আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৩য় ধাপে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত এজহার আলী

পাভেল মিয়া ফুলবাড়ি কুড়িগ্রাম:

কুড়িগ্রাম:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২ হাজার ৮১ ভোটের ব্যবধানে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হলেন শিমুল বাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এজহার আলী । ভাইস চেয়ারম্যান পদে মেহেদী হাসান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে শামীমা আক্তার (পারুল) নির্বাচিত হয়েছেন।

বুধুবার (২৯ মে) সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ চলে।

উপজেলার ৬ টি ইউনিয়ন ৫২ টি কেন্দ্রের কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই, অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে এবং আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ফুলবাড়ী উপজেলা পরিষদ নির্বাচন।

এতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ২ হাজার ৮১ ভোট বেশি পেয়ে বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এজাহার আলী। তিনি (ঘোড়া) প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ২৭ হাজার ৬২৭। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী সরকার (মোটরসাইকেল) প্রতীক পেয়েছেন ২৫ হাজার ৬৪২ ভোট। ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন সাবেক ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান । তিনি (উড়োজাহাজ) প্রতীক নিয়ে পেয়েছেন ৪৫ হাজার ২৫২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উওম কুমার মোহন্ত (টিউবওয়েল) প্রতীক পেয়েছেন ২৪ হাজার ২৬৮ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন, উপজেলা মহিলা যুবলীগের সভাপতি শামীম আক্তার (পারুল)। তিনি কলস প্রতীক নিয়ে পেয়েছেন ২৫ হাজার ৬৩১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লুনা শেখ (ফুটবল) প্রতীক পেয়েছেন ২২ হাজার ১৫২ ভোট।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ