আজঃ মঙ্গলবার ১৭ মার্চ, ২০২৬

রাউজানে আমার সংবাদ পত্রিকার যুগপূর্তি অনুষ্ঠানে বক্তারা সাংবাদিকরা হলো সমাজের দর্পণ

মিলন বৈদ্য শুভ রাউজান চট্টগ্রাম

চট্টগ্রাম জেলা:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক আমার সংবাদ পত্রিকার সাহসিকতার এক যুগপূর্তি উপলক্ষে চট্টগ্রামের রাউজান উপজেলায় আলোচনা সভা, কেককাটাসহ নানা অনুষ্ঠানের আয়োজ করা হয়েছে। ৩ জুন সোমবার দুপুরে রাউজান পৌরসভার জলিল নগরস্থ রাউজান প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাব। প্রধান বক্তা ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিদুয়ানুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ইউসূফ খাঁন চৌধুরী । দৈনিক আমার সংবাদ রাউজান প্রতিনিধি লোকমান আনছারীর সভাপতিত্বে অতিথি ছিলেন রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি মীর মো. আসলাম, সভাপতি শফিউল আলম, সাবেক সভাপতি প্রদীপ শীল,সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান, অর্থ সম্পাদক শাহাদত হোসেন সাজ্জাদ, সদস্য রতন বড়ুয়া, সাংবাদিক সোহেল রানা, যুবলীগ নেতা সালাউদ্দিন তালুকদার,আলী হায়দার শাহ, ছাত্রনেতা নাছির উদ্দিন,ফয়সাল মাহমুদ, নকিব সিদ্দিকী, মো. রায়হান, রাউজান উপজেলা পত্রিকা বিপনন প্রতিষ্ঠানের এজেন্ট সকাল শীল প্রমূখ। প্রধান অতিথি কাজী আবদুল ওহাব দৈনিক আমার সংবাদ যুগপূর্তিতে পত্রিকার সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, বস্তু নিষ্ট সংবাদ পরিবেশ করে গ্রাম বাংলার মানুষের অন্তরে স্থান করে নিয়েছে পত্রিকাটি। তিনি আগামীতে পত্রিকার সফলতা কামনা করেন। প্রধান বক্তা মেয়র জমির উদ্দিন পারভেজ বলেন, আমার সংবাদ মুক্তচিন্তার জাতীয় দৈনিক। সারাদেশের সমস্যা ও সম্ভবনা তুলে ধরে পাঠক নন্দিত দৈনিক হিসাবে পাঠকের আস্তা অর্জন করেছে। সহকারী কমিশনার (ভূমি) রিদুয়ানুল ইসলাম বলেন, সংবাদপত্র শিল্পে এখন অকাল চলছে। প্রতিযোগিতা মূলক বাজার ব্যবস্থাপনায় সংবাদপত্র ঠিকে থাকা মুশকিল। এমন অবস্থায় দৈনিক আমার সংবাদ ভালো অবস্থান সৃষ্টি করেছে। আমি পত্রিকার সমৃদ্ধি কামনা করছি।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামে ভাড়ার তালিকা প্রদর্শন না করায় জরিমানা গুনল ৪ বাস কাউন্টার

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরের বাস কাউন্টারগুলোতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ঈদযাত্রায় ঘরমুখো মানুষের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে এ অভিযান চালানো হয়। সোমবার মহানগরীর গরিবুল্লাশাহ মাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন তীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মো. ফয়েজ উল্ল্যাহ। অভিযানে আরও উপস্থিত ছিলেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, মাহমুদা আক্তার ও রানা দেবনাথ।

মো. ফয়েজ উল্ল্যাহ বলেন, গরীবুল্লাহশাহ মাজার এলাকায় বাস কাউন্টারগুলোতে অভিযান চালিয়েছি। এসময় ভাড়ার তালিকা প্রদর্শন না করায় সেন্টমার্টিন পরিবহনেকে ৫ হাজার টাকা, রিলাক্স পরিবহনকে ৩ হাজার, দেশ ট্রাভেলস ৩ হাজার ও রয়েল মত্রি সার্ভিসকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ঈদে যাতে কেউ অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে সে লক্ষ্যে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

সিএমপির নতুন কমিশনার মো. শওকত আলী

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিআইজি হাসান মো. শওকত আলী।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিআইজি) হাসান মো. শওকত আলীকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে সিএমপি কমিশনার হাসিব আজিজকে অতিরিক্ত আইজিপি হিসেবে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়েছে।বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (সদর), অতিরিক্ত দায়িত্বে সহকারী পুলিশ কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ।

এছাড়া বিশেষ শাখা (এসবি) ঢাকার ডিআইজি মো. মনিরুজ্জামানকে চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে। চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. আহসান হাবীব পলাশকে সুপারনিউমারারি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দিয়ে মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি) হিসেবে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে (র‌্যাব) পদায়ন করা হয়েছে।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ