আজঃ রবিবার ১৫ মার্চ, ২০২৬

ঠাকুরগাঁওয়ে রেজিয়া হত্যার রহস্য উদ্ঘাটন বিষয়ে – পুলিশের প্রেস ব্রিফিং

রেজাউল ইসলাম মাসুদ, ঠাকুরগাঁও

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় একটি আম বাগান থেকে রেজিয়া খাতুন (৪৮)’র মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার ২৪ ঘন্টা না পেরুতেই ঠাকুরগাঁও জেলা পুলিশ হত্যাকান্ডের সাথে জড়িত ২ ব্যক্তিকে গ্রেফতার করে হত্যার রহস্য উদ্ঘাটন করে। ২৮ মে মঙ্গলবার ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এ বিষয়ে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁও জেলা পুলিশের আয়োজনে প্রেস ব্রিফিংয়ে বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (হিসাব ও অর্থ) ও পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত মোছা: লিজা বেগম, সিনিয়র এএসপি মো: ফারুক, পরিদর্শক নিরস্ত্র (ডিআইও-১), ডিএসবি (এএসপি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো: আব্দুল মতিন প্রধান, ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী সহ ঠাকুরগাঁও জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
প্রেস ব্রিফিংয়ে ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক জানান, ২৭ মে সোমবার পীরগঞ্জ উপজেলার সেনগাঁও ইউনিয়নের কানাড়ী গ্রামের একটি আম বাগান থেকে রেজিয়া খাতুনের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় তার ছেলে জুলফিকার আলী রুবেল (২৮) বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। ২৪ ঘন্টা না পেরুতেই পুলিশ এ ঘটনার সাথে সম্পৃক্ত থাকার অপরাধে পীরগঞ্জ উপজেলার কানাড়ী গ্রামের মৃত তমিজ উদ্দীনের ছেলে মো: দেলোয়ার হোসেন (৪৫) ও একই গ্রামের মৃত ধনীবুল্লাহ এর ছেলে মো: এনতাজুল (৪৪) কে গ্রেফতার করে। রেজিয়া বেগমকে তারা শারীরিক সম্পর্ক স্থাপনের কু-প্রস্তাব দিলে তা প্রত্যাখ্যান হলে তার মুখ চেপে ধরে ও গলায় উড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে গ্রেফতারকৃত ২ জন স্বীকার করেন। আদালতের মাধ্যমে গ্রেফতারকৃতদের জেলহাজতে প্রেরন করা হয়েছে বলে জানান, পুলিশ সুপার।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

শাহ আমানত বিমানবন্দরে আরও ৭ ফ্লাইট বাতিল

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে শনিবার ফ্লাইট বাতিলের তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্যের কয়েকটি গুরুত্বপূর্ণ এয়ারফিল্ডে কার্যক্রম সীমিত বা বন্ধ থাকায় এসব ফ্লাইট বাতিল করা হয়েছে। দুবাই, আবুধাবি ও শারজাহর এয়ারফিল্ড সীমিত পরিসরে পরিচালিত হচ্ছে এবং দোহা এয়ারফিল্ড পুরোপুরি বন্ধ রয়েছে।

বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাই থেকে আসা একটি আগমন (এরাইভাল) ও দুবাইগামী একটি প্রস্থান (ডিপার্চার) ফ্লাইট। এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা একটি আগমন এবং দুটি প্রস্থান ফ্লাইট বাতিল হয়েছে। অন্যদিকে সালাম এয়ারের মাস্কাট থেকে আসা একটি আগমন এবং মাস্কাটগামী একটি প্রস্থান ফ্লাইটও বাতিল করা হয়েছে।তবে সব ফ্লাইট বন্ধ না থাকায় কিছু আন্তর্জাতিক ফ্লাইট স্বাভাবিকভাবে চলাচল করেছে। বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত ৬টি আগমন ফ্লাইট এবং ৪টি প্রস্থান ফ্লাইট চলাচল করেছে।শা

টররসহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইনস, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ ও দুবাই থেকে চট্টগ্রামগামী ফ্লাইটগুলো ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। তবে দোহা এয়ারফিল্ড এখনো পুরোপুরি বন্ধ রয়েছে। পরিস্থিতি বিবেচনায় ধীরে ধীরে আরও কিছু রুটের ফ্লাইট স্বাভাবিক হবে বলে আশা করছি।’তিনি আরও জানান, ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মধ্যে বৃহস্পতিবারের ৭টি বাতিল ফ্লাইটসহ এখন পর্যন্ত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মোট ১১৬টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।’

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ