আজঃ বুধবার ২৫ মার্চ, ২০২৬

নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে ফুড সায়েন্সের গ্র্যাজুয়েটদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ

নিজস্ব প্রতিবেদক

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নিরাপদ এবং পুষ্টিকর খাদ্য নিশ্চিতকরণে ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদের গ্র্যাজুয়েটদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) উপাচার্য প্রফেসর ড. এএসএম লুৎফুল আহসান। গতকাল বৃহস্পতিবার সিভাসু’র ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদের ২০১৮-২০১৯ এবং ২০১৯-২০২০ সেশনের শিক্ষার্থীদের নিয়ে ‘ইন্ডাস্ট্রিয়াল প্লেসমেন্ট’ বিষয়ে অনুষ্ঠিত এক ফিডব্যাক প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সিভাসু’র ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদের ২০১৮-২০১৯ সেশনের শিক্ষার্থীরা ইউনিভার্সিটি মালয়েশিয়া তেরেঙ্গানু, ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, আইসিডিডিআরবি, বিসিএসআইআর গবেষণাগার, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন হাসপাতাল এবং খাদ্যশিল্প প্রতিষ্ঠানে ছয় মাসের ইন্টার্নশিপ সম্পন্ন করে। এই উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদ আজ সকাল ১০টায় সিভাসু অডিটোরিয়ামে ‘ফিডব্যাক প্রোগ্রাম অন ইন্ডাস্ট্রিয়াল প্লেসমেন্ট’ শীর্ষক উক্ত অনুষ্ঠানের আয়োজন করে।
ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ড. ফেরদৌসি আকতারের সভাপতিত্বে অনুষ্ঠিত ফিডব্যাক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো: কামাল, ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ লুৎফর রহমান, ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. শেখ আহমাদ-আল-নাহিদ, বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর মো: সফিকুল ইসলাম খান, পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) প্রফেসর ড. একেএম সাইফুদ্দিন এবং বিসিএসআইআর গবেষণাগার, চট্রগামের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ড. বরুণ কান্তি সাহা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিভাসু’র এপ্লাইড ফুড সায়েন্স ও নিউট্রিশন বিভাগের সহযোগী অধ্যাপক ড. আয়েশা বেগম।
প্রধান অতিথির বক্তব্যে সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. এএসএম লুৎফুল আহসান বলেন,‘আমাদের ৫টি মৌলিক চাহিদার মধ্যে প্রথম হলো খাদ্য। খাদ্য যদি নিরাপদ না হয়-তাহলে আমরা শারীরিকভাবে অসুস্থ এবং পুষ্টিহীনতায় ভুগতে পারি। সুস্থ্যতার জন্য প্রয়োজন নিরাপদ ও পুষ্টিকর খাদ্য গ্রহণ। আর নিরাপদ এবং পুষ্টিকর খাদ্য নিশ্চিতকরণে ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদের গ্র্যাজুয়েটদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
ইন্টার্নশিপ সম্পন্ন করা শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য বলেন, তোমরা সবসময় বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পর্ক রাখবে এবং জুনিয়র অ্যালামনাইদের কাজের সুযোগ করে দিবে। তিনি ইন্টার্নশিপ কর্মসূচির লক্ষ্য এবং উদ্দেশ্যসমূহ যুগের সাথে তাল মিলিয়ে কিভাবে আরো মডিফাই করা যায়-সেই বিষয়ে খেয়াল রাখার জন্য ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদের ডিন এবং শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে ইন্ডাস্ট্রিয়াল প্লেসমেন্ট প্রোগ্রামের ওপর প্রেজেন্টেশন দেন জান্নাতুল ফেরদৌসি জেবা, মাইনুল হাসান আকিল এবং জুয়াইরিয়া আবছার অন্ত। যে সকল প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা ইন্টার্নশিপ কর্মসূচি সম্পন্ন করেছেন, অনুষ্ঠানে সেসব প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সার্টিফিকেট প্রদান করা হয়।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চাঁপাইনবাবগঞ্জে অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও লুটপাট।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রাণীহাটি ইউনিয়নের কুথালিপাড়া গ্রামে সালিশ বৈঠককে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ, অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ ও বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কয়েকটি বসতবাড়িতে লুটপাটের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত সংঘর্ষ চলে। পরে দুপুর ১টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের বিরোধের জেরে সালিশ বৈঠক ডাকা হয়। বৈঠক চলাকালে রানিহাটি ইউনিয়নের চেয়ারম্যানের সমর্থক ও স্থানীয় সাবেক মেম্বার চান্দুর লোকজনের মধ্যে কথা কাটাকাটি থেকে উত্তেজনা সৃষ্টি হয়ে সংঘর্ষে রূপ নেয়।

এ সময় উভয় পক্ষ একে অপরকে লক্ষ্য করে অর্ধশতাধিক ককটেল নিক্ষেপ করে। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। আতঙ্কে সাধারণ মানুষ নিরাপদ স্থানে আশ্রয় নেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় মোজাফফর নামে এক ব্যক্তি আহত হয়েছেন।

পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।

পাবনার ভাঙ্গুড়ায় মসজিদ-ঈদগাহ কমিটি নিয়ে সংঘর্ষ, আহত -৪।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় মসজিদ ও ঈদগাহ মাঠের কমিটি গঠনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ৪ জন আহত হয়েছেন। সোমবার (২৩ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের কলকতির ঝবঝবিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন-মোঃ কামিল ইসলাম (৩০), মোঃ হাসমত আলী (৩৬), মোঃ বাকি বিল্লাহ এবং মোঃ আব্দুল হাকিম (৩৫)। আহতরা সকলেই জামায়াতের নেতাকর্মী বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পূর্বের কমিটির মেয়াদ শেষ হলেও সেটি বহাল ছিল। নতুন কমিটি গঠনের লক্ষ্যে স্থানীয়ভাবে বৈঠক অনুষ্ঠিত হলে পূর্বের কমিটির সভাপতি পুনরায় একই পদে থাকার ইচ্ছা প্রকাশ করেন। এতে অন্য পক্ষ আপত্তি জানালে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

এদিকে এলাকায় রাজনৈতিক আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জের ধরে জামায়াত ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, মসজিদ, কবরস্থান ও ঈদগাহ মাঠের কমিটি গঠনকে কেন্দ্র করেই এ সংঘর্ষের সূত্রপাত।

সংঘর্ষে আহতদের উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোঃ এস এম আরাফাত ফয়সাল জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের আঘাত গুরুতর নয় এবং চিকিৎসা নিলে দ্রুত সুস্থ হয়ে উঠবেন।

খবর পেয়ে ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মুস্তাফিজুর রহমান পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ