এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কূড়িগ্রামে নদী ভাঙ্গন এলাকা পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, নদী ভাঙ্গন, বন্যা, ঘুর্ণিঝড় সহ প্রাকৃতিক দুর্যোগ নিয়েই আমাদের বসবাস করতে হয়। এসব প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের রক্ষা পাওয়ার উপায় নেই মহান স্রষ্টার রহমত ছাড়া। তারপরও শেখ হাসিনার নেতৃত্বে নদী ভাঙ্গন এলাকাতে প্রতিরক্ষা বাঁধ নির্মাণ ও ড্রেজিং করে ভাঙ্গন রোধের চেষ্টা চলছে প্রতিনিয়ত। যা অতীতে কোন সরকার এমন কোন কাজ করেনি।

তিনি আরও বলেন, কুড়িগ্রামে বেশ কিছু প্রকল্প চলমান রয়েছে। বাংলাদেশের সব জায়গায় নদী ভাঙ্গন রয়েছে। আর সব জায়গায় চলছে ভাঙ্গন রোধে কাজ।সে তুলনায় কুড়িগ্রাম- গাইবান্ধা পিছিয়ে নেই। ধ্যর্য ধরতে হবে,কাজ চলছে হবে ইনশাআল্লাহ,রাতারাতি সব ঠিক হয়ে যাবে না।
প্রতিমন্ত্রী জাহিদ ফারুক রোববার (২ জুন) দুপুরে হেলিকপ্টার যোগে কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন, পরে রৌমারী উপজেলার সোনাপুর হাইস্কুল মাঠে সুধি সমাবেশ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

সভাস্থলে এসময় কুড়িগ্রাম ৪ আসনের সাংসদ বিপ্লব হাসান পলাশ, কুড়িগ্রাম- ৩ আসনের সাংসদ সৌমেন্দ্র প্রসাদ পান্ডে, গাইবান্ধা-৫ আসনের সাংসদ মাহামুদ হাসান, পানি সম্পদ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব আ.ল.ম বজলুর রশিদ রংপুর বিভাগের প্রধান প্রকৌশলী মো: মাহবুবুর রহমান, কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা মো: রাকিব হাসানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পরে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে হেলিকপ্টার যোগে কুড়িগ্রাম ত্যাগ করেন।
এর আগে প্রতিন্ত্রী গাইবান্ধায় নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন ও সুধি সমাবেশে উপস্থিত ছিলেন ।

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন-বিএনপি প্রতিশ্রুতি পূরণের রাজনীতি করে। বিএনপি যখনই ক্ষমতায় এসেছে, দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করেছে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া যতবারই দেশ পরিচালনা করেছে ততবারই দেশের মানুষ কাঙ্ক্ষিত উন্নয়নের দেখা পেয়েছে। জিয়া পরিবারের সুুযোগ্য উত্তরসূরী প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর থেকেই জনগণের প্রতিশ্রুতি পূরণে দিনরাত পরিশ্রম করছেন।









