আজঃ রবিবার ২৯ মার্চ, ২০২৬

চেক প্রতারণার মামলায় চট্টগ্রামে ইভ্যালির রাসেল দম্পতির কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চেক প্রতারণার মামলায় ই-কমার্স কোম্পানি ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল এবং তার স্ত্রী স্ত্রী শামীমা নাসরিনকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। গতকাল রোববার চট্টগ্রামের যুগ্ম মহানগর দায়রা জজ ৭ম আদালতের বিচারক মো. মহিউদ্দীন এ আদেশ দেন। একইসাথে তাদের এক লাখ ৮০ হাজার টাকা অর্থদণ্ডও করা হয়েছে।
এর আগে, ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর এক গ্রাহকের করা মামলায় রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনকে ঢাকার মোহাম্মদপুর থেকে গ্রেফতার করেছিল র‌্যাব। এরপর তাদের বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানো হয়। নেওয়া হয়েছিল রিমান্ডেও। ইভ্যালির পুনর্গঠন হিসাব-নিকাশের সুবিধার্থে তার স্ত্রী শামীমাকে এক বছরের মাথায় শর্ত সাপেক্ষে জামিন দিয়েছিল আদালত। আর রাসেল মুক্তি পান গত ১৯ ডিসেম্বর।তবে গ্রেফতার হওয়ার আগে ও পরে এই দম্পতির বিরুদ্ধে চেক জালিয়াতি ও অন্যান্য প্রতারণার দায়ে দেশে সাড়ে ৩০০ এর অধিক মামলা হয়েছিল। এসব মামলার মধ্যে বেশ কয়েকটিতে রাসেলকে গ্রেফতার দেখানো হয়।
রায়ের বিষয়টি নিশ্চিত করে বাদীপক্ষের আইনজীবী শাহরিয়ার ইয়াসির আরাফাত বলেন, ২০২১ সালে বাদী জসিম উদ্দিন আবিদ ইভ্যালির সিইও রাসেল এবং চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে চেক বাউন্স বা ডিজঅনারের অভিযোগ এনে আদালতে একটি মামলা করেন। সেই মামলায় বিচারক তাদের উভয়কে এক বছর করে কারাদণ্ড এবং চেকের সমপরিমাণ অর্থদণ্ড প্রদান করেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

প্রখ্যাত কবিয়াল রমেশ শীলের সমাধিতে সূর্যগিরি আশ্রম কেন্দ্রীয় পর্ষদের শ্রদ্ধাঞ্জলি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মাইজভাণ্ডার দরবার শরীফের অন্যতম মহান আধ্যাত্মিক সাধক, ইউসুফে সানি, গাউসুল আজম বিল বিরাসত হযরত সৈয়দ গোলামুর রহমান মাইজভাণ্ডারী (ক.) প্রকাশ বাবা ভাণ্ডারীর অন্যতম আধ্যাত্মিক শিষ্য, মাইজভাণ্ডারী সঙ্গীতের দিকপাল, বিখ্যাত কবিয়াল ও একুশে পদক (মরণোত্তর) প্রাপ্ত মরমী গীতিকার শ্রদ্ধেয় রমেশ শীলের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছেন সূর্যগিরি আশ্রম। এ সময় কবিপৌত্রসহ সূর্যগিরি আশ্রমের পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি বিপ্লব চৌধুরী কাঞ্চন, টিটু চৌধুরী, ধীমান দাশ, কৃষ্ণ বৈদ্য, অধ্যক্ষ ও প্রতিষ্ঠাতা লায়ন ডা. বরুণ কুমার আচার্য, উপদেষ্টা লায়ন ড. পণ্ডিত তরুণ কুমার আচার্য, শিমুল পাল, সুমি পাল, রূপনা রানী আচার্য, ইসমাইল হোসেন, ঝুমুর সর্দার, শিপ্লব দত্ত, রিকু ভট্টাচার্য।

জঙ্গল সলিমপুরে র‌্যাব সদস্য হত্যা মামলায় সর্বমোট গ্রেফতার-২০।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে র‌্যাব সদস্য ডিএডি আব্দুল মোতালেব হত্যা মামলায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় পৃথক অভিযানে এখন পর্যন্ত ২০ জন পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে র‌্যাব-৭ চট্টগ্রাম গ্রেফতার করেছে ১৩ জন এবং জেলা পুলিশ ৭ জনকে।

শনিবার র‌্যাবের পক্ষে থেকে এই তথ্য জানানো হয়েছে।গ্রেফতার তিনজন হলেন, সাইদুল ইসলাম, মো. পারভেজ ও মো. বেলাল। তাদের নোয়াখালীর কবিরহাট, চট্টগ্রামের পাহাড়তলী ও বায়েজিদ বোস্তামি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব জানায়, গত ১৯ জানুয়ারি জঙ্গল সলিমপুর এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেপ্তারের উদ্দেশ্যে অভিযান চালানোর সময় র‌্যাব সদস্যদের ওপর অতর্কিত হামলা হয়। এতে চারজন র‌্যাব সদস্য গুরুতর আহত হন। পরে তাদের চট্টগ্রাম সিএমএইচে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডিএডি আব্দুল মোতালেবকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ঘটনার পর র‌্যাব-৭ বাদী হয়ে সীতাকুণ্ড থানায় ২৯ জনের নাম উল্লেখ করে এবং ১৫০-২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করে। মামলায় হত্যা, হত্যাচেষ্টা ও হামলাসহ একাধিক ধারা যুক্ত করা হয়। এর ধারাবাহিকতায় দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হচ্ছে।
সর্বশেষ গত শুক্রবার নোয়াখালীর কবিরহাট, চট্টগ্রামের পাহাড়তলী এবং বায়েজিদ বোস্তামী এলাকায় অভিযান চালিয়ে তিনজন এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়।

এর আগে, ২৩ মার্চ সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকা থেকে মিজানুর রহমান সোহান (১৯), ১৫ ফেব্রুয়ারি দক্ষিণ কাট্টালী থেকে সেলিম (৩৫) এবং ১০ ফেব্রুয়ারি চাঁদগাঁও এলাকা থেকে সেকেন্দার মিয়া (৪৩) গ্রেফতার হন।

এছাড়া, জানুয়ারিতে চট্টগ্রাম ও কক্সবাজারসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ইউনুছ আলী হাওলাদার (৬২), খন্দকার জাহিদ হোসেন (৩৯), আলীরাজ হাসান (২৮), মিজান (৫৩), মামুন (৩৮), শহাজাহান (৫৩) ও শফিকুল ইসলামসহ (৫১) আরও কয়েকজনকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য গ্রেফতারদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ