আজঃ মঙ্গলবার ১৭ মার্চ, ২০২৬

চট্টগ্রাম ওয়াইএমসিএ পালন করলো বিশ্ব ওয়াইএমসি’র ১৮০ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বিশ্ব পরিবেশ দিবস

নিজস্ব প্রতিবেদক

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম ওয়াইএমসিএ পালন করলো বিশ্ব ওয়াইএমসি’র
১৮০ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বিশ্ব পরিবেশ দিবস।`Make it Clean, Save the Green’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রাম ওয়াইএমসিএ পালন করলো বিশ্ব ওয়াইএমসি’র ১৮০ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বিশ্ব পরিবেশ দিবস। গত ৬ জুন, ২০২৪ চট্টগ্রামের সিআরবিতে

চট্টগ্রাম ওয়াইএমসি’র সদস্য-সদস্যাবৃন্দ উপস্থিত হয়ে পরিষ্কার কর্মসূচী ও সচেতনতামূলক ক্যাম্পইন পরিচালনা করা হয়। উক্ত কার্যক্রমে সদস্য-সদস্যাবৃন্দ সিআরবি’র শিরীষতলাসহ আশে পাশে পরিষ্কার করেন। এছাড়া গানের মাধ্যমে মানুষদের সচেতন করেন। এসময় পরিবেশ রক্ষায় মানুষের মাঝে ছোট ছোট অভ্যাস তৈরীর জন্য প্রচারনা করেন। পরিষ্কার কর্মসূচী শেষে চট্টগ্রাম ওয়াইএমসি’র সদস্য-সদস্যাবৃন্দ ৫টি ফলের চারা রোপন করেন। উল্লেখ্য যে, চট্টগ্রাম ওয়াইএমসি’র সদস্য-সদস্যাবৃন্দ পর্যায়ক্রমে সারা বছর এভাবে বৃক্ষরোপনের উদ্যোগ নিয়েছে। এরপর চট্টগ্রাম ওয়াইএমসি’র অফিস কক্ষে বিশ্ব ওয়াইএমসি’র ১৮০তম জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম ওয়াইএমসি’র চেয়ারম্যান মি. হিউবার্ট ব্যাপারী, চট্টগ্রাম ওয়াইএমসি’র প্রোগ্রাম

আহবায়ক মি. আলবার্ট দেউড়ী, চট্টগ্রাম ওয়াইএমসি’র ট্রেজারার মি. স্টিভ অস্কার ডি’রোজারিও, চট্টগ্রাম ওয়াইএমসি’র সাধারণ সম্পাদক মি. ইম্মানূয়েল বৈরাগীসহ চট্টগ্রাম ওয়াইএমসি’র বোর্ড পরিচালকবৃন্দ। এছাড়া আরো উপস্থিত ছিলেন ওয়াইএমসিএ বাংলাদেশ (জাতীয়)’র জাতীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য মি. মানিক উইলভার ডি’কস্তা ও ওয়াইএমসিএ বাংলাদেশ (জাতীয়)’র যুব চেয়ারম্যান মি. ফ্লেভিয়ান ডি’কস্তা।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামে ভাড়ার তালিকা প্রদর্শন না করায় জরিমানা গুনল ৪ বাস কাউন্টার

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরের বাস কাউন্টারগুলোতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ঈদযাত্রায় ঘরমুখো মানুষের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে এ অভিযান চালানো হয়। সোমবার মহানগরীর গরিবুল্লাশাহ মাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন তীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মো. ফয়েজ উল্ল্যাহ। অভিযানে আরও উপস্থিত ছিলেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, মাহমুদা আক্তার ও রানা দেবনাথ।

মো. ফয়েজ উল্ল্যাহ বলেন, গরীবুল্লাহশাহ মাজার এলাকায় বাস কাউন্টারগুলোতে অভিযান চালিয়েছি। এসময় ভাড়ার তালিকা প্রদর্শন না করায় সেন্টমার্টিন পরিবহনেকে ৫ হাজার টাকা, রিলাক্স পরিবহনকে ৩ হাজার, দেশ ট্রাভেলস ৩ হাজার ও রয়েল মত্রি সার্ভিসকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ঈদে যাতে কেউ অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে সে লক্ষ্যে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

সিএমপির নতুন কমিশনার মো. শওকত আলী

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিআইজি হাসান মো. শওকত আলী।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিআইজি) হাসান মো. শওকত আলীকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে সিএমপি কমিশনার হাসিব আজিজকে অতিরিক্ত আইজিপি হিসেবে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়েছে।বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (সদর), অতিরিক্ত দায়িত্বে সহকারী পুলিশ কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ।

এছাড়া বিশেষ শাখা (এসবি) ঢাকার ডিআইজি মো. মনিরুজ্জামানকে চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে। চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. আহসান হাবীব পলাশকে সুপারনিউমারারি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দিয়ে মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি) হিসেবে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে (র‌্যাব) পদায়ন করা হয়েছে।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ