আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

বাংলার রেনেসাঁ

লেখক: মো: ইয়াসির আরাফাত শিক্ষার্থী রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

প্রভাবের উত্তাপ আর অনিয়ম,
কর লুটপাট, তুমি বেশরম!
কর দুর্নীতি, চাও আরো বেশি, গড় এভারেস্ট অসমতা!
কাপুরুষ তুমি, হীন তুমি, তুমি দুশ্চরিত্রের দেবতা!

যাঁদের পিঠে পা রেখে আজ চলেছে বাংলাদেশ,
যাঁদের পীড়িত কষ্টে বলো এইতো আছি বেশ,
যাঁদের ক্ষেত্রে নেই তোমার অন্যায়ের কোনো শেষ,
ভেবেছ কী হবে যদি হয়ে যায় তাঁরা নিরুদ্দেশ?

আমি নজরুল, আমি সোচ্চার, আমি ভয়হীন!
তুমি সংখ্যালঘু, তুমি দুর্বল, কর অত্যাচার সীমাহীন।
দিনে দিনে বহু বেড়েছে তোমার অত্যাচারের ভার,
রুখে দিব, ভেঙে দিব মোরা এক হয়ে সব দ্বার।
ক্ষণে ক্ষণে লালিত জাতির মনে সত্য-ন্যায়ের আশা,
আমি আর আমিরা মিলেই হবে বাংলার রেনেসাঁ।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ