আজঃ রবিবার ১৫ মার্চ, ২০২৬

বোয়ালখালী উপজেলা পরিষদে তিন জনই নতুন মুখ

এম মনির চৌধুরী রানা

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৩য় ধাপে অনুষ্ঠিত বোয়ালখালী উপজেলা পরিষদের নির্বাচনে ৩ জন নতুন মুখের জয় হয়েছে। বর্তমান চেয়ারম্যান দোয়াত কলম প্রতীকের প্রার্থী মো. রেজাউল করিম রাজাকে পরাজিত করে চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন হেলিকপ্টার প্রতীকের প্রার্থী মোহাম্মদ জাহেদুল হক। সহকারী রিটার্নিং কর্মকর্তা মঈনুল হক কর্তৃক প্রকাশিত ফলাফলে দেখা যায়, উপজেলার ৮৬টি কেন্দ্রে হেলিকপ্টারের প্রতীকের মোহাম্মদ জাহেদুল হক পেয়েছেন ৩০ হাজার ৫শত ৭৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের মোহাম্মদ শফিক পেয়েছেন ১৯ হাজার ১১০ ভোট, দোয়াত কলম প্রতীকের মো. রেজাউল করিম ১১ হাজার ৫৩৭ ভোট, মোটর সাইকেল প্রতীকের মো. নুরুল আমিন চৌধুরী ৯ হাজার ২শত ৫১ ভোট, ঘোড়া প্রতীকের মোহাম্মদ শফিউল আলম ৫ হাজার ৩ শত ৬১ ভোট, কাপ পিরিচ প্রতীকের এস এম সেলিম ৮৩৪ ভোট এবং টেলিফোন প্রতীকের এস এম নূরুল আলম ৪৭৫ ভোট পেয়েছেন।
এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে মোহাম্মদ মীর নওশাদ (টিউবওয়েল) ৩১ হাজার ৩শত ১০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন (তালা) পেয়েছেন ১৪ হাজার ৪ শত ৫৮ ভোট, রিদওয়ানুল হক (চশমা) ১২ হাজার ৮ শত ৭৬ ভোট, সজল কান্তি চৌধুরী (উড়োজাহাজ) ১২ হাজার ৩ শত ৭১ ভোট এবং শফিকুল আলম (টিয়া পাখি) ৫ হাজার ৩ শত ৭৬ ভোট পেয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছামৎ উম্মে সালমা (ফুটবল) প্রতীকে ৩১ হাজার ৩৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী শামীমা আরা বেগম (প্রজাপতি) ২৮ হাজার ৪ শত ১ ভোট এবং মর্জিনা বেগম (কলস) ১৫ হাজার ৯৬৭ ভোট পেয়েছেন।
উল্লেখ, বোয়ালখালীর ৮৬টি কেন্দ্রে ২ লাখ ১০ হাজার ৩৬০ জন ভোটারের মধ্যে ৮০ হাজার ৬ শত ৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্: চট্টগ্রাম মহানগরে ডেঙ্গুর বিস্তার রোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্: চট্টগ্রাম মহানগরে ডেঙ্গুর বিস্তার রোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। শনিবার সকাল ১০টায় নগরীর ডিসি হিলে এই কার্যক্রমে অংশ নেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং জেলার সিভিল সার্জন জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় বিভাগীয় কমিশনার বলেন, সামনে বর্ষাকাল আসছে। তার আগেই যদি আমাদের শহরকে পরিচ্ছন্ন করতে পারি তাহলে ডেঙ্গু মশার বিস্তার রোধ করা সম্ভব হবে। এতে নগরবাসী উপকৃত হবে। ডেঙ্গু প্রতিরোধটাই সবচেয়ে বড় পদক্ষেপ। সরকার এ কাজে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম মাসব্যাপী চলছে। এ কাজে সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে মানুষকে সচেতন করা ও পরিষ্কার করা। চট্টগ্রামে যেসব জায়গা বেশি অরক্ষিত, যেখানে ডেঙ্গু বেশি বিস্তার ঘটতে পারে সেগুলো আমরা পরিষ্কার করব এবং নিরাপদ ও সুস্থ চট্টগ্রাম আমরা গড়ে তুলব।
বেলুন উড়িয়ে মাসব্যাপী এই পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়। এরপর পরিচ্ছন্নতা কার্যক্রমে প্রশাসনের কর্মকর্তারা, স্কাউটের সদস্য এবং পরিচ্ছন্ন কর্মীরা অংশ নেন। এরপর চট্টগ্রাম সার্কিট হাউজে ‘ডেঙ্গু রোগের ভয়াবহতা ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে’ আলোচনা সভার আয়োজন করে।

চট্টগ্রামে রেলওয়ের প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রকের কার্যালয়ে আগুন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামে রেলওয়ের প্রধান সরঞ্জাম
নিয়ন্ত্রকের কার্যালয়ে আগুন
ছবি-৩
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মহানগরে বাংলাদেশ রেলওয়ের প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রকের (সিসিএস) কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পাহাড়তলী এলাকায় অবস্থিত এই কার্যালয়ে শুক্রবার রাতে কার্যালয়ের একটি অংশে হঠাৎ করে আগুন লাগে। খবর পেয়ে রাত ১১টা ২৫ মিনিটে আগ্রাবাদ ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।বিষয়টি নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম কন্ট্রোল রুম। এদিকে প্রাথমিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু জানাতে পারেননি সংশ্লিষ্টরা।
পাহাড়তলীতে অবস্থিত প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রকের এই কার্যালয় থেকে বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন সরঞ্জাম, যন্ত্রপাতি ও প্রয়োজনীয় মালামাল সংরক্ষণ ও সরবরাহ কার্যক্রম পরিচালিত হয়।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ