শেখ হাসিনা সরণির মূলসড়কের পরিবর্তে সার্ভিস রোডে বিআরটিসি বাস চলাচলের দাবি

মাহাবুবুর রহমান রনি, রূপগঞ্জ(নারায়ণগঞ্জ)প্রতিনিধি:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পূর্বাচলের শেখ হাসিনা সরণির কুড়িল বিশ্বরোড-ভুলতা গাউছিয়া রোডের মূলসড়কের পরিবর্তে পার্শ্বসড়ক বা সার্ভিস রোডে বিআরটিসি আর্টিকুলেটেড বাস চলাচলের দাবি জানিয়েছে যাত্রীরা। মূলসড়কে চলাচলকারী বাসে জীবনের ঝুঁকি নিয়ে যাত্রীরা উঠা-নামা করছে। বড় কোন দুর্ঘটনার পূর্বেই মূলসড়কের পরিবর্তে পার্শ্বসড়ক দিয়ে অভ্যন্তরিণ যাত্রীবাহী পরিবহন চলাচলের সিদ্ধান্ত গ্রহণ করার দাবিও জানিয়েছে এলাকাবাসী।
সরেজমিনে গিয়ে জানা গেছে, দীর্ঘদিন ধরে বিআরটিসি আর্টিকুলেটেড বাস পূর্বাচলের তিনশ’ ফুট সড়ক নামে পরিচিত শেখ হাসিনা সরণির পার্শ্বসড়ক বা সার্ভিস রোড দিয়ে চলাচল করে আসছিলো। গত কয়েকমাস ধরে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন বিগ্রেডের সদস্যরা সার্ভিস রোডের পাশ থেকে মূলসড়কের পাশে টিকিট কাউন্টার স্থাপন করে। তাতে সার্ভিস রোড পার হয়ে টিকিট কাউন্টারে যেতে শিশু-কিশোর, ছাত্র-ছাত্রী, মহিলা ও বয়স্ক যাত্রীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত যাত্রীরা সার্ভিস রোড পার হয়ে কাউন্টার থেকে টিকিট ক্রয় করছেন। কেউবা বাসে উঠছেন। আবার কেউবা বাস থেকে নামছেন। বাসে উঠার আগে পার্শ্বসড়ক পার হয়ে কাউন্টারে আসতে হচ্ছে । বাস থেকে নামার পরে যাত্রীরা পার্শ্বসড়ক পার হয়ে গন্তব্যে যাচ্ছে। এ সমস্যায় বাধ্য হয়ে উল্টো পথে রিক্সা ও অটো রিক্সা চলাচল করছে।
শেখ হাসিনা সরণির জলসিঁড়ি, ল্যাংটার মাজার, শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম ও মস্তুল এলাকায় মূলসড়কের পাশে বিআরটিসি বাসের টিকিট কাউন্টার রয়েছে। এই চার স্থানে জীবনের ঝুঁকি নিয়ে যাত্রীরা পার্শ্বসড়ক বা সার্ভিস রোড পার হয়ে মূল সড়কে এসে বাসে উঠেন।
বিআরটিসির ট্রাফিক ইনচার্জ আমির হোসেন বলেন, শেখ হাসিনা সরণিতে কোন গতি রোধক নেই। সিগনালবিহীন এ সড়কের পথে নেই কোন ট্রাফিক ব্যবস্থা। চৌদ্দ লেনের এ সড়কের মাঝখানে চার লেন করে আসা যাওয়ার জন্য আট লেনের মূল সড়ক রয়েছে। দুই পাশে আরো তিন লেন করে ছয় লেনের পার্শ্বসড়ক বা সার্ভিস রোড রয়েছে। মূলসড়কের গাড়ি খুব দ্রæত চলাচল করে। আর তিন লেনের পার্শ্বসড়ক বা সার্ভিস রোড পার হয়ে যাত্রীদের বিআরটিসির বাস কাউন্টার থেকে টিকিট ক্রয় করে বাসে উঠা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। মূলসড়কের পরিবর্তে পার্শ্বসড়ক বা সার্ভিস রোডে যাত্রীবাহী অভ্যন্তরিণ পরিবহন চলাচল করা প্রয়োজন।
বিআরটিসি বাস যাত্রী পূর্বাচলের বাঘবের গ্রামের হারুনুর রশিদ বলেন, জলসিঁড়ি চৌরাস্তার উত্তর ও দক্ষিণ পাশে অটোরিক্সা স্ট্যান্ড রয়েছে। এখানে বাসের টিকিট কাউন্টার ও বাস স্ট্যান্ড স্থাপন করলে যাত্রীরা সহজেই বাসে উঠা-নামা করতে পারবে।
এ ব্যাপারে কুড়িল বিশ্বরোড-ভুলতা-গাউছিয়া সড়কের বিআরটিসি বাস পরিচালনা সহায়তাকারী মোঃ জিল্লুর রহমান বলেন, রাজউক চেয়ারম্যান, ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন বিগ্রেডের মহাপরিচালক, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী, রাজউকের প্রকল্প পরিচালকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। কিন্তু কোন সুফল হয় নি।
শেখ হাসিনা সরণিতে দায়িত্বরত বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন বিগ্রেডের একজন কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে বলেন, শেখ হাসিনা সরণির মূল সড়কের উভয় পাশে প্রয়োজনীয় স্থানে যাত্রী ছাউনি নির্মাণ করা হয়েছে। এই যাত্রী ছাউনির যথাযথ ব্যবহার এবং রোদ বৃষ্টি থেকে নিরাপদে থাকার জন্য যাত্রী ছাউনির পাশেই বিআরটিসি বাসের টিকিট কাউন্টার স্থাপন করা হয়েছে। তবে পার্শ্বসড়ক বা সার্ভিস রোড পার হয়ে যাত্রীদের বাসে উঠা-নামা সত্যিই ঝুঁকিপূর্ণ। বিষয়টি অবশ্যই কর্তৃপক্ষ ভেবে দেখবেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রাজধানী ঢাকার শেরেবাংলা নগর এলাকার ন্যাম ভবন থেকে সাতক্ষীরা-৪ আসনের এমপি জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) ন্যাম ভবনের ৫নং ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা তা এখনও জানা যায়নি।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়, রুমের জানালা দিয়ে মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। তবে কখন, কীভাবে কেন এ ঘটনা ঘটেছে সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

পুলিশের দেয়া তথ্যে জানা যায়, মরদেহ উদ্ধারের পর ফরেনসিকের জন্য প্রয়োজনীয় আলামত সংগ্রহ ও পরীক্ষা-নিরীক্ষা করা হবে। এরপর মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি এবং ময়নাতদন্তের জন্য পাঠানোর বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে জানান, নজরুল ইসলাম তার দুই স্ত্রীকে নিয়ে দুপুরের খাবার খেয়েছেন। এরপর তারা বিকেল সাড়ে ৩টার দিকে আলাদা আলাদা রুমে যান। পরে ৫টার পরে ছোট স্ত্রী মরিয়মকে ডাকতে গেলে দরজা বন্ধ পান। পরে জানালা দিয়ে দেখেন আলোচিত দ্বিতীয় স্ত্রী ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন। পরে তিনি থানা পুলিশকে জানান। প্রাথমিকভাবে এটি হত্যা নাকি আত্মহত্যা সে বিষয় বিস্তারিত কিছু জানাতে পারেনি পুলিশ।

জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জ উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার।আজ রোববার (২০ সেপ্টেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর কথা জানানো হয়।

নতুন নির্ধারিত দামে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকা করা হয়েছে। এতদিন দেশের বাজার মূল্য ছিল ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকা।

আলোচিত খবর

গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্ক ও যুক্তরাষ্ট্র সমঝোতায়

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

যুক্তরাষ্ট্র ও ডেনমার্ক গ্রিনল্যান্ডের নিরাপত্তা ইস্যুতে সমঝোতায় পৌঁছেছে । আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সাইড মিটিং এ দুই দেশের মধ্যে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা জানিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ বিষয়ে বক্তব্য স্পষ্ট, এই ব্যবস্থার মাধ্যমে গ্রিনল্যান্ডের নিরাপত্তা ও প্রয়োজনীয় অন্যান্য ক্ষেত্রে যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদি নিয়ন্ত্রণের সুযোগ পাবে।

আরও পড়ুন

সর্বশেষ