আজঃ রবিবার ৫ এপ্রিল, ২০২৬

চট্টগ্রামে হেলে পড়েছে ভবন চলে যেতে হবে বসবাসকারীরা

নিজস্ব প্রতিবেদক

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম নগরের বাহির সিগন্যাল এলাকার ‘নবরত্ন’ নামের একটি পাঁচ তলা ভবন হেলে পড়ায় ঝুঁকিতে রয়েছেন ওই ভবনের বাসিন্দারা। তাই ‘বিপদ’ এড়াতে ভবন খালি করার জন্য চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) চিঠি দিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। গতকাল বৃহস্পতিবার (৬ জুন) বিকাল ৪টায় চসিকের কাছে এ চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সিডিএ’র অথরাইজড কর্মকর্তা মোহাম্মদ হাসান।
এর আগে গত বুধবার (৫ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় বাহির সিগন্যালের বড়ুয়াপাড়ায় বৌদ্ধ মন্দিরের পাশে পাঁচতলা ‘নবরত্ন’ ভবন হেলে পড়ার ছবি। এতে আতঙ্কিত হয়ে পড়েন নবরত্ন ভবন ও পাশের ভবনে থাকা বাসিন্দারা।
সিডিএ’র অথরাইজড কর্মকর্তা মোহাম্মদ হাসান বলেন, ভবন হেলে পড়ার বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক সিডিএ থেকে একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। পাশের আরেকটি ভবনের পাইলিং করার কারণে নিচের মাটি দুর্বল হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ফলে নবরত্ন ভবন থেকে পাশের ভবনের দূরত্ব ১৮ ইঞ্চি থাকলেও বর্তমানে ওপরের অংশের সাথে দূরত্ব ৬ ইঞ্চি।
তিনি আরও বলেন, ঝুঁকিপূর্ণ ভবন খালি করতে বলার এখতিয়ার চসিকের। তাই তাদের চিঠি দেওয়া হয়েছে; যাতে হেলে পড়া ভবনে থাকা বাসিন্দাদের সরিয়ে নিতে। এছাড়া, হেলে পড়া ও পাশের ভবন মালিককে বৃহস্পতিবার অনুমোদিত নকশা নিয়ে সিডিএতে আসতে বলা হয়েছে। কাগজপত্র যাচাই-বাছাই করার পর ভবনের অবস্থা সম্পর্কে জানা যাবে।তবে কতদিনের মধ্যে ভবন খালি করতে হবে তা নিশ্চিত করেননি সিডিএ’র অথরাইজড কর্মকর্তা মোহাম্মদ হাসান।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

হাম সন্দেহে চট্টগ্রামে হাসপাতালে ভর্তি আরো ২৮ শিশু।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে আরও ২৮ জন হামে আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চট্টগ্রাম মহানগর এলাকায় ২৬ জন এবং বিভিন্ন উপজেলায় ২ জন রোগী রয়েছেন। শনিবার (৪ এপ্রিল) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রাপ্ত প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে। প্রতিষ্ঠানটির তথ্যানুযায়ী, চট্টগ্রামে এ পর্যন্ত হামে আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভর্তি হওয়া মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৯ জনে।

এর মধ্যে মহানগর এলাকায় ৮৭ জন এবং উপজেলা পর্যায়ে ২ জন রোগী রয়েছেন। তবে ল্যাবরেটরিতে পরীক্ষার পর এখন পর্যন্ত নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১২ জনের শরীরে, যাদের মধ্যে ৮ জন মহানগরের এবং ৪ জন উপজেলার বাসিন্দা।

সিভিল সার্জন কার্যালয় আরও জানিয়েছে, রোগ নির্ণয়ের জন্য শনিবার নতুন করে ৩১ জনের নমুনা পাঠানো হয়েছে। ইতিবাচক খবর হলো, হাসপাতালে চিকিৎসা শেষে এ পর্যন্ত ২৮ জন রোগী সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন।

চট্টগ্রামে ৩৫ দিনে ২৪৫ আন্তর্জাতিক ফ্লাইট বাতিল।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মোট ২৪৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। মধ্যপ্রাচ্যের আকাশসীমায় তৈরি হওয়া চরম নিরাপত্তা ঝুঁকির কারণেই এই নজিরবিহীন বিপর্যয় নেমে এসেছে।

বিমানবন্দর কতৃপক্ষ জানিয়েছেন নতুন করে মধ্যপ্রাচ্য রুটের আরও ৬টি ফ্লাইট বাতিল করতে হয়েছে। এর ফলে ৩৫ দিন ধরে প্রবাসীদের এই চিরচেনা ট্রানজিট পয়েন্টটিতে নেমে এসেছে সুনসান নীরবতা।মধ্যপ্রাচ্যের আকাশসীমায় যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্রের অবাধ বিচরণ চলায় বেসামরিক বিমান চলাচলের রুটগুলো চরম ঝুঁকিতে পড়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে শারজা, দুবাই ও আবুধাবি রুটের ওপর।

আলোচিত খবর

সরকারি- বেসরকারি অফিসের নতুন সময়সূচি নির্ধারণ।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সরকারি-বেসরকারি সব অফিসের জন্য দেশে চলমান জ্বালানি সংকট মোকাবিলায় নতুন সময়সূচি নির্ধারণ করেছে সরকার। ৫ এপ্রিল থেকে নতুন এই সময়সূচি কার্যকর হবে। এতে অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। মন্ত্রিসভার বৈঠক শেষে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী অফিস সময় এক ঘণ্টা কমিয়ে মোট ৭ ঘণ্টা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া, শপিংমল ও দোকানপাট সন্ধ্যা ৬টার পর রাখা এবং বিয়ের অনুষ্ঠানে আলোকসজ্জা বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে। একই সাথে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের জন্যও আলাদা সময়সূচি নির্ধারণ করা হয়েছে। এসব প্রতিষ্ঠান সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত খোলা থাকবে।

আরও পড়ুন

সর্বশেষ