মানিকগঞ্জ:

মানিকগঞ্জে তালশাঁসের জমজমাট ব্যবসা

বাবুল আহমেদ মানিকগঞ্জ :

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মনিকগঞ্জের বিভিন্ন উপজেলায় জমে উঠেছে তালশাঁসের জমজমাট ব্যবসা। জ্যৈষ্ঠ মাসেই দেশে সর্বত্র আম, জাম, কাঁঠাল, লিচু, জামরুল, গাব, আঁশফল ও তালের শাঁস পাওয়া যায়।
গ্রীষ্মকালে তালশাঁসে পানি থাকে প্রায় ৮০ শতাংশ। শাঁসের পানিতে রয়েছে কার্বোহাইড্রেট, অল্প পরিমাণ প্রোটিন ও ফ্যাট।

এছাড়াও ভিটামিন এ, বি, সি এবং মানবদেহের জন্য প্রয়োজনীয় খনিজ উপাদানসহ আরও রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইবার। যে কারণে এ মৌসুমি ফল তালশাঁস সব বয়সী মানুষের পছন্দ।

সরেজমিনে দেখা যায়, গ্রীষ্মকালের খড়-তাপের ভ্যাপসা গরমে যখন জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। এ গরমের মধ্যে তৃষ্ণা মেটাতে তারা খাচ্ছে সুস্বাদু তালের শাঁস।

মানিকগঞ্জ জেলার প্রায় সব উপজেলার হাট-বাজারসহ আঞ্চলিক ও মহাসড়কের ধারে তালশাঁস বিক্রি হচ্ছে। এ ফল খেতে বিভিন্ন বয়সী নারী-পুরুষ ভিড় করছেন। আবার অনেকেই পরিবারের অন্য সদস্যের জন্য নিয়েও যাচ্ছেন।

প্রতিটি তাল বিক্রি হয় ১৫ থেকে ২০ টাকা দরে। প্রতিটি তালের ভেতর তিন থেকে চারটি করে শাঁস হয়। তালশাঁস পুষ্টি গুণে ভরপুর এবং সম্পূর্ণ বিষমুক্ত হওয়াতেই মানুষের চাহিদা দিন দিন বেড়ে যাচ্ছে। প্রতি ১০ ঘণ্টায় একজন তালশাঁস বিক্রেতা প্রায় আড়াই থেকে তিন হাজার টাকার বিক্রি করে থাকেন।

ঢাকা-আরিচা মহাসড়কের সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গী এলাকায় খন্দকার সেলিম নামে এক পোশাক শ্রমিক বলেন, সকাল থেকে দুপুর পর্যন্ত কারখানায় কাজ করে গলাটা শুকিয়ে গেছে। সে জন্য তালশাঁস খাচ্ছি। শাঁসের মূল্য একেবারেই সব শ্রেণি পেশার মানুষের হাতের নাগালে, যার ফলে সবাই ফলটি স্বাচ্ছন্দ্যে খেয়ে পারে।

তালশাঁস বিক্রেতা শরিফুল ইসলাম বলেন, আমি গত কয়েক বছর ধরে তালশাঁস বিক্রি করি। এ শাঁসের প্রচুর চাহিদা থাকায় একা একা তাল কাটার (তালশাঁস কেটে বের করা) কাজ করাটা এখন অনেক কষ্টের হয়ে পড়েছে। সকাল থেকেই সারা দিন তালশাঁস বিক্রি করি। সম্পূর্ণ ফরমালিন মুক্ত তালশাঁসের চাহিদা দিন দিন বেড়েই চলছে। আমি প্রতিদিন আড়াই থেকে তিন হাজার টাকার তালশাঁস বিক্রি করি বলেও জানান তিনি।

ইব্রাহিম হোসেন নামে আরেক তালশাঁস বিক্রেতা বলেন, দিনে তালের কোথায় তাল পাওয়া যায় তার খোঁজ করি। পরে তা কিনে নিয়ে আসি। সেই তাল আমার ছেলে সারা দিন বিভিন্ন হাটে বাজারে বিক্রি করেন। এখন আর আগের মতো দেশে তালগাছ নাই, যে কয়টা গাছ আছে, তাও আর আগের মতো তাল ধরে না। প্রতিটি তাল গাছ সারা বছর হিসাবে ক্রয় করতে হয়, এ গাছের পরিচর্যা থেকে শুরু করে সব কিছু নিজেরই করতে হয়। একেকটি তাল গাছ ক্রয় করতে হয় চার থেকে পাঁচ হাজার টাকায়, ভাগ্য ভালো হলে প্রতি গাছ থেকে ১৫ থেকে ২০ হাজার টাকার তাল বিক্রি করা যায়।

মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. বলেন, তালশাঁসে ভিটামিন এ, বি, সি এবং মানবদেহের জন্য প্রয়োজনীয় খনিজ উপাদান রয়েছে। তালশাঁস খেলে শরীরে পানি শূন্যতা পূরণ হয়। পাশাপাশি এ ফলে ত্বক ভালো রাখে, চুল পড়া বন্ধে সহায়তা করে, হাড়ের ক্ষয় প্রতিরোধসহ আরও নানা রোগের প্রতিষেধকের সহায়ক হিসেবে কাজ করে। তার চেয়ে বড় আরেকটি বিষয় হলো এ ফলে কোনো ধরনের প্রিজারভেটিভ নেই, সম্পূর্ণ প্রাকৃতিক।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর ১টা ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে এই ককটেল বিস্ফোরণ করা হয়।জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত শীর্ষ নেতার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, মোটরসাইকেলে আসা দুর্বৃত্ত দুপুর সোয়া ১টার দিকে সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ ঘটায়। তিনি বলেন, এ ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি। তবে আটকের চেষ্টা চলছে।

লতিকচু চাষে আলোর মুখ দেখছেন ভেড়ামারার শিরিনা

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও কৃষি বিভাগের পরামর্শ মেনে চাষাবাদ করে সফলতার নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের কাজীহাটা ব্লকের স্বরুপের ঘোপ গ্রামের গৃহিণী মোছাঃ শিরিনা খাতুন (৫২)। এক সময় যে লতিকচুর আবাদ এ অঞ্চলে খুব একটা দেখা যেত না, সেই লতিকচুই এখন তার জন্য সম্ভাবনাময় আয়ের উৎসে পরিণত হয়েছে। মাত্র ২০ শতক জমিতে বারি-পানিকচু-১ জাতের চাষ করে তিনি ইতোমধ্যে এলাকায় সাড়া ফেলে দিয়েছেন।

সরেজমিনে দেখা যায়, শিরিনার পতিত জমিতে সবুজ কচুগাছে ভরপুর লতি। তিনি নিজেই জমি থেকে লতি সংগ্রহ করছেন। শিরিনা খাতুন জানান, ভেড়ামারা কৃষি অফিসের পরামর্শে এবছরের মে মাসে তিনি কচুর চারা সংগ্রহ করে ২০ শতক জমিতে রোপণ করেন। রোপণের ৬০ থেকে ৭০ দিনের মধ্যেই তিনি লতি বিক্রি শুরু করেন। তিনি বলেন, “বর্তমানে প্রতি সপ্তাহে ১ থেকে ২ মণ লতি বাজারে সরবরাহ করছি। পুরো মৌসুমে লতি বিক্রি করে প্রায় ১ লাখ থেকে দেড় লাখ টাকা আয় হবে বলে আশা করছি। মৌসুম শেষে কচুর কন্দ বিক্রি করেও বাড়তি আয় করা যায়।” লাভজনক হওয়ায় আগামীতে আরও বেশি জমিতে এ চাষ করবেন বলেও জানান তিনি।

ভেড়ামারা উপ-সহকারী কৃষি অফিসার মো. সদরুল ইসলাম বলেন, বর্ষায় পানিতে ডুবে যাওয়া নিচু জমিতে কৃষকের আগ্রহ ছিল সীমিত। তবে কুষ্টিয়ার ভেড়ামারার সেই জমিগুলোতে এখন সার্থকভাবে চাষ হচ্ছে লতিকচু। শিরিনা খাতুন তার জলন্ত উদাহরণ। স্যাঁতসেঁতে জমিতে কচুর সফল আবাদ শিরিনা খাতুনের অর্থনৈতিক উন্নয়নে নতুন সম্ভাবনা তৈরি করেছে।

ভেড়ামারা উপজেলা কৃষি অফিসার মোছা. মাহমুদা সুলতানা পলি বলেন, যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় লতিকচু চাষে উদ্যোগ নেওয়া হয়। উন্নত জাতের বারি-পানি কচু-১, বারি-পানি কচু-২ এবং স্থানীয় জাতের কচুর চারা, সার ও জৈবসার সরবরাহ করা হয় শিরিনা খাতুনকে। পাশাপাশি প্রশিক্ষণ ও মাঠ দিবসের মাধ্যমে শিরিনা খাতুনের পতিত জমিতে এই লতি কচু চাষে উদ্ধুদ্ধ করা হয়। লতিকচু চাষ এখন শুধু নিজস্ব ভোগের মধ্যে সীমাবদ্ধ নেই। এটি পরিণত হয়েছে বাণিজ্যিক কৃষির একটি স্থায়ী মডেলে। সঠিক দিকনির্দেশনা ও বাজার ব্যবস্থাপনার মাধ্যমে এই খাত থেকে শিরিনা খাতুন নিয়মিত আয় করতে পারছেন, যা অর্থনৈতিকভাবে তাকে স্বাবলম্বী করে তুলছে।

আলোচিত খবর

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তিনি জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।শ্রদ্ধা নিবেদনের সময় তিন বাহিনীর একটি চৌকস দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। তখন বিউগলে করুণ সুর বেজে ওঠে।

আরও পড়ুন

সর্বশেষ