আজঃ মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি, ২০২৬

চট্টগ্রামে যুবক ট্রেনে কাটা দেহ থেকে মাথা বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরের সল্টগোলা ক্রসিং এলাকায় ট্রেনে কাটা পড়ে মো. ইদ্রিস মিয়া (২০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত মো. ইদ্রিস মিয়া ময়মনসিংহ জেলার নান্দাইল থানাধীন উলোহাটি এলাকার মৃত আবদুল খালেকের ছেলে। সে নগরীর পতেঙ্গা থানাধীন নারিকেলতলা এলাকার শাহাবুদ্দিনের বাড়ির ভাড়া বাসায় থাকতো। গতকাল বৃহস্পতিবার রাত ১ টার দিকে স্লুইচগেইট সংলগ্ন এই ঘটনা ঘটে। ট্রেনের কাটা পড়ে দেহ থেকে মাথা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে রেলওয়ে থানা ওসি এস এম শাহিদুল ইসলাম জনান, আমরা খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে যায়। নিহতের দেহ থেকে মাথা সম্পূর্ণ আলাদা হয়ে যায়। যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে জন্য চমেক হাসপাতালে মর্গে পাঠানো হয়। নিহতের স্বজনরাও এসেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে নিহতের লাশ হস্তান্তর করা হবে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

ঠাকুরগাঁওয়ে “আমাদের পৌরসভা” অনলাইন সফটওয়্যার উদ্বোধন।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঠাকুরগাঁও পৌরসভার বিভিন্ন নাগরিক সুবিধা যেমন, সকল সনদপত্র, হোল্ডিং ট্যাক্স এবং ট্রেড লাইসেন্স অনলাইনে সেবা প্রদানের লক্ষ্যে “আমাদের পৌরসভা” অনলাইন সফটওয়্যার এর উদ্বোধন করা হয়। সোমবার বিকেলে পৌরসভার সম্মেলন কক্ষে সফটওয়্যারটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা।

ঠাকুরগাঁও পৌরসভার আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রশাক ইশরাত ফারজানান, পৌরসভার প্রশাসক আরাফাত রহমান, সাবেক প্রশাসক সরকার মোস্তফা শাহীন, প্রধান নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুজ্জামান, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো: মামুন বিশ্বাস, জেলা শিক্ষা অফিসার মো: শাহীন আকতার, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা: জিন্নাতারা ইয়াছমিন প্রমুখ।

এর আগে পৌরসভার প্রবেশমুখে স্থাপিত “সেবা কানন” (তথ্য ও সেবা কেন্দ্র) এবং “টিকাদান কেন্দ্র ও মাতৃদুগ্ধ কর্নার” ফিতা কেটে উদ্বোধন করেন জেলা প্রশাসক ইশরাত ফারজানাসহ অন্যান্যরা। এ সময় পাশেই বেশকিছু ফলজ গাছের চারা রোপন করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে পৌরসভা কর্তৃপক্ষ জানায়, এখন থেকে যে কোন পৌরসভার নাগরিক নিজ বাড়িতে বসে এমনকি দেশ, বিদেশে থেকে পৌরসভায় না এসেই “আমাদের পৌরসভা” সফটওয়্যারের মাধ্যমে বিভিন্ন নাগরিক সুবিধা গ্রহণ করতে পারবেন। এক্ষেত্রে প্রথমেই গুগল থেকে “আমাদের পৌরসভা” টাইপ করে সার্চ করলে একটি পেজ আসবে।

সেখানে প্রবে করে নিজের নাম, মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। পরবর্তিতে নাগরিকের চাহিদা অনুযায়ী বিভিন্ন সুবিধা গ্রহণ করে সেখান থেকেই তার চাহিদা অনুযায়ী সনদ অনুমদনের পর ডাউনলোড ও প্রিন্ট করতে পারবেন। এক্ষেত্রে যারা অনলাইনে আবেদন করতে পারবেন না তারা সরাসরি “সেবা কানন” (তথ্য ও সেবা কেন্দ্র) তে এসে বিভিন্ন সুবিধা ও পরামর্শ গ্রহণ করতে পারবেন।

ভোট চুরি করতে আসলে বাড়ি থেকে বিদায় নিয়ে আসতে হবে সারজিস আলম।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এবার যে ভোট চুরি করতে আসবে, তাকে বাড়ি থেকে বিদায় নিয়ে আসতে বলবেন বলে মন্তব্য করেছেন পঞ্চগড়-১ আসনের ১১ দলীয় জোটের এনসিপি দলের প্রার্থী সারজিস আলম। পঞ্চগড় উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী শেষ জনসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন-রক্ত দিয়ে দিবেন, জীবন দিয়ে দিবেন, একটা ভোট চুরি করতে দিবেন না। যে ভোট চুরি করার আশায় আসবে তার একমাত্র ঠিকানা হবে হাসপাতাল। তাকে বাড়ি থেকে শেষ বিদায় নিয়ে আসতে বলবেন। আমরা স্পষ্ট করে নির্বাচন কমিশনসহ সবাইকে বলতে চাই, ইলেকশন ইঞ্জিনিয়ারিং কিংবা বিন্দুমাত্র কোনো ধরনের নীল নকশা কেউ যদি বাস্তবায়ন করার চেষ্টা করে, সর্বশেষ প্রধান নির্বাচন কমিশনারের পরিণতি যেন তারা মনে রাখে। তার গলায় জুতার মালা ছিল, আপনার গলায় কোন মালা থাকবে আপনি কল্পনাও করতে পারবেন না। ১২ তারিখের লড়াই আমাদের মুক্তির লড়াই। ১২ তারিখের লড়াই ইনসাফ প্রতিষ্ঠার লড়াই। আমরা জীবন দিয়ে, রক্ত দিয়ে এ লড়াইয়ে বিজয়ী হবো।

আলোচিত খবর

চট্টগ্রাম বন্দরের অচলাবস্থার অবসান।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিদেশি কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকে নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা দেওয়ার চুক্তি অন্তর্বর্তী সরকারের সময়কালে না হওয়ার ঘোষণা আসার পর চলমান লাগাতার ধর্মঘট স্থগিত করা হয়েছে। বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের অন্যতম সমন্বয়ক মো. ইব্রাহীম খোকন ধর্মঘট স্থগিতের সিদ্ধান্তের কথা জানান।বিদেশি কোম্পানির কাছে এনসিটি ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলসহ চার দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডেকেছিল চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ।

আরও পড়ুন

সর্বশেষ