আজঃ রবিবার ১৫ মার্চ, ২০২৬

আমার বাবাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে

এমপি আনারের দেহাংশ উদ্ধার নিয়ে যা বললেন মেয়ে ডরিন

রবিন মাহমুদ, ঝিনাইদহ

করা হচ্ছে, সেগুলো আনোয়ারুল আজিম আনারের মরদেহের খণ্ডিত অংশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এমপি আনারের দেহাংশ উদ্ধার নিয়ে যা বললেন মেয়ে
কলকাতার সঞ্জীবা গার্ডেনের যে ফ্ল্যাটে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার খুন হয়েছেন, সেই ফ্ল্যাটের সেপটিক ট্যাংক থেকে অনেকগুলো মাংসের টুকরা উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, সেগুলো আনোয়ারুল আজিম আনারের মরদেহের খণ্ডিত অংশ।

এ বিষয়ে মঙ্গলবার (২৮ মে) রাতে মুঠোফোনে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন বলেন, ‘মরদেহের খণ্ডাংশ উদ্ধারের খবর মিডিয়ায় দেখেছি। আনুষ্ঠানিকভাবে ওই খণ্ডাংশ বাবার কিনা সেটি নিশ্চিত করেনি পুলিশ। আমার ভারতীয় ভিসা রয়েছে। ডিএনএ স্যাম্পল দেওয়ার জন্য কলকাতা পুলিশ ডাকলে অবশ্যই যাবো।’

ডরিন আরও বলেন, ‘আমার বাবাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। যারা এর সঙ্গে জড়িত তাদের সবার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। বাবার হত্যার সাথে অন্য কেউ জড়িত আছে কিনা গভীরভাবে তদন্ত করতে হবে। কেউ যেন বাদ না পড়ে।’

উল্লেখ্য, গত ১২ মে চিকিংসার জন্য ভারতে যান ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার।পরদিন ১৩ মে ভারতের বন্ধু গোপালের বাড়ি থেকে দুপুর ১টা ৪১ মিনিটে বের হয়ে নিখোঁজ হন তিনি। এরপর তাকে কলকাতার নিউটাউন এলাকার একটি আবাসিক ভবনে হত্যা করা হয়েছে বলে জানায় কলকাতা পুলিশ। তবে, কোন মরদেহ উদ্ধার করতে পারেনি তারা। অবশেষে আজ মঙ্গলবার ওই ভবনের সেপটিক ট্যাংক থেকে মরদেহের খণ্ডাংশ উদ্ধার করা হয়েছে বলে তদন্তসংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

শাহ আমানত বিমানবন্দরে আরও ৭ ফ্লাইট বাতিল

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে শনিবার ফ্লাইট বাতিলের তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্যের কয়েকটি গুরুত্বপূর্ণ এয়ারফিল্ডে কার্যক্রম সীমিত বা বন্ধ থাকায় এসব ফ্লাইট বাতিল করা হয়েছে। দুবাই, আবুধাবি ও শারজাহর এয়ারফিল্ড সীমিত পরিসরে পরিচালিত হচ্ছে এবং দোহা এয়ারফিল্ড পুরোপুরি বন্ধ রয়েছে।

বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাই থেকে আসা একটি আগমন (এরাইভাল) ও দুবাইগামী একটি প্রস্থান (ডিপার্চার) ফ্লাইট। এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা একটি আগমন এবং দুটি প্রস্থান ফ্লাইট বাতিল হয়েছে। অন্যদিকে সালাম এয়ারের মাস্কাট থেকে আসা একটি আগমন এবং মাস্কাটগামী একটি প্রস্থান ফ্লাইটও বাতিল করা হয়েছে।তবে সব ফ্লাইট বন্ধ না থাকায় কিছু আন্তর্জাতিক ফ্লাইট স্বাভাবিকভাবে চলাচল করেছে। বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত ৬টি আগমন ফ্লাইট এবং ৪টি প্রস্থান ফ্লাইট চলাচল করেছে।শা

টররসহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইনস, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ ও দুবাই থেকে চট্টগ্রামগামী ফ্লাইটগুলো ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। তবে দোহা এয়ারফিল্ড এখনো পুরোপুরি বন্ধ রয়েছে। পরিস্থিতি বিবেচনায় ধীরে ধীরে আরও কিছু রুটের ফ্লাইট স্বাভাবিক হবে বলে আশা করছি।’তিনি আরও জানান, ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মধ্যে বৃহস্পতিবারের ৭টি বাতিল ফ্লাইটসহ এখন পর্যন্ত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মোট ১১৬টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।’

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ