে রয়েছেন। দলীয় নেতা-কর্মী তার পক্ষে কাজ করায় তার সুফল তিনি ভোগ করবেন বলে ভোটারেরা মনে করছেন
কাপ-পিরিচ প্রতীক নিয়ে দুই বারের বিজয়ী মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম ভোটের মাঠে রয়েছেন। তিনি নারীদের জাগরন ও অধিকার বিষয়ে সচেতন করছেন।

আনারস প্রতীক নিয়ে সাবেক ভাইস চেয়ারম্যান আলমগীর হোসেন বাবর ভোটের মাঠে রয়েছেন। সাবেক উপজেলা আ’লীগ সভাপতি প্রয়াত সিদ্দিকুর রহমান রাজার ছোট ভাই হওয়ায় তিনি কিছুটা সুফল ভোগ করবেন বলে জানাগেছে।

ঘোড়া প্রতীক নিয়ে সনৎ কুমার প্রামানিক ভোটের মাঠে রয়েছেন। অনেকের ধারনা জাতিগত ভাবে তিনি কিছুটা সুফল ভোগ করবেন। তবে এবিষয়ে কোন সাড়া পাওয়া যায়নি। এছাড়া দোয়াত কলম প্রতীক নিয়ে মাহাতাব উদ্দিন ভোটের মাঠে রয়েছেন।

একইসাথে পুরুষ ভাইস চেয়ারম্যান হিসাবে তালা প্রতীক নিয়ে উপজেলা আ’লীগ যুগ্ম-সাধারন সম্পাদক আফছার আলী প্রামানিক, চশমা প্রতীক নিয়ে উপজেলা আ’লীগ প্রচার সম্পাদক হাফিজুল শেখ এবং মাইক প্রতীক নিয়ে যুবদল বহিস্কৃত নেতা আব্দুর রাজ্জাক ভোটের মাঠে রয়েছেন। তবে ভোটারদের ধারনা চশমা ও তালা প্রতীকের মধ্যে লড়াই হবে।

সেইসাথে মহিলা ভাইস চেয়ারম্যান হিসাবে কলস প্রতীক নিয়ে ফেরদৌসী ইয়াসমিন চেীধুরী, হাঁস প্রতীক নিয়ে শামছুন নাহার রনি, সেলাই মেশিন নিয়ে রওশন আরা পারভীন এবং ফুটবল প্রতীক নিয়ে মিতু বানু ভোটের মাঠে রয়েছেন। তবে ভোটারদের ধারনা কলস ও ফুটবল প্রতীকের মধ্যে এক জন বিজয়ের মালা পড়বেন।

এদিকে কেহ যেনো আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারেন সেজন্য ৬৭ ভোট কেন্দ্রের সবগুলোতে পুলিশ প্রশাসন সর্বদা নজর রাখছেন বলে আত্রাই থানা অফিনার ইনচার্জ (ওসি) জহুরুল ইসলাম জানান।

উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস বলেন, ভোটাররা যাতে উৎসবমুখর পরিবেশে তাদের পছন্দের প্রার্থীকে ভোটাধিকার প্রয়োগ করে নিরাপদে বাড়ী ফিরতে পারেন সেব্যাপারে সকল প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত -সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় নিষিদ্ধ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

একই রায়ে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাত আসামিই বর্তমানে পলাতক রয়েছেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

প্রসিকিউশন সূত্রে জানা যায়, এ মামলার তদন্ত শুরু হয় ২০২৫ সালের ১৮ জুন। তদন্ত শেষে একই বছরের ৭ ডিসেম্বর চিফ প্রসিকিউটর কার্যালয়ে প্রতিবেদন জমা দেন তদন্ত কর্মকর্তারা। যাচাই-বাছাই শেষে ১৮ ডিসেম্বর ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। একই দিন অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল-২।

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৩৫ যুবককে ইলেকট্রিক্যাল ও হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ দিলো ৫৩ বিজিবি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তবর্তী এলাকার যুবকদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর উদ্যোগে ‘ইলেকট্রিক্যাল ও হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ’ কর্মসূচি শুরু হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাংগা ইউনিয়ন পরিষদ হলরুমে প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে চরবাগডাংগা ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৩৫ জন যুবককে প্রশিক্ষণ দেওয়া হয়।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত নিরাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন ও জীবনমানের উন্নয়নে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ৫৩ বিজিবির উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

বিজিবি জানিয়েছে, এ প্রশিক্ষণের মাধ্যমে সীমান্ত এলাকার বেকার যুবকেরা প্রয়োজনীয় কারিগরি দক্ষতা অর্জনের সুযোগ পাবেন। এর ফলে তারা আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থেকে সুন্দর ও নিরাপদ জীবন গড়ে তুলতে সক্ষম হবেন।
ভবিষ্যতেও সীমান্তবর্তী এলাকার মানুষের বিকল্প কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন ও আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে ৫৩ বিজিবির এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি, চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ, চরবাগডাংগা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, চরবাগডাংগা বিওপি কমান্ডারসহ বিভিন্ন পর্যায়ের বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।

আলোচিত খবর

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তিনি জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।শ্রদ্ধা নিবেদনের সময় তিন বাহিনীর একটি চৌকস দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। তখন বিউগলে করুণ সুর বেজে ওঠে।

আরও পড়ুন

সর্বশেষ