আজঃ মঙ্গলবার ১৭ মার্চ, ২০২৬

উখিয়ার রত্না পালং হারু ফকির পাড়ায় দীর্ঘদিনের চলাচলের রাস্তা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ

আবু বক্কর সিদ্দিক বিশেষ প্রতিনিধি উখিয়া:

কক্সবাজার:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কক্সবাজারের উখিয়া উপজেলার ২ নং রন্তাপালং ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের হারু ফকির পাড়ায় উখিয়া রেঞ্জের ভালুকিয়া বিটের সরকারি বনভূমির পাহাড় কর্তন করে পাহাড়ের মাটি চলাচল রাস্তায় ফেলে স্থানীয় জনসাধারণের চলাচলের সাতটি পরিবারের দীর্ঘদিনের চলাচলের রাস্তা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে।

বুধবার ১২ ই জুন বিকেলে ঘটনা স্থানে গেলে দেখা মিলে বন বিভাগের যায়গায় সাতটি পরিবারের চলাচল রাস্তা দখল করে বাড়ি নির্মাণ করা হচ্ছে তবে বাড়ি নির্মাণের খবর পেয়ে ভালুকিয়া বন বিভাগ কর্মকর্তা ঘটনা স্থানে গিয়ে নিষিদ্ধ করেন ও কর্যক্রম বন্দ রাখতে বলেন সরকারি যায়গা দখলে নিয়ে বাড়ি নির্মাণ করায় মানুষের চলাচল বন্ধ হয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

এবিষয়ে মৃত হাছু মোহাম্মদ ছেলে আব্দুল আলম, (৫৩) আবুল হোছন (৩২), ছৈয়দ হোছন (২৫),ও আবুল হোছন স্ত্রী রেহেনা বেগম কে আসামী করে উখিয়া থানায় একটি অভিযোগ দায়ি করেন ভুক্তভোগীরা।

গণমাধ্যম কর্মীদের ভুক্তভোগীরা জানান আমাদের দির্গদিনের চলাচলের রাস্তা দখলে নিতে মরিয়া এই রাস্তা দিয়ে সাতটি পরিবার চলাচল করে আমাদের ছেলে মেয়েরা স্কুল কলেজে যায় এখন সেই পথে বাড়ি নির্মাণ করতেছে তবে এটি বনবিভাগের যায়গা আমরা আমাদের বাচ্চাদের পড়া লেখা ও চলাচলের সার্থে প্রশাসনের সূ দৃষ্টি আকর্ষণ করতেছি আমাদের যাতায়াতের রাস্তাটি যেন পূর্বের মতো চলাচলের রাস্তা চাই ওরা আমাদের কে মেরে ফেলার জন্য হুমকি ও বিভিন্ন ষড়যন্ত্রের পায়তারা চালাচ্ছে। এই বিষয়ে আমরা উখিয়া থানায় একটি লিখত অভিযোগ করি।

এই বিষয়ে উখিয়া থানার অফিসার ইনচার্জ ওসি শামীম হোসেন জানান আমরা অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নিব।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামে ভাড়ার তালিকা প্রদর্শন না করায় জরিমানা গুনল ৪ বাস কাউন্টার

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরের বাস কাউন্টারগুলোতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ঈদযাত্রায় ঘরমুখো মানুষের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে এ অভিযান চালানো হয়। সোমবার মহানগরীর গরিবুল্লাশাহ মাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন তীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মো. ফয়েজ উল্ল্যাহ। অভিযানে আরও উপস্থিত ছিলেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, মাহমুদা আক্তার ও রানা দেবনাথ।

মো. ফয়েজ উল্ল্যাহ বলেন, গরীবুল্লাহশাহ মাজার এলাকায় বাস কাউন্টারগুলোতে অভিযান চালিয়েছি। এসময় ভাড়ার তালিকা প্রদর্শন না করায় সেন্টমার্টিন পরিবহনেকে ৫ হাজার টাকা, রিলাক্স পরিবহনকে ৩ হাজার, দেশ ট্রাভেলস ৩ হাজার ও রয়েল মত্রি সার্ভিসকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ঈদে যাতে কেউ অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে সে লক্ষ্যে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

সিএমপির নতুন কমিশনার মো. শওকত আলী

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিআইজি হাসান মো. শওকত আলী।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিআইজি) হাসান মো. শওকত আলীকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে সিএমপি কমিশনার হাসিব আজিজকে অতিরিক্ত আইজিপি হিসেবে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়েছে।বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (সদর), অতিরিক্ত দায়িত্বে সহকারী পুলিশ কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ।

এছাড়া বিশেষ শাখা (এসবি) ঢাকার ডিআইজি মো. মনিরুজ্জামানকে চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে। চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. আহসান হাবীব পলাশকে সুপারনিউমারারি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দিয়ে মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি) হিসেবে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে (র‌্যাব) পদায়ন করা হয়েছে।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ