আজঃ রবিবার ১৫ মার্চ, ২০২৬

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে অগ্নিকাণ্ডে গবাদিপশুসহ বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে

রাণীশংকৈলে অগ্নিকাণ্ডে বসতবাড়ি ও গবাদি পশু পুড়ে ছাই

বিজয় রায়, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে অগ্নিকাণ্ডে গবাদিপশুসহ ছাঁই হয়ে গেছেমঙ্গলবার (১১ জুন) সকালে উপজেলার নেকমরদ ইউনিয়নের দুর্লভপুর গ্রামেরমৃত হামিদুরে ছেলে কৃষক মাসুদ রানার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

রান্নাঘরের চুলাঘর থেকে এ আগুনের সূত্রপাত বলে ধারণা করছে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে কৃষকের বসতঘর, গোয়ালঘর, রান্নাঘর ও গবাদি পশু।মঙ্গলবার দুপুরে ওই গ্রামের লুতফর রহমান জানান, পরিবারের তখন কেউ বাসায় ছিলোনা। শুধু মাসুদ রানার বউ রান্না করছিলেন। এসময় ছোট শিশু কান্নাকাটি শুরু করলে তাকে বুকের দুধ খাওয়ার জন্য বাইয়ে যান।

হঠাৎ তার বাড়ির দিকে ধোঁয়া দেখতে পেয়ে আশেপাশের সবাই বাড়ির দিকে ছুটে আসেন। দেখতে পান তার রান্নাঘর, গরুর গোশাল ঘর ও বসতঘর পুড়ে যাচ্ছে। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। চোখের সামনে পুড়ে যেতে দেখেন বিদেশি গাভী গরু । আগুনের তীব্রতা এত বেশি ছিল যে কোনো কিছুই বের করা সম্ভব হয়নি।
নগদ টাকাসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

নেকমরদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবুল মাস্টার বলেন, আগুন লাগার ঘটনা শুনে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে মাসুদ রানার বসতঘর, আসবাবপত্র ও গবাদিপশু পুড়ে গেছে।

রানীশংকৈল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার নাসিম ইকবাল এপ্রতিনিধিকে জানায়, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এ অগ্নিকাণ্ডে আনুমানিক ক্ষতির পরিমাণ ৩ লক্ষাধিক টাকার মত।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

কালিয়াকৈরে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হাটুরিয়াচালা–লস্করচালা এলাকায় অবৈধভাবে মাটি কাটাকে কেন্দ্র করে আবারও একটি তাজা প্রাণ ঝরে গেছে। শনিবার (১৫ মার্চ) রাতে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাসুম নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে মাটি কাটা ও পরিবহন কার্যক্রম চলছিল। শনিবার রাতে মাটি পরিবহনের সময় একটি ড্রাম ট্রাক চলাচলের সময় মাসুম নামে ওই যুবক ট্রাকের নিচে পড়ে যান। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় স্থানীয়দের অভিযোগ, অবৈধ মাটি কাটার সঙ্গে জড়িতদের বেপরোয়া কর্মকাণ্ডের কারণেই এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এলাকাবাসীর দাবি, প্রশাসনের নজরদারির অভাবে দীর্ঘদিন ধরে এসব অবৈধ কার্যক্রম চললেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

দুর্ঘটনার পর এলাকাজুড়ে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিষয়টি তদন্ত করছে।এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাছির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ