আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

ঠাকুরগাঁয়ে ১শ বোতল ফেনসিডিল সহ গ্রেফতার -১

মো আসাদুজ্জামান ঠাকুরগাঁও সংবাদদাতা

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঠাকুরগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে যাত্রীবাহী বাসের ভিতর থেকে ১শ বোতল ফেনসিডিল সহ দুলাল হাসান(১৬) নামের এক শিশুকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। সোমবার রাতে সদর উপজেলার খোঁচাবাড়ি এলাকায় একটি যাত্রীবাহী বাস থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ এ.বি.এম ফিরোজ ওয়াহিদ। গ্রেফতারকৃত দুলাল হাসান বালিায়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের শাহিনুরে ছেলে। ওসি জানান,গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে দুলাল হাসান(১৬) নামের একজন শিশু একটি যাত্রীবাহী বাসে করে ঠাকুরগাঁও থেকে নারায়ণগঞ্জের দিকে ১শ বোতল ফেনসিডিল নিয়ে যাচ্ছিলো। পরে সদর থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের ছোট খোঁচাবাড়ী বাজার এলাকায় সেই বাসটি আটকিয়ে তাকে তল্লাশি করা হয়। এসময় তার থেকে ১শ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়,সেই সাথে তাকে আটক করা হয়। ওসি ফিরোজ ওয়াহিদ আরো বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ