আজঃ মঙ্গলবার ১৭ মার্চ, ২০২৬

আনোয়ারায় বিয়ের প্রলোভনে ডিভোর্সি নারীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

এম ইমরান বিন ইসলাম দক্ষিণ চট্টগ্রাম, প্রতিনিধি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ডিভোর্সি এক নারীকে বিয়ের প্রলোভনে ধর্ষণের ঘটনায় মোঃ নজরুল ইসলাম (৫০) নামের এক ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে আনোয়ারা থানা পুলিশ।আজ সোমবার (০৩ জুন) সকালে উপজেলার হাইলধর ইউনিয়নের খাসখামা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে ভুক্তভোগী নারী (৩০) বাদী হয়ে থানায় এজহার দায়ের করেন।

সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত নজরুল ইসলাম হাইলধর ইউনিয়নের ১নং খাসখামা ওয়ার্ডের নাছির মোহাম্মদের বাড়ির মীর আহমদের ছেলে।

এজহারে ভোক্তভোগী নারী জানান, গত ১০-১২ বছর আগে কুমিল্লার এক ছেলের সাথে আমার বিয়ে হয়। বিয়ের ৫ বছর পর আমাদের বিচ্ছেদ হয়ে যায়। যে ঘরে আমার দু’টি ছেলে সন্তান রয়েছে। এরপর থেকে আমি গার্মেন্টসে চাকরি করি। নজরুল আমার ফুফাত ভাই এবং একই বাড়ির বাসিন্দা।

সে দীর্ঘদিন ধরে আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করতে চাচ্ছিলো এরই পেক্ষিতে গত বছরের মে মাসের ১ তারিখ রাতে সে আমার ঘরে প্রবেশ করে আমাকে একাধিকবার জোরপূর্বক ধর্ষণ করে।

এসময় ঘটনার বিষয়ে কাউকে না জানাতে সে আমাকে বিয়ের প্রতিশ্রুতি দেয়। পরবর্তীতে বিভিন্ন সময় বিয়ের প্রলোভনে সে আমার সাথে শারীরিক সম্পর্ক করে যার পরিপেক্ষিতে আমি অন্তঃসত্ত্বা হয়ে পড়ি৷

এরই মাঝে আমি বিবাদীকে বিয়ের জন্য তাগাদা দিলে সে বিয়ে করতে অস্বীকৃতি জানায়। গত ২৬ এপ্রিল সন্তান প্রসব হওয়ার পর সন্তানের পিতৃপরিচয়ের দাবিতে তার কাছে গেলে সে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে বিভিন্ন ধরনের হুমকি ধমকি দেয়।

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল আহম্মেদ বলেন, অভিযোগ পাওয়ার সাথে সাথে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। এঘটনায় মামলা রুজু করা হয়েছে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামে ভাড়ার তালিকা প্রদর্শন না করায় জরিমানা গুনল ৪ বাস কাউন্টার

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরের বাস কাউন্টারগুলোতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ঈদযাত্রায় ঘরমুখো মানুষের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে এ অভিযান চালানো হয়। সোমবার মহানগরীর গরিবুল্লাশাহ মাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন তীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মো. ফয়েজ উল্ল্যাহ। অভিযানে আরও উপস্থিত ছিলেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, মাহমুদা আক্তার ও রানা দেবনাথ।

মো. ফয়েজ উল্ল্যাহ বলেন, গরীবুল্লাহশাহ মাজার এলাকায় বাস কাউন্টারগুলোতে অভিযান চালিয়েছি। এসময় ভাড়ার তালিকা প্রদর্শন না করায় সেন্টমার্টিন পরিবহনেকে ৫ হাজার টাকা, রিলাক্স পরিবহনকে ৩ হাজার, দেশ ট্রাভেলস ৩ হাজার ও রয়েল মত্রি সার্ভিসকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ঈদে যাতে কেউ অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে সে লক্ষ্যে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

কালিয়াকৈরে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হাটুরিয়াচালা–লস্করচালা এলাকায় অবৈধভাবে মাটি কাটাকে কেন্দ্র করে আবারও একটি তাজা প্রাণ ঝরে গেছে। শনিবার (১৫ মার্চ) রাতে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাসুম নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে মাটি কাটা ও পরিবহন কার্যক্রম চলছিল। শনিবার রাতে মাটি পরিবহনের সময় একটি ড্রাম ট্রাক চলাচলের সময় মাসুম নামে ওই যুবক ট্রাকের নিচে পড়ে যান। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় স্থানীয়দের অভিযোগ, অবৈধ মাটি কাটার সঙ্গে জড়িতদের বেপরোয়া কর্মকাণ্ডের কারণেই এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এলাকাবাসীর দাবি, প্রশাসনের নজরদারির অভাবে দীর্ঘদিন ধরে এসব অবৈধ কার্যক্রম চললেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

দুর্ঘটনার পর এলাকাজুড়ে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিষয়টি তদন্ত করছে।এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাছির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ