আজঃ মঙ্গলবার ১৭ মার্চ, ২০২৬

রোহিঙ্গা শরণার্থী শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ

অন্তর দে কক্সবাজার:

কক্সবাজার:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কক্সবাজারের উখিয়ায় আশ্রয় নেয়া ৩৪১জন রোহিঙ্গা শিশুদের মাঝে ঈদ উল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

সোমবার (৩রা জুন) কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প-৪ এর দরবার হলে এই ঈদ উপহার বিতরণ করা হয়।

আন্তর্জাতিক দাতা সংস্থা হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশনালের (এইচসিআই) সহযোগিতায় ও এনজিও সুশীলনের বাস্তবায়নে চাইল্ড স্পন্সরশিপ প্রোগ্রাম (সিএসপি) আওতায় ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

এতে প্রতিটি প্যাকেটে শিক্ষা উপকরন হিসাবে স্কুল ব্যাগ, পানির বোতল,ছাতা। ঈদ উপলক্ষে ছেলেদের জন্য শার্ট,প্যান্ট, জুতা এবং মেয়েদের জন্য ফ্রক, পায়জামা, স্কার্ফ,জুতা। পুষ্টিকর বিস্কুট এবং ড্রাই কেক দেওয়া হয়।

এইসময় উপস্থিত ছিলেন হিউম্যান কনসার্ন ইউএসএ এর সিইও মাসুম মাহবুব, হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশনাল এর গ্লোবাল ডিরেক্টর ইফতেখার শেখ আহমেদ।

তত্ত্বাবধানে ছিলেন সুশীলন লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর মোস্তফা বকুলুজ্জামান, একাউন্টস অফিসার মো. দেলোয়ার হোসেন, প্রকল্পের ফিল্ড ফ্যাসিলেটেটর এবং স্বেচ্ছাসেবকবৃন্দ। উপহার পেয়ে শিশুরা খুবই আনন্দিত হন, ক্যাম্প ইনচার্জ সুশীলন এবং দাতা সংস্থার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

দাতা সংস্থার প্রতিনিধিগণ শিশুদের পড়ালেখা, চিকিৎসার বিভিন্ন খোঁজ খবর নেন। সেই সাথে শিশুদের জন্য আগামীতেও সহায়তা চলমান রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামে ভাড়ার তালিকা প্রদর্শন না করায় জরিমানা গুনল ৪ বাস কাউন্টার

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরের বাস কাউন্টারগুলোতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ঈদযাত্রায় ঘরমুখো মানুষের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে এ অভিযান চালানো হয়। সোমবার মহানগরীর গরিবুল্লাশাহ মাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন তীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মো. ফয়েজ উল্ল্যাহ। অভিযানে আরও উপস্থিত ছিলেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, মাহমুদা আক্তার ও রানা দেবনাথ।

মো. ফয়েজ উল্ল্যাহ বলেন, গরীবুল্লাহশাহ মাজার এলাকায় বাস কাউন্টারগুলোতে অভিযান চালিয়েছি। এসময় ভাড়ার তালিকা প্রদর্শন না করায় সেন্টমার্টিন পরিবহনেকে ৫ হাজার টাকা, রিলাক্স পরিবহনকে ৩ হাজার, দেশ ট্রাভেলস ৩ হাজার ও রয়েল মত্রি সার্ভিসকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ঈদে যাতে কেউ অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে সে লক্ষ্যে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

সিএমপির নতুন কমিশনার মো. শওকত আলী

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিআইজি হাসান মো. শওকত আলী।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিআইজি) হাসান মো. শওকত আলীকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে সিএমপি কমিশনার হাসিব আজিজকে অতিরিক্ত আইজিপি হিসেবে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়েছে।বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (সদর), অতিরিক্ত দায়িত্বে সহকারী পুলিশ কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ।

এছাড়া বিশেষ শাখা (এসবি) ঢাকার ডিআইজি মো. মনিরুজ্জামানকে চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে। চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. আহসান হাবীব পলাশকে সুপারনিউমারারি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দিয়ে মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি) হিসেবে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে (র‌্যাব) পদায়ন করা হয়েছে।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ