আজঃ মঙ্গলবার ১৭ মার্চ, ২০২৬

সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের মে মাসের মহিলা মাহফিল সম্পন্ন

প্রেস রিলিজ

ছবিঃ সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের মহিলা মাহফিলে বক্তব্য রাখছেন সাউদার্ণ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. মুহাম্মদ নুরুন্নবী আজহারী

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নামায, রোজা, হজ, যাকাত, কোরবানি ইত্যাদি কবুল হওয়া এবং না হওয়া নির্ভর করে আদব ও নিয়্যতের পরিশুদ্ধতার উপর’ – ড. মুহাম্মদ নুরুন্নবী আজহারী।
২৫ মে শনিবার ‘এস জেড এইচ এম ট্রাস্ট’নিয়ন্ত্রণাধীন মহিলাদের আত্মজিজ্ঞাসা ও জ্ঞানানুশীলনমূলক সংগঠন ‘আলোর পথে’র ব্যবস্থাপনায় ‘পবিত্র হজ এবং ঈদ-উল আযহা’ শীর্ষক মে মাসের মাহফিল নগরের নতুন চান্দগাঁও থানার উত্তর পাশে রূপালী আবাসিক গেইট সংলগ্ন ‘ডিউ উদয়ন’ ভবনস্থ ‘এস জেড এইচ এম ট্রাস্ট’ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
‘আলোর পথে’র সিনিয়র সদস্য নুসরাত ফাতিমা জেন্সি’র তত্ত্বাবধানে এবং সানজিদা ইসলাম ও সাদিয়া সুলতানার সঞ্চালনায় মাহফিল শুরু হয় ছোট্ট সোনামনি সিদরাতুল মুনতাহার পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মধ্য দিয়ে। না’তে রাসুল (দ.) পরিবেশন করেন নিপা মনি ও মাইজভাণ্ডারী গজল পরিবেশন করেন মিফতাহুল জান্নাত। ‘ইসলামের ইতিহাস ও ঐতিহ্যে জিলক্বদ মাস’ শীর্ষক তথ্যকণিকা (এ মাসে জন্ম এবং ওফাতপ্রাপ্ত ইসলামের মহান মণীষীগণের সংক্ষিপ্ত জীবনালেখ্য) উপস্থাপন করেন সিনিয়র সদস্য উম্মে আল আসফিয়া। স্বাস্থ্যকণিকায় ‘প্রচন্ড তাপদাহে করণীয়’ বিষয়ে আলোকপাত করেন ডা: সৈয়দা রামিসা আদিবা মুজিব।
নির্ধারিত বিষয়ে আলোচনায় সাউদার্ণ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. মুহাম্মদ নুরুন্নবী আজহারী তাঁর বক্তব্যে বলেন- “হজ হলো আধ্যাত্মিক সফর। তাই হজ কবুল হওয়ার জন্য হজের বাহ্যিক আচার আনুষ্ঠানিকতার সাথে সাথে আধ্যাত্মিক দিকগুলোও অনুসরণ করতে হবে। নামায, রোজা, হজ, যাকাত, কোরবানি ইত্যাদি কবুল হওয়া এবং না হওয়া নির্ভর করে আদব ও নিয়্যতের পরিশুদ্ধতার উপর। ইবাদতের বাহ্যিক আহকামগুলো মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়, আর আদবের প্রশিক্ষণ দেওয়া হয় খানকাহতে এবং আউলিয়ায়ে কেরামের দরবারে। ইবাদতের প্রাণ হচ্ছে প্রেম, স্রষ্টার ভালবাসা। যে ইবাদতে প্রাণ নেই সেই ইবাদত কবুল হওয়ার সম্ভাবনা রাখে না। হজ হলো আধ্যাত্মিক সফর। তাই হজ কবুল হওয়ার জন্য হজের বাহ্যিক আচার আনুষ্ঠানিকতার সাথে সাথে আধ্যাত্মিক দিকগুলোও অনুসরণ করতে হবে।”

ছবিঃ সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের মহিলা মাহফিলে বক্তব্য রাখছেন সাউদার্ণ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. মুহাম্মদ নুরুন্নবী আজহারী।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

পন্ডিত সমীরন আচার্য্যরে আদ্যশ্রাদ্ধের অনুষ্ঠান সম্পন্ন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রাঙ্গুনীয়া থানার অন্তর্গত দক্ষিণ রাজানগর ধামাইরহাট রাজপন্ডিত বাড়ির স্বনামধন্য সনাতনী সমাজের দশবিধ সংস্কার পন্ডিত সমীরন আচার্য্যের আদ্যশ্রাদ্ধের অনুষ্ঠানে চট্টগ্রাম বোয়ালখালী থানার অন্তর্গত পোপাদিয়া বিপুলা সংস্কৃত কলেজের পক্ষ থেকে প্রয়াতের পুত্র স্বর্গমোহন আচার্য্য ও পূর্ণ আচার্য্যকে শোকাঞ্জলী প্রদান করেন অত্র কলেজের অধ্যক্ষ এ.আর.আচার্য্য এবং স্বপন চক্রবর্তী, পন্ডিত সলিল আচার্য্য ও কলেজের ছাত্র বিজয় কৃষ্ণ আচার্য্য প্রমুখ। উক্ত অনুষ্ঠানে সর্বস্তরের সুধীজনের এক মহামিলনের সমাগম ঘটে। উল্লেখ্য যে, সমীরণ আচার্য্য চট্টগ্রাম মহানগর সিএমপি স্কুল এন্ড কলেজের একজন সিনিয়র শিক্ষক ছিলেন।

আনোয়ারা পরৈকোড়ায় শ্রী শ্রী শীতলা মন্দিরে অষ্টপ্রহর মহোৎসব উদযাপন।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম আনোয়ারা পরৈকোড়ায় গ্রামস্হ শ্রী শ্রী শীতলা মন্দির বাৎসরিক অষ্টপ্রহর মহোৎসব উপলক্ষে ১৫ মার্চ সকাল ১১ ঘটিকায় মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়,দ্বিতীয় পর্বে ছিল সমবেত গীতাপাঠ,এর পর ভক্তিগীতি ও নৃত্যনাট্য,প্রণাম ব্যান্ড পরিবেশনায় ধর্মীয় সঙ্গীতানুষ্ঠান।

১৬ মার্চ সোমবার অষ্টপ্রহর মহোৎসবে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা পুজা উৎযাপন পরিষদ এর আহবায়ক সাগর মিত্র, সাংবাদিক অরুণ নাথ।উৎসব উৎযাপন পরিষদের সদস্যরা ফুলেল শুভেচছা জানান। এ সময় উপস্থিত ছিলেন উত্তম চক্রবর্তী, টিটু চৌধুরী, স্বপন সেন, সুর্বণা চৌধুরী, মানিক দে প্রমুখ।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ