আজঃ বৃহস্পতিবার ২২ জানুয়ারি, ২০২৬

চেম্বার সকাশে অস্ট্রেলিয়া বাণিজ্য প্রতিনিধিদল নদীমাতৃক বাংলাদেশেও রয়েছে শিপবিল্ডিং এর চাহিদা

নিজস্ব প্রতিবেদক

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র পরিচালকমন্ডলীর সাথে অস্ট্রেলিয়া বাণিজ্য প্রতিনিধিদল গতকাল রোববার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ চেম্বার কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এ চেম্বার সহ-সভাপতি রাইসা মাহবুব, ওকলে শিপিং’র রিচার্ড ওকলে, অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস ফোরামের পরিচালক মোহাম্মদ লুৎফুর রহমান, চেম্বার পরিচালক মাহফুজুল হক শাহ ও সেক্রেটারী ইনচার্জ প্রকৌশলী মোহাম্মদ ফারুক উপস্থিত ছিলেন।
ওকলে শিপিং’র রিচার্ড ওকলে বলেন-বিশ্বব্যাপী বাণিজ্যিক জাহাজের অনেক চাহিদা রয়েছে। আবার অস্ট্রেলিয়াও শিপবিল্ডিং সেক্টর উল্লেখযোগ্য অবদান রাখছে। এছাড়াও নদীমাতৃক বাংলাদেশেও রয়েছে শিপবিল্ডিং এর চাহিদা। তাই এই সেক্টরের সম্ভাবনা নিয়ে আগ্রহী অস্ট্রেলিয়ার বিনিয়োগকারীরা।
অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস ফোরামের পরিচালক মোহাম্মদ লুৎফুর রহমান বলেন-অস্ট্রেলিয়ায় রয়েছে বাংলাদেশের পণ্য রপ্তানির অফুরন্ত সম্ভাবনা। এ সম্ভাবনাকে কাজে লাগাতে অস্ট্রেলিয়ার সিডনিতে বাংলাদেশ হাই কমিশনের সহযোগিতায় অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস ফোরাম আগামী অক্টোবরে অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস এক্সপোর আয়োজন করছে। এক্সপোতে আরএমজি, টেক্সটাইল, লেদার, ফুটওয়্যার, পাটজাতপণ্য, ফার্মাসিউটিক্যালস, আইটি, রিসাইক্লে প্রোডাক্টস, ট্রাভেল এন্ড ট্যুরিজমসহ দেড় শতাধিক স্টল অংশগ্রহণ করবে। এতে অস্ট্রেলিয়া ও বাংলাদেশী ব্যবসায়ীরা নেটওয়ার্কিং এর সুযোগ পাবেন যা রপ্তানি বৃদ্ধিতে সহায়ক হবে। এসময় তিনি চট্টগ্রামের ব্যবসায়ীদের উক্ত এক্সপোতে অংশগ্রহণের আমন্ত্রণ জানান।
চেম্বার নেতৃবৃন্দ বলেন-বাংলাদেশ এখন বিশ্বের ৩৫তম অর্থনীতির দেশ। অস্ট্রেলিয়ায় বাংলাদেশের তৈরিপোশাকের পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ডের পাদুকা, চামড়া ও চামড়াজাত পণ্যও রপ্তানি হচ্ছে। এছাড়া বাংলাদেশ থেকে ইউরোপের বিভিন্ন দেশে ছোট ছোট জাহাজ রপ্তানি হচ্ছে। ফলে শিপ বিল্ডিং সেক্টরে যথেষ্ট সম্ভাবনা রয়েছে দেশে-বিদেশে বিনিয়োগের। নেতৃবৃন্দ বাংলাদেশের ভৌগোলিক সুবিধা ও বিনিয়োগবান্ধব পরিবেশ কাজে লাগিয়ে শিপবিল্ডিং, ব্লু ইকোনমি-সহ রপ্তানিমূখী বিভিন্ন সেক্টরে অস্ট্রেলিয়ান বিনিয়োগকারীদের আহবান জানান। এছাড়া অস্ট্রেলিয়াতে অনুষ্ঠেয় এক্সপোতে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানিয়ে চট্টগ্রামের ব্যবসায়ীরা অংশগ্রহণ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা করবে : সেনাপ্রধান।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জাতির প্রত্যাশিত অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে বলে জানালেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম সার্কিট হাউজে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এর উপস্থিতিতে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। বৃহস্পতিবার মতবিনিময় সভায় সেনাবাহিনী প্রধান বলেন, শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে। তিনি দায়িত্ব পালনে সৌহার্দপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং নির্বাচন সংশ্লিষ্ট সকল দপ্তরের মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় ও কার্যকর কো-অর্ডিনেশনের মাধ্যমে কাজ করার জন্য দিকনির্দেশনা দেন।

মতবিনিময় সভায় চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ এর চট্টগ্রাম জেলার সার্বিক প্রস্তুতি ও চ্যালেঞ্জসমূহ নিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন। এ সময় সেনাপ্রধান চট্টগ্রামের সার্বিক নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন।সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, সিএমপি কমিশনার হাসিব আজিজ, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মো. আহসান হাবীব পলাশ, পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন।
এছাড়াও সভায় তিন পার্বত্য জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ বিভাগীয়, জেলা প্রশাসন এবং সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চট্টগ্রামে ৪টি যানবাহনকে জরিমানা ডাম্পিং ৮টি হিউম্যান হলার।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরীর সড়কে নিরাপত্তা ও শৃঙ্খলা জোরদার করার লক্ষ্যে অভিযান চালিয়েছে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার নগরীর সিরাজউদ্দৌলা রোড ও মুরাদপুর এলাকায় এই অভিযান পরিচালনা করেন বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা মুস্তফা।এ সময় দুটি যানবাহনকে ৪টি গাড়িকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ৮টি হিউম্যান হলারকে ডাম্পিং করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা মুস্তফা জানান, নগরীর সড়কগুলোতে নিরাপত্তা ও শৃঙ্খলা জোরদার করার লক্ষ্যে এই অভিযান পরিচালনা করা হয়। ৪টি যানবাহনকে জরিমানার পাশাপাশি অনেককে সড়ক আইন মেনে চলতে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে এই অভিযান অব্যাহত থাকবে।

আলোচিত খবর

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশে অনুমোদন।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ – ২০২৬
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের এক সভায় এতে অনুমোদন দেওয়া হয়।প্রধান উপদেষ্টার প্রেস উইং এর প্রেস রিলিজে বলা হয় উচ্চশিক্ষার গুণগত মান উন্নয়ন এবং দীর্ঘদিনের প্রশাসনিক জট নিরসনে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।

কলেজগুলোর নিজস্ব পরিচয়, অবকাঠামো এবং স্থাবর-অস্থাবর সম্পত্তির ওপর তাদের অধিকার অক্ষুণ্ণ থাকবে।বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এইপ্রতিষ্ঠানগুলোর শিক্ষা, পরীক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রম পরিদর্শন, মূল্যায়ন ও নির্দেশনার ক্ষমতা পাবে।

নতুন অধ্যাদেশের মাধ্যমে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওযার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি বাংলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ ‘সংযুক্ত কলেজ’ হিসেবে পরিচালিত হবে।

আরও পড়ুন

সর্বশেষ