আজঃ বৃহস্পতিবার ১৯ মার্চ, ২০২৬

চট্টগ্রামে স্বর্ণালঙ্কার ও হজের ১৯ লাখ টাকা চুরির মামলায় গ্রেফতার-২

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরের ডবলমুরিং থানাধীন মৌলভী পাড়ার একটি বাসা থেকে স্বর্ণালঙ্কার ও পৌনে ১৯ লাখ টাকা চুরির ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে মহানগর (বন্দর ও পশ্চিম) গোয়েন্দা পুলিশ। ঢাকা, কুমিল্লা এবং নোয়াখালীসহ বিভিন্ন জায়গায় টানা ৩০ ঘণ্টা অভিযান চালিয়ে গত বুধবার (১২ জুন) রাতে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে চুরি যাওয়া সাড়ে ১৩ ভরি স্বর্ণালংকার ও দুই লাখ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- নুরনবী সাকিব (২৩) ও মো. আশিকুর রহমান (২৫)।
গোয়েন্দ পুলিশের উপ-পুলিশ কমিশনার (বন্দর ও পশ্চিম) মোহাম্মদ আলী হোসেন জানান, জসিম উদ্দীন নামে একব্যক্তি তার স্ত্রী ও ছোট ছেলেকে নিয়ে ঢাকায় থাকাকালীন গত ১৩ মে রাতে মৌলভীপাড়ায় পীর বাড়ির জসিম উদ্দীন নামে একব্যক্তির বাসার গ্রিল কেটে ২৩ ভরি স্বর্ণালঙ্কার ও ১৮ লাখ ৮০ হাজার টাকা চুরি করে দুর্বৃত্তরা। জসিম উদ্দীন তার স্ত্রীসহ হজ করতে যাওয়ার জন্য টাকাগুলো বাসায় রেখেছিলেন। এ ঘটনায় থানায় মামলা দায়ের করেন তিনি। পরে মামালাটি ডিবির কাছে হস্তান্তর করা হয়।
এরপর গোয়েন্দা পুলিশ টানা ৩০ ঘণ্টা অভিযান চালিয়ে ঢাকা, কুমিল্লা ও নোয়াখালীসহ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে নূরনবী সাকিব ও আশিকুর রহমান নামে দুই চোরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে চুরি যাওয়া সাড়ে ১৩ ভরি স্বর্ণালংকার ও দুই লাখ টাকা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, আসামিরা পেশাদার চোর ও ছিনতাইকারী। এর আগেও তারা চুরি-ছিনতাইয়ের অপরাধে অনেকবার গ্রেপ্তার হয়েছিল। এ মামলায় এর মধ্যে গ্রেফতার হওয়া রাতুল এবং সালাউদ্দিনসহ তারা বাসা বাড়িতে চুরি করার পরিকল্পনা করে। তারা বিভিন্ন এলাকার বাসা বাড়িতে রেকি করে। যে সকল বাসা বাড়িতে লোকজন থাকেনা ওই বাসার মেইন দরজার তালা ভেঙে অথবা জানালা গ্রিল কেটে বাসার ভিতর প্রবেশ করে চুরি করে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামে জরিমানা গুনল দুই পেট্টোল পাম্প, ওজন কম ও হালনাগাদ নেই

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরে দুইটি পেট্টোল পাম্পকে জরিমানা করা হয়। বুধবার বিএসটিআইয়ের পৃথক ভ্রাম্যমাণ আদালতে এসব জরিমানা করা হয়। দুটি পেট্টোল পাম্পকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।ভ্রাম্যমাণ আদালতে দায়িত্ব পালন করেন বিএসটিআই চট্টগ্রামের পরীক্ষক প্রিময় মজকুরী জয়। অভিযানে নগরীর পাঁচলাইশ থানার নাসিরাবাদের বাদশা মিয়া অ্যান্ড সন্স পেট্টোল পাম্পের ডিসপেন্সিং ইউনিট যাচাই করে দেখা যায়, ডিজেল সরবরাহে প্রতি ৫ লিটারে ১২০ মিলিলিটার কম দেওয়া হয়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন মন্ডল অপু।

একইদিন, কাতালগঞ্জ এলাকার হাজি ইউনুস অ্যান্ড কোং নামের পেট্টোল পাম্পের ভেরিফিকেশন সনদ হালনাগাদ না থাকায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তবে তাদের ডিসপেন্সিং ইউনিটে পরিমাপের যথার্থতা সন্তোষজনক পাওয়া গেছে। এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত হালদার। এছাড়া একই এলাকায় খান ব্রাদার্স সিএনজি প্রাইভেট লিমিটেডের পরিমাপ সঠিক এবং প্রয়োজনীয় সব সনদ হালনাগাদ থাকায় প্রতিষ্ঠানটিকে ধন্যবাদ জানানো হয়।

চালের কার্ড দিবে বলে প্রতারনা স্বর্ণালংকার লুট

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বোয়ালখালীতে প্রতারক চক্রের ফাঁদে পড়ে শামসুন নাহার (৬০) নামের এক বৃদ্ধা কানের দুল ও স্বর্ণের রকেটসহ মূল্যবান জিনিসপত্র হারিয়েছেন। রবিবার (১৫ মার্চ) দুপুর ১২টার দিকে গোমদন্ডী বুড়ি পুকুর পাড় এলাকায় এ ঘটনা ঘটে।ভুক্তভোগীরা হলেন বোয়ালখালী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মজুমদার তালুকদার বাড়ির শামসুন নাহার ও তার পুত্রবধূ খুরশিদা বেগম (২৭)।

খুরশিদা বেগম জানান, বুড়িপুকুরপাড় এলাকার একটি মাদ্রাসায় ছেলেকে দেখতে যান তারা। পরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলে প্রায় ৩০ বছর বয়সী এক যুবক তাদের পথরোধ করে ‘চাউলের কার্ড’ করে দিলে সরকারি চাউলের বস্তা দেওয়া হবে বলে জানায়। পরে তাদের আঙুলের ফিঙ্গারপ্রিন্ট দিতে বলে। তিনি বলেন, ফিঙ্গারপ্রিন্ট কাজ করছে না বলে ওই যুবক জানতে চায় তাদের কাছে কোনো স্বর্ণ আছে কি না। তখন তিনি এক জোড়া কানের দুল খুলে দেন। পরে আবার ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার কথা বলে তাকে সামনে একটি দোকানে যেতে বলে এবং শাশুড়ি শামসুন নাহারকে সেখানে রেখে যেতে বলে।এ সুযোগে তিনজন প্রতারক শামসুন নাহারকে একটি সিএনজি অটোরিকশায় তুলে নিয়ে যায়।

শামসুন নাহার জানান, তাকে সিএনজিতে করে অলিবেকারী এলাকায় নিয়ে গিয়ে এক জোড়া কানের দুল ও ধারালো কিছু দিয়ে গলার স্বর্ণের রকেট কেটে নেয় প্রতারকরা। পরে একটি স্থানে নামিয়ে দিয়ে তারা পালিয়ে যায়। প্রতারক চক্র শাশুড়ি ও পুত্রবধূর কাছ থেকে দুই জোড়া কানের দুল প্রায় ১২ আনা স্বর্ণ, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও গুরুত্বপূর্ণ কাগজপত্রের ফাইল নিয়ে যায়। সব মিলিয়ে প্রায় দুই লাখ টাকার মালামাল হাতিয়ে নেয় তারা।
এ ঘটনায় বোয়ালখালী থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন খুরশিদা বেগম।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ